৯,০৭২ কোটি টাকার রেল প্রকল্প, যোগাযোগ বাড়বে ৫,৪০৭টি গ্রামে, সুবিধা হবে বাংলারও

Published:

Railway Project
Follow

সহেলি মিত্র, কলকাতা: রেল যাত্রীদের পোয়া বারো। কেন্দ্রীয় সরকার ফের একবার বহু রেল লাইনের (Railway Project) কাজের ক্ষেত্রে অনুমোদন দিয়েছে। যার মধ্যে পুরুলিয়ার খুব কাঁচের একটি জায়গা রয়েছে বলে খবর। জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটি (সিসিইএ) রেল মন্ত্রকের তিনটি প্রকল্প অনুমোদন করেছে, যার আনুমানিক ব্যয় ৯,০৭২ কোটি টাকা। এই প্রকল্পগুলি চারটি রাজ্যের আটটি জেলাকে অন্তর্ভুক্ত করবে। প্রকল্পগুলি মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড এবং বিহারকে অন্তর্ভুক্ত করবে।

এই প্রকল্পগুলি কী কী?

তিনটি প্রকল্পের মধ্যে রয়েছে গোন্ডিয়া-জব্বলপুর অংশের দ্বিগুণকরণ, পুনারখ-কিউল এবং গামহারিয়া-চান্ডিল (পুরুলিয়ার কাছে) অংশের মধ্যে তৃতীয় এবং চতুর্থ লাইন স্থাপন করা হবে বলে খবর। এক সরকারি বিবৃতিতে বলা হয়েছে, “প্রস্তাবিত মাল্টি-ট্র্যাকিং প্রকল্পটি প্রায় ৫,৪০৭টি গ্রামের সাথে যোগাযোগ বৃদ্ধি করবে যার জনসংখ্যা প্রায় ৯৮ লক্ষ।”

আরও পড়ুনঃ নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের ৬ জেলায় দমকা হওয়ার সাথে ঝেঁপে বৃষ্টি, আজকের আবহাওয়া

বিবৃতিতে আরও বলা হয়েছে, “বর্ধিত লাইন ক্ষমতা গতিশীলতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে, যার ফলে ভারতীয় রেলের কর্মক্ষম দক্ষতা এবং পরিষেবা নির্ভরযোগ্যতা উন্নত হবে। এই বহু-ট্র্যাকিং প্রস্তাবগুলি কার্যক্রমকে সহজতর করতে এবং যানজট কমানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

আরও পড়ুনঃ তীর্থ যাত্রীদের জন্য সুখবর! অমৃত ভারত প্রকল্পে চেহারা পাল্টে যাচ্ছে বাংলার এই স্টেশনের

বিবৃতি জারি সরকারের

সরকারি বিবৃতিতে বলা হয়েছে, “প্রকল্পগুলি প্রধানমন্ত্রী-গতি শক্তি জাতীয় মাস্টার প্ল্যানের উপর ভিত্তি করে পরিকল্পনা করা হয়েছে, যেখানে সমন্বিত পরিকল্পনা এবং অংশীদারদের পরামর্শের মাধ্যমে বহু-মডেল সংযোগ এবং লজিস্টিক দক্ষতা বৃদ্ধির উপর জোর দেওয়া হয়েছে। এই প্রকল্পগুলি মানুষ, পণ্য এবং পরিষেবার চলাচলের জন্য নিরবচ্ছিন্ন সংযোগ প্রদান করবে। ”

রেল কর্তারা বিশ্বাস করেন, এই প্রকল্পগুলি চার রাজ্যের স্থানীয় পর্যটন ব্যবস্থাকে নতুন দিশা দেখাবে। রেলের বিশ্বাস, প্রস্তাবিত ক্ষমতা বৃদ্ধির ফলে দেশজুড়ে বেশ কয়েকটি বিশিষ্ট পর্যটন কেন্দ্রের সাথে রেল যোগাযোগ উন্নত হবে, যার মধ্যে রয়েছে কাচনার শিব মন্দির (জব্বলপুর), কানহা জাতীয় উদ্যান (বালাঘাট), গাঙ্গুলপাড়া বাঁধ এবং জলপ্রপাত, পেঞ্চ জাতীয় উদ্যান, ধুঁধার জলপ্রপাত, বর্গী বাঁধ, গোমজি-সোমজি মন্দির, চান্ডিল বাঁধ, দলমা পাহাড়ের চূড়া, হেসাকোচা জলপ্রপাত, রায়জামা ঘাটি, দলমা বন্যপ্রাণী অভয়ারণ্য ইত্যাদি।