হবে উন্নত অবকাঠামো, নগরোন্নয়ন এবং স্টার্টআপ! ১৬০০০০০০০০০০ টাকা বরাদ্দ কেন্দ্রের

Published:

Government of India
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: দেশের অর্থনীতি এবং কর্মসংস্থানে গতি আনার জন্য এবার বিরাট সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা (Government of India)। অবকাঠামো, নগর উন্নয়ন এবং স্টার্টআপ ইকোসিস্টেম জোরদার করতে ১.৬ লক্ষ কোটি টাকা অর্থাৎ প্রায় ১৮ বিলিয়ন ডলার প্রকল্পে অনুমোদন দেওয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাংবাদিকদের স্পষ্ট জানিয়েছেন, এই বিনিয়োগ দেশের পরিবহন, শহুরে পরিষেবা আর উদ্ভাবন শিল্প ক্ষেত্রে বিরাট প্রভাব ফেলবে।

রেল এবং পরিকাঠামো উন্নয়নে বিরাট জোর

প্রসঙ্গত, এই অনুমোদিত প্রকল্পের সবথেকে বৃহৎ অংশ খরচ হবে সংযোগ ব্যবস্থা উন্নত করতে। এক্ষেত্রে প্রধান ফোকাস দেওয়া হয়েছে নতুন রেল করিডর সম্প্রসারণ, রেলপথ আধুনিকীকরণ, জাতীয় সড়ক উন্নয়ন আর মালবাহী পরিবহন আরও দ্রুত করার ক্ষেত্রে। সরকারের মতে, উন্নত লজিস্টিক নেটওয়ার্ক গড়ে তুললে শিল্প উৎপাদন এবং বাণিজ্য খাত সরাসরি উপকৃত হবে।

এদিকে দ্রুত বাড়তে থাকা শহরের জনসংখ্যার চাপ সামাল দিতে নগর উন্নয়ন খাতেও রাখা হয়েছে বড় বরাদ্দ। সেক্ষেত্রে সাশ্রয়ী আবাসন, পানীয় জল সরবরাহ, নিকাশি ও স্যানিটেশন, শহরের গণপরিবহন এবং স্মার্ট সিটি অবকাঠামোর জন্য বরাদ্দ করা হয়েছে। আর প্রযুক্তি নির্ভর পরিষেবা চালু করে নাগরিক পরিষেবায় স্বচ্ছতা এবং দক্ষতা বাড়ানোর পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে।

স্টার্টআপে ১০,০০০ কোটি টাকা বুস্ট

এদিকে দেশের স্টাটআপ ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করার জন্য আলাদা তহবিল অনুমোদন করা হয়েছে। সেক্ষেত্রে মোট ১০ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আর এখানে প্রারম্ভিক পর্যায়ের সংস্থাগুলিতে মূলধনের সহায়তা করা হবে। পাশাপাশি ইনোভেশন ইনফাস্ট্রাকচার, গবেষণা ও প্রযুক্তি উন্নয়ন এবং উচ্চ দক্ষতার কর্মসংস্থানের প্রতিও জোর দেবে কেন্দ্র সরকার।

আরও পড়ুন: ছাত্রীদের জন্য সুখবর, পূর্ব বর্ধমানে ১০০ স্কুলে বসছে স্যানিটারি ভেন্ডিং মেশিন

এছাড়াও উন্নত রেল ও সড়ক সংযোগের ফলে পণ্য পরিবহন আরও দ্রুত হবে আর লজিস্টিক খরচ কমবে বলেই মনে করা হচ্ছে। সাথে শিল্প করিডর আরও শক্তিশালী হবে আর রফতানি প্রতিযোগিতা বাড়বে। বিশেষ করে উদীয়মান শিল্পাঞ্চলগুলিতে বিনিয়োগ এবার বাড়বে বলেই অনুমান করা হচ্ছে। তবে হ্যাঁ, কোন প্রকল্পে কত বরাদ্দ আর কাজের সময়সীমা বাস্তবায়নের কাঠামো এখনও পর্যন্ত বিস্তারিত জানানো হয়নি। তবে খুব শীঘ্রই তা ঘোষণা করা হবে বলে জানিয়েছেন অশ্বিনী বৈষ্ণব।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now