পাকিস্তান প্রীতি ঘুঁচে গেল আজারবাইজানের? ভারতের কাছে আসছে বাকু!

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: অপারেশন সিঁদুরের সময় একেবারে দুহাত তুলে ভাইজান পাকিস্তানকে সমর্থন করেছিল তারা (India-Azerbaijan Relations)। এবার সেই দেশই ভারতের কাছে আসতে চাইছে! ইরান যুদ্ধের মাঝেই এবার ভারতের সাথে ঘনিষ্ঠতা বাড়াতে চাইছে পাকিস্তানের বন্ধু দেশ আজারবাইজান! একাধিক রিপোর্ট অনুযায়ী, আজারবাইজান মধ্যপ্রাচ্যের সংকটের মাঝেই ভারতের জনগণকে সাহায্য করেছে। ইরানে আটকে থাকা 215 জন ভারতীয়কে আজারবাইজানের হাত ধরে দেশে ফিরিয়ে আনা গিয়েছে। এর জন্য অবশ্য ভারতও ধন্যবাদ জানিয়েছে দেশটিকে।

ভারতের সাথে ঘনিষ্ঠতা বাড়বে পাক বন্ধুর?

গত বছরের মে মাসে অপারেশন সিঁদুর চলাকালীন ভারতের বিরুদ্ধে গিয়ে পাকিস্তানের পাশে দাঁড়িয়ে ছিল আজারবাইজান। সে কথা ভুলে যাননি ভারতীয়রা। কিন্তু তা সত্ত্বেও পশ্চিম এশিয়ার সংঘাতের মাঝে ইরানে আটকে পড়া ভারতীয়দের দেশে ফিরিয়ে আনতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল আজারবাইজান। মূলত সে কারণেই অনেকে মনে করছেন, আসলে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েই নয়া দিল্লির কাছাকাছি আসতে চাইছে বাকু।

আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী জেহুন বৈরামভ এবং আজারবাইজানে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত অভয় কুমার এর মধ্যে ইতিমধ্যেই একটি বৈঠক হয়েছে। সেখানে ভারতীয় জনগণদের দেশে ফিরিয়ে আনতে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য বাকুকে ধন্যবাদ জানিয়েছেন ভারতীয় রাষ্ট্রদূত। সূত্রের খবর, সেখানেই নাকি ভারতের সাথে আগামী দিনে আজারবাইজানের সম্পর্ক সুমধুর হোক এমনটাই দাবি করেছেন সে দেশের পররাষ্ট্রমন্ত্রী।

এর আগে রাষ্ট্রদূত অভয় কুমার ব্যক্তিগতভাবে ইরান থেকে আজারবাইজানে পৌঁছে যাওয়া ভারতীয় নাগরিকদের সাথে দেখা করেছিলেন। সেখানে গিয়ে তিনি ভারতীয় নাগরিকদের স্বাস্থ্য এবং অন্যান্য আনুষঙ্গিক বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করেন। একই সাথে তাদের যথাসাধ্য সাহায্যের আশ্বাসও দেন। মধ্যপ্রাচ্যের অস্থিরতার মধ্যে পাকিস্তানের বন্ধুর হঠাৎ ভারত ভক্তি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন কূটনৈতিক মহল।

অবশ্যই পড়ুন:টোটালটাই অমিত শাহ করিয়েছে..এটা বিজেপির গেম প্ল্যান” মালদাকাণ্ডে বিস্ফোরক মমতা

উল্লেখ্য, গত বছর মে মাসে ভারত এবং পাকিস্তানের মধ্যে সংঘাতমুখর পরিস্থিতি তৈরি হলে ইসলামাবাদকে পুরোপুরি সমর্থন করেছিল বাকু। শুধু মুখেই নয় বরং অস্ত্রশস্ত্র দিয়েও পাকিস্তানের পাশে দাঁড়িয়ে ছিল আজারবাইজান। যার কারণে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছিলেন ভারতীয়রাও। একে একে আজারবাইজানের বিভিন্ন পণ্য বয়কটের দাবি জানান দেশবাসী। একই সাথে এই দেশটিকে যাতে কোনও রকম সাহায্য না করা হয় সেই দাবিও তোলেন তারা।

google button