আমেরিকা-ইজরায়েল সহ এই ১০ দেশ ভারতীয় অস্ত্রের সবচেয়ে বড় গ্রাহক, শীর্ষে কে?

Published:

India Defence Export top 10 buying countries list

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিগত বছরগুলিতে অস্ত্র রপ্তানিতে অন্যান্য দেশকে পথ দেখিয়েছে ভারত (India Defence Export)। গত আর্থিক বছরে ভারত 4 বিলিয়ন ডলারেরও বেশি অর্থের দেশীয় অস্ত্র বিক্রি করেছে। যা বর্তমানে সর্বোচ্চ। এ নিয়ে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের দাবি, 2024 সালের তুলনায় এবছর 60 শতাংশেরও বেশি অস্ত্রশস্ত্র রপ্তানি করেছে নয়া দিল্লি। এ নিয়ে ইতিমধ্যেই মুখ খুলেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তাঁর মতে, বর্তমান সময়ে দাঁড়িয়ে ভারত বিশ্বব্যাপী প্রতিরক্ষা উৎপাদন কেন্দ্র হয়ে উঠেছে।

ভারতীয় অস্ত্রে ভরসা বিশ্বের বহু দেশের

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, ভারত 38 হাজার 424 কোটি টাকারও বেশি মূল্যের অস্ত্র বিক্রি করেছে গত অর্থ বছরে। এই অস্ত্র-গুলির মধ্যে ভারত সরকারের প্রতিরক্ষা সংস্থা 45 শতাংশ অস্ত্র তৈরি করেছে। এছাড়া বাকি 55 শতাংশ অস্ত্র এবং অন্যান্য সামরিক সরঞ্জাম উৎপাদন করেছে বিভিন্ন ভারতীয় বেসরকারি সংস্থা। প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, এই মুহূর্তে শীর্ষ গ্রাহকদের মধ্যে আমেরিকা, ফ্রান্স, ফিলিপাইনস, আর্মেনিয়া সহ 100 র বেশি দেশে প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি করে ভারত।

স্বাভাবিকভাবেই প্রশ্ন থাকে বিশ্বের অন্যান্য দেশগুলিকে কোন কোন ক্ষেপণাস্ত্র বা সামরিক সরঞ্জাম রপ্তানি করে থাকে নয়া দিল্লি? প্রতিরক্ষা মন্ত্রকের তরফে পাওয়া তথ্য অনুযায়ী, বিভিন্ন দেশে রপ্তানি হওয়া ভারতীয় সামরিক অস্ত্রশস্ত্র এবং সরঞ্জাম এর মধ্যে রয়েছে ব্রহ্মসের মতো একাধিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, নৌকা, আর্টিলারি, রাডার সিস্টেম, রকেট লঞ্চার এবং ইলেকট্রনিক উপাদান সহ আধুনিক সামরিক সরঞ্জাম।

বলাই বাহুল্য, 2014 সালে ক্ষমতায় আসার পরই বন্ধু দেশগুলিতে প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানির উপর বিশেষ জোর দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদি সরকারের মেক ইন ইন্ডিয়া এবং আত্মনির্ভর ভারতের লক্ষ্যকে এগিয়ে রেখেই আজও বিশ্বের শতাধিক দেশে অস্ত্রশস্ত্র এবং সামরিক সরঞ্জাম রপ্তানি করে চলেছে ভারত। উল্লেখিত দেশগুলি ছাড়াও বেলজিয়াম, কানাডা, জার্মানি, অস্ট্রেলিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, নিউজিল্যান্ড, তাইওয়ান, সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ডস, এমনকি সৌদি আরবের মতো বহু দেশে পৌঁছে যায় ভারতে তৈরি অস্ত্র।

 

অবশ্যই পড়ুন: ইতিহাসের পুনরাবৃত্তি, ১৪ বছর পর কালো দিন ফিরল KKR-এ

প্রসঙ্গত, ভারতে তৈরি বিভিন্ন উন্নত অস্ত্রশস্ত্র এবং সামরিক সরঞ্জাম কেনার দৌড়ে সবচেয়ে এগিয়ে থাকা ১০ দেশের তালিকায় একেবারে প্রথমে রয়েছে আর্মেনিয়ার নাম। এই দেশ ভারতের কাছ থেকে পিনাকা মাল্টি ব্যারেল রকেট লাঞ্চার, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ATAG প্রয়াড টয়েড আর্টিলারি গান সিস্টেম থেকে শুরু করে একাধিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং সরঞ্জাম কিনে থাকে। এরপরই তালিকায় আসে ফিলিপাইনসের নাম। এছাড়াও প্রথম দশের তালিকায় রয়েছে আমেরিকা, ইজরায়েল, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, সংযুক্ত আরব আমিরশাহী, ইন্দোনেশিয়া ও নেদারল্যান্ডস।

google button