ইজরায়েলের লেজার প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে পারে ভারত, বাড়বে চিন-পাকিস্তানের চিন্তা!

Published:

India-Israel Deal India May Buy laser defence system
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শত্রুদের গুঁড়িয়ে আকাশ খালি করার লক্ষ্যে আগেই লেজার প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করে ফেলেছে ইজরায়েল। আয়রন বিম নামক শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে আধুনিক যুদ্ধে নিজেদের ক্ষমতা প্রদর্শন করতে উদ্যোগী ভারতের এই বন্ধু দেশটি। গাজা ভূখণ্ড ছিন্নভিন্ন করার পর, লেবাননকে ধ্বংস করে ইরানের সাথে বড়সড় লড়াইয়ে নেমেছিল ইজরায়েল। এবার সেই দেশটির লেজার প্রতিরক্ষা ব্যবস্থায় নজর রয়েছে ভারতের (India-Israel Deal)। নবভারত টাইমসের এক রিপোর্ট অনুযায়ী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইজরায়েল সফর করার সাথে সাথেই লেজার প্রতিরক্ষা ব্যবস্থা সহ অন্যান্য উচ্চ প্রযুক্তির ক্ষেপণাস্ত্র ব্যবস্থা নিয়ে বড়সড় চুক্তি স্বাক্ষরিত হতে পারে দুই দেশের মধ্যে।

ভারতকে লেজার প্রতিরক্ষা ব্যবস্থা দেবে ইজরায়েল?

সাম্প্রতিক বছরগুলিতে ক্রমশ ভারতের সাথে সম্পর্ক সুগম হয়েছে ইজরায়েলের। এইতো গত নভেম্বরে ইজরায়েলে ভারতীয় প্রতিরক্ষা সচিব আর কে সিং সফর করার সময় দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি করার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল। সেই সূত্রেই, ভারত ইজরায়েলের সাথে অ্যান্টি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে। তাতে শত্রুর ঘরে থরহরিকম্প বেঁধে গিয়েছে সে কথা বলাই যায়।।

বিশ্লেষক মহলের অনেকেই বলছেন, ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে সামনে রেখে আগামী দিনে নয়া দিল্লিকে লেজার প্রতিরক্ষা সিস্টেম সরবরাহ করতে পারে ইজরায়েল। যা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে কথা হতে পারে দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর। বলে রাখি, আগামী 25-26 ফেব্রুয়ারি ইজরায়েল সফর করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যদিও এ নিয়ে ভারত এবং ইজরায়েল দুপক্ষের কেউই আনুষ্ঠানিক কোনও ঘোষণা এখনও দেয়নি।

অবশ্যই পড়ুন: ভারত-দক্ষিণ আফ্রিকার ম্যাচে বৃষ্টি হলে বড় বিপদে পড়বে টিম ইন্ডিয়া?

প্রসঙ্গত, গত জুন মাসে ইরানের সাথে সংঘাত চলাকালীন সে দেশের তরফে ছোড়া ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রের 98 শতাংশকে আটকে দিয়েছিল ইজরায়েলের উন্নত লেজার প্রতিরক্ষা ব্যবস্থা। দেশটির এই বিশেষ লেজার সিস্টেমের উজ্জল এবং কঠিন রশ্মি শত্রুপক্ষের বিভিন্ন ড্রোন এবং যুদ্ধবিমানগুলিকে আকাশেই মিলিয়ে দিয়েছিল। সেই সাফল্য দেখেই এবার ইজরায়েলের কাছ থেকে বিশেষ লেজার সিস্টেম কিনতে চায় ভারতও। যা হাতে আসলে আগামী দিনে পাকিস্তান এবং চিনের মতো শত্রুর ড্রোন, ফাইটার জেট সহ অন্যান্য ক্ষেপণাস্ত্রগুলিকে ধুলোয় মিশিয়ে দেওয়া যাবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now