প্যারাস্যুটে করে পৌঁছে যাবে যুদ্ধযান, সামরিক সরঞ্জাম.. হেভি ড্রপ সিস্টেম পেল ভারতীয় সেনা!

Published:

Indian Army tested heavy drop system successfully
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: পাহাড়ের মতো দুর্গম এবং প্রত্যন্ত অঞ্চলে সহজে ভারী সামরিক সরঞ্জাম পৌঁছে দেওয়ার লক্ষ্যে এবার থেকে হেভি ড্রপ পদ্ধতি ব্যবহার ভারতীয় সেনাবাহিনী (Indian Army)। সেই লক্ষ্যেই এবার দেশীয় প্রযুক্তিতে তৈরি অ্যাডভান্সড হেভি ড্রপ সিস্টেমের সফল পরীক্ষা চালালো ভারতীয় সেনা। গত 17 ফেব্রুয়ারি, রাজস্থানের মহাজন ফিল্ড ফায়ারিং রেঞ্জে পরীক্ষা করা হয় এই বিশেষ হেভি ড্রপ সিস্টেমটি। যা তার নিজস্ব পরীক্ষায় সফল হয়েছে।

ভারতীয় সেনার বিশেষ হেভি ড্রপ সিস্টেম

টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, প্যারাসুটের মাধ্যমে ভারী সামরিক সরঞ্জাম যেমন ট্যাঙ্ক থেকে শুরু করে বিভিন্ন অস্ত্রশস্ত্র এক স্থান থেকে অন্য স্থানে বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দেওয়ার লক্ষ্যে দেশের প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংস্থা বা DRDO র বিশেষ ইউনিট এয়ারাল ডেলিভারি রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট এস্টিপ্লজিমেন্ট এয়ারবোনটিক্স ডিফেন্স অ্যান্ড স্পেসের সাথে হাত মিলিয়ে এই বিশেষ হেভি ড্রপ সিস্টেম তৈরি করেছে।

রিপোর্ট অনুযায়ী, ভারতীয় সেনাবাহিনীর জন্য তৈরি বিশেষ হেভি ড্রপ সিস্টেমটি যুদ্ধবিমান থেকে ভারী সামরিক সরঞ্জাম বা অন্যান্য ভারী ট্যাঙ্ক ও সামরিক যান প্যারাসুট এর মাধ্যমে মাটিতে নামিয়ে আনতে পারবে। প্রতিরক্ষা খাতের গবেষকদের দাবি, এই হেভি ড্রপ সিস্টেমটি 28 ফুট উচ্চতা থেকে 20 টন পর্যন্ত ওজনের ভারী সামরিক সরঞ্জাম বা যানবাহন বহন করে নির্দিষ্ট স্থানে পৌঁছে দিতে পারবে। সেই মতোই, প্রয়োজনীয় প্রতিটি পরীক্ষায় সফল হয়েছে সিস্টেমটি। সবচেয়ে বড় কথা এই সিস্টেম, সি 17 গ্লোবমাস্টার 3 এর মতো বড় কার্গো বিমানগুলির সাথেও কাজ করতে সক্ষম।

বিশেষজ্ঞরা বলছেন, এই এয়ার ড্রপ সিস্টেম বিমান থেকে প্রয়োজনীয় যুদ্ধের সরঞ্জাম গুলি ধীরে ধীরে নিখুঁতভাবে মাটিতে নামিয়ে আনতে পারবে। বিশেষজ্ঞদের মতে, ভারতীয় সেনাবাহিনীর এই হেভি ড্রপ সিস্টেমের দৌলতে পাহাড়ি এবং প্রত্যন্ত অঞ্চলে ভারী সামরিক যানবাহন নিয়ে যেতে পারবে। বলাই বাহুল্য, সাধারণত পাহাড়ের প্রতিকূল পরিবেশের মধ্যে দিয়ে সামরিক যান সহ প্রয়োজনীয় সরঞ্জাম অর্থাৎ যুদ্ধের রসদ এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া ভারতীয় সেনাবাহিনীর কাছে একপ্রকার দুঃসাধ্য হয়ে পড়ে। এবার সেই কষ্ট অনেকটাই কমিয়ে আনবে এই হেভি ড্রপ সিস্টেম। ।

অবশ্যই পড়ুন: সামান্য খরচে পৌঁছে যান মহারাষ্ট্র, বাংলায় আরও এক অমৃত ভারত এক্সপ্রেস দিল রেল

উল্লেখ্য, গত 17 ফেব্রুয়ারি রাজস্থানের মহাজন ফিল্ড ফায়ারিং রেঞ্জে এই বিশেষ হেভি ড্রপ সিস্টেমটির পরীক্ষা চলাকালীন এতে প্রায় 15 টন ওজনের একটি সাঁজোয়া যান বসানো হয়েছিল। এই পরীক্ষার জন্য ব্যবহার করা হয়েছিল বিএমপিও। সবচেয়ে বড় কথা এই পরীক্ষাটি এমন এক পরিবেশে করা হয়েছিল যা ভারতীয় সেনাবাহিনীর জন্য আদতেই প্রতিকূল। পরবর্তীতে দেখা গিয়েছে, বিশেষ এয়ার ড্রপ বা হেভি ড্রপ সিস্টেমটি একাধিক প্যারাসুট এর মাধ্যমে 15 টন ওজনের ওই সাঁজোয়া গাড়িটিকে নিখুঁতভাবে এবং নিরাপদে মাটিতে নামিয়ে আনে।