ট্রেনের টিকিট থেকে শুরু করে খাওয়ার, সবই পাবেন বিনামূল্যে! বড় উদ্যোগ রেলের

Published:

Indian Railways free train ticket and other service with loyalty program-

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ট্রেনে (Train) আরামদায়ক ভ্রমণ সঙ্গে বিনামূল্যে খাবার দাবার। শুধু তাই নয়, সম্পূর্ণ নিখরচায় মিলবে টিকিট (Indian Railways)। অর্থাৎ ভ্রমণটাও হবে সম্পূর্ণ ফ্রিতে। হ্যাঁ, এবার এমনই এক দুর্ধর্ষ প্রকল্প চালু করতে চলেছে ভারতীয় রেল। জানা যাচ্ছে, গোটা বিশ্বের সবচেয়ে বড় লয়্যালটি প্রোগ্রামের আওতায় বিনামূল্যে টিকিট থেকে শুরু করে খাবার দাবারের ব্যবস্থার মধ্যে দিয়ে মধ্যবিত্ত যাত্রীদের রেলমুখী করাই প্রধান লক্ষ্য কেন্দ্রের।

হঠাৎ কেন এমন ভাবনা?

NDTV র রিপোর্ট অনুযায়ী, সাম্প্রতিক বছরগুলিতে বিভিন্ন বিমান সংস্থা বা এয়ারলাইন্স একেবারে অল্প খরচে পরিষেবা দিচ্ছে। যার কারণে ট্রেন উপেক্ষা করে ফ্লাইটে যাতায়াত করছেন যাত্রীরা। তাছাড়াও একটা বড় অংশের মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত মানুষ রেল ব্যবস্থার সাথে ততটাও যুক্ত নন। মূলত সে কারণেই একদিক থেকে হারানো যাত্রীদের ফিরে পেতে এবং অন্য দিক থেকে নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত শ্রেণীর মানুষদের রেল ব্যবস্থার সাথে জুড়তে চমক দিতে চাইছে রেল মন্ত্রক।

কিন্তু কীভাবে হবে সব? একাধিক প্রতিবেদন অনুযায়ী, ক্রেডিট কার্ড বা অনলাইন পেমেন্টের মতোই এবার ট্রেনে ভ্রমণের ক্ষেত্রেও মিলবে পয়েন্ট। রেল বলছে, যাত্রীরা কিলোমিটারের হিসেবে যত বেশি পথযাত্রা করবেন তাঁদের IRCTC অ্যাকাউন্টে জড়ো হবে তত পয়েন্ট। পরবর্তীতে এই রিওয়ার্ড পয়েন্ট ভাঙিয়েই করা যাবে, বিনামূল্যে যাত্রা।

কীভাবে বিনামূল্যে ট্রেনে ভ্রমণ থেকে শুরু করে ফ্রিতে মিল পাওয়া যাবে?

রেলের কয়েকজন আধিকারিক এর মতে, এই রিওয়ার্ড পয়েন্টগুলি যাত্রীদের IRCTC অ্যাকাউন্টে ক্রেডিট হবে। যা পরবর্তীতে ডিজিটাল ওয়ালেট হিসেবে কাজ করবে। এক কথায়, নির্দিষ্ট সংখ্যক পয়েন্ট জমা হয়ে গেলেই পরবর্তীতে ওই রিওয়ার্ড পয়েন্ট দিয়ে রেলের তরফে একাধিক সুবিধা পেতে পারেন। এর মধ্যে প্রথমেই রয়েছে বিনামূল্যে টিকিট। একজন যাত্রী রিওয়ার্ড পয়েন্ট দিয়ে টিকিটের দামের উপর ডিসকাউন্ট কিংবা সম্পূর্ণ বিনামূল্যে ট্রেনের টিকিট পেতে পারেন।

এখানেই শেষ নয়, ওই রিওয়ার্ড পয়েন্ট দিয়েই মিলবে চা থেকে শুরু করে দুপুরে লাঞ্চ এমনকি রাতের ডিনারও। এই খাওয়ার যাত্রীরা স্টেশন বা ট্রেনের ভেতরে থাকা ই ক্যাটারিং এর মাধ্যমে গ্রহণ করতে পারবেন। একই সাথে পর্যাপ্ত রিওয়ার্ড পয়েন্ট থাকলে স্টেশনে আরামদায়ক বা বিলাসবহুল ওয়েটিং লাউঞ্জে বিনামূল্যে বিশ্রাম নেওয়ার সুযোগ থাকবে যাত্রীদের কাছে। রেল সূত্রে খবর, এই রিওয়ার্ড পয়েন্ট দিয়ে আগামীতে থার্ড এসি থেকে সেকেন্ডে এসি কিংবা ফার্স্ট ক্লাস এসিতে নিজেদের সিট আপগ্রেড করার সুবিধা থাকবে।

অবশ্যই পড়ুন: এদের জন্য হরমুজ প্রণালীর দরজা খুলে দিল ইরান, তালিকায় ভারতও?

প্রসঙ্গত, প্রাথমিকভাবে যা জানা যাচ্ছে তাতে বিভিন্ন বাজেট এয়ারলাইন্স গুলিকে চ্যালেঞ্জ করে আসন্ন এপ্রিল মাস থেকেই পাইলট প্রকল্পের অধীনে শুরু হয়ে যাবে এই বিশেষ পরিষেবা। প্রথমদিকে এই পরিষেবা চালু হবে বিভিন্ন প্রিমিয়াম ট্রেন যেমন বন্দে ভারত, তেজস এক্সপ্রেসে। পরবর্তীতে সুফল বেলে বাকি প্রিমিয়াম এক্সপ্রেস ট্রেনগুলিতে এই পরিষেবা চালু করবে রেল। জানা যাচ্ছে, দেশের অন্তত 7000 বা তারও বেশি স্টেশন ও 3 কোটি যাত্রীকে এই প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে।

🔮
মাত্র ২১ টাকায় নিজেরবাংলা কুষ্ঠি তৈরি করুন
দেখুন →
google button