কাটতে হবে না ট্রেনের টিকিট, এদের জন্য আজীবন ফ্রি ভ্রমণ ঘোষণা রেলের

Published:

Indian Railways

সৌভিক মুখার্জী, কলকাতা: আরও এক মানবিক সিদ্ধান্তের পথে হাঁটল ভারতীয় রেল (Indian Railways)। মাত্র দু’দিন আগেই টিকিট বাতিলের নিয়মে একাধিক পরিবর্তন এনেছিল রেল। এমনকি চালু হয়েছিল নতুন রিফান্ডের নিয়ম। আর এবার এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেখানে আজীবন বিনামূল্যে ভ্রমণের সুযোগ দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে লাগবে না কোনও রকম টিকিট। কিন্তু কাদের জন্য এই মানবিক সিদ্ধান্ত নিয়ে এল ভারতীয় রেল? জানুন।

বড়সড় সিদ্ধান্ত রেলের

ভারতীয় রেলের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, দেশের সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর সদস্য এবং তাঁদের বিধবা স্ত্রীদেরকে আজীবন বিনামূল্যে ট্রেনে ভ্রমণের সুযোগ দেওয়া হবে। কিন্তু এক্ষেত্রে একটি শর্ত রয়েছে। সেই সেনা সদস্যকে অবশ্যই বীরত্ব পদক বিজয়ী হতে হব। তবেই মিলবে এই সুবিধা। রেল একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছে যে, সেনা, নৌবাহিনী এবং বিমানবাহিনীর পদক বিজয়ী এবং তাঁদের বিধবা স্ত্রীদের রেলে আজীবন প্রথম শ্রেণী, সেকেন্ড এসি বা এসি চেয়ার কারে বিনামূল্যে ভ্রমণের সুযোগ করে দেওয়া হবে। তার জন্য কাটতে হবে না কোনওরকম টিকিট।

রেলের এই সিদ্ধান্ত আরও গুরুত্বপূর্ণ কারণ, সেনা কর্মীদের সঙ্গে একজন অতিরিক্ত সঙ্গীকে আজীবন বিনামূল্যে ভ্রমণের সুবিধা দেওয়া হচ্ছে। প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় সংবাদ সংস্থা এএনআই-কে স্পষ্ট জানিয়ে দিয়েছে, যে সমস্ত সৈনিক আর্মি মেডেল, নেভি মেডেল, এয়ার ফোর্স মেডেল পেয়েছে, তারাই একমাত্র একজন সঙ্গী নিতে পারবে এবং বিনামূল্যে ভ্রমণের সুবিধা পাবে। বিশেষ করে পুরস্কারপ্রাপ্ত সৈনিক মারা গেলে বা তাঁর স্বামী কিংবা স্ত্রী পুনরায় বিবাহ না করা পর্যন্ত এই সুবিধা মিলবে বলে জানানো হয়েছে। তবে হ্যাঁ, কোনও সৈনিক মরণোত্তর সম্মান লাভ করলে এবং তিনি অবিবাহিত হলে তাঁর বাবা-মাও আজীবন এই সুবিধা পাবে।

আরও পড়ুন: বকেয়া DA দিতে বিরাট বন্দোবস্ত রাজ্য সরকারের, মার্চেই হাতে আসবে মোটা টাকা?

বলাবাহুল্য, গত দুইদিন আগেই রেল টিকিট কাটার নিয়মে এনেছিল একাধিক পরিবর্তন। সেখানে জানানো হয়েছিল, যদি কোনও যাত্রী ট্রেন ছাড়ার ৭২ ঘণ্টা আগে টিকিট বাতিল করেন, তাহলে তিনি রিফান্ড দাবি করতে পারবেন। আর সেক্ষেত্রে সামান্য চার্জ কাটা হবে। কিন্তু যদি কেউ ৭২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে টিকিট বাতিল করে, তাহলে ২৫ শতাংশ চার্জ কাটা যাবে। আর ২৪ ঘণ্টা থেকে ৮ ঘণ্টার মধ্যে টিকিট বাতিল করলে অর্ধেক টাকা কেটে নেওয়া হবে। পাশাপাশি চার্ট তৈরির সময় ৯ ঘণ্টা থেকে বাড়িয়ে ১৮ ঘণ্টা করা হয়েছে। আর এত কিছুর পরেও এই বড়সড় সিদ্ধান্ত যে সেনা কর্মীদের মুখে হাসি ফুটাবে তা বলার অপেক্ষা রাখে না।

google button