সহেলি মিত্র, কলকাতা: ভারতীয় রেল (Indian Railways) যাত্রীদের জন্য রইল অত্যন্ত জরুরি খবর। আপনাদের জানিয়ে রাখি, চলতি ২০২৬ সালে দেশের রেল ব্যবস্থায় এক ধাক্কায় ৮টি বড় পরিবর্তন ঘটতে চলেছে। এমনিতেই যত সময় এগোচ্ছে ততই ভারতের রেল ব্যবস্থায় একের পর এক যুগান্তকারী ঘটনার ঘটছে। এবারেও যার ব্যতিক্রম ঘটবে না। জানা গিয়েছে, আগামী দিনে নতুন নিয়মকানুন থেকে শুরু করে নতুন ট্রেন, এবং হাইড্রোজেন প্রযুক্তি থেকে ডিজিটাল ব্যবস্থা পর্যন্ত, রেল ব্যবস্থা ২০২৬-২৭ অর্থবর্ষে আটটি বড় পরিবর্তন আনতে চলেছে যা যাত্রীদের ভ্রমণের অভিজ্ঞতাকে সম্পূর্ণরূপে বদলে দিতে পারে। চলুন বিশদে জেনে নেওয়া যাক।
ভারতীয় রেলে ৮ পরিবর্তন
দেশে প্রতিদিন কোটি কোটি মানুষ ট্রেনে যাতায়াত করেন। রোজ রোজ হাজার হাজার ট্রেন যাত্রীদের নিজেদের গন্তব্যে পৌঁছে দিতে সাহায্য করছে। এত বড় রেল নেটওয়ার্ক পরিচালন করা কিন্তু মুখের কথা নয়। যাত্রীদের নিরাপত্তা, সুযোগ সুবিধা নিশ্চিত করতে প্রতিদিন কাজ করছে। সেইসঙ্গে আনা হচ্ছে একের পর এক বদল। আজকের এই প্রতিবেদনে তেমনই কিছু বদল সম্পর্কে আপনাদের তথ্য দেব যা ইতিমধ্যেই হয়েছে এবং আগামী দিনেও হবে।
টিকিট বাতিলের নতুন নিয়ম
রেলওয়ে টিকিট বাতিল এবং টাকা ফেরতের নিয়মে একটি বড় পরিবর্তন এনেছে। এখন থেকে ট্রেন ছাড়ার মাত্র ৮ ঘণ্টা আগে পর্যন্ত কেউ যদি টিকিট বাতিল করেন তাহলে সে কিছু টাকা ফেরত পাবে। ৮ ঘণ্টার কম সময়ে বাতিল করলে কোনো টাকা ফেরত দেওয়া হবে না। ২৪ থেকে ৮ ঘণ্টার মধ্যে বাতিল করলে কেবল ৫০% টাকা ফেরত দেওয়া হবে। ৮ ঘণ্টার কম সময়ের মধ্যে বাতিল করলে কোনো টাকাই ফেরত দেওয়া হবে না – আগে এই সময়সীমা ছিল ৪ ঘণ্টা, যা এখন বাড়ানো হয়েছে। এই নিয়মটি কার্যকর হয়েছে।
কাউন্টার টিকিট বাতিলের নিয়ম
যাত্রীদের জন্য একটি বড় স্বস্তির বিষয় হলো, কাউন্টার থেকে কেনা টিকিট বাতিল করার জন্য আর শুধুমাত্র সেই স্টেশনেই যেতে হবে না। আগে, কাউন্টার থেকে কেনা টিকিট বাতিল করতে হলে সেই স্টেশনেই যেতে হতো যেখান থেকে টিকিটটি কেনা হয়েছিল। তবে, নতুন নিয়ম কার্যকর হওয়ায়, এখন আপনি ভারতের যেকোনো রেল স্টেশনে আপনার কাউন্টার টিকিট বাতিল করতে পারবেন এবং সাথে সাথেই টাকা ফেরত পাবেন।
বোর্ডিং স্টেশন বদল
যাত্রীদের সুবিধার্থে রেল কর্তৃপক্ষ শীঘ্রই যাত্রীদের ট্রেন ছাড়ার ৩০ মিনিট আগে পর্যন্ত বোর্ডিং স্টেশন পরিবর্তনের অনুমতি দেবে। কোনো যাত্রী যদি আগের স্টেশন থেকে ট্রেনে উঠতে না পারেন, তবে তিনি পরবর্তী স্টেশন থেকেও যাত্রা করতে পারবেন। এর ফলে টিকিট নষ্ট হওয়ার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে যাবে।
বন্দে ভারত স্লিপার ট্রেন চালু
রেলওয়ে ২ নতুন বন্দে ভারত স্লিপার ট্রেন চালু করছে। এই ট্রেনগুলো ১,০০০–১,৫০০ কিলোমিটার দূরত্বের যাত্রাকে দ্রুত, আরামদায়ক এবং সাশ্রয়ী করে তুলবে। এগুলিতে অত্যাধুনিক প্রযুক্তি, উন্নত আসন ব্যবস্থা এবং উন্নত সুরক্ষা ব্যবস্থা থাকবে। ট্রেনে রয়েছে ১৬টি কোচ, ১১২৮টি আসন, গতি সর্বোচ্চ ১৮০ কিমি/ঘন্টা, বিমানের মতো আরাম এবং উচ্চ নিরাপত্তা। রয়েছে ইউএসবি চার্জিং, সিসিটিভি, আধুনিক টয়লেট।
ট্রেনের সিট বদল
হ্যাঁ আরও একটি গুরুত্বপূর্ণ বদল ঘটতে পারে রেলে। যেমন যাত্রীরা এখন ট্রেন ছাড়ার ৩০ মিনিট আগে পর্যন্ত নিজেদের আসন পরিবর্তন করতে পারবেন। উদাহরণস্বরূপ, স্লিপার থেকে এসিতে আপগ্রেড করা এখন আগের চেয়ে অনেক সহজ হবে। এটি যাত্রীদের জন্য আরও আরামদায়ক ভ্রমণের সুযোগ করে দেবে।
আরও পড়ুনঃ এক স্থানে নদী, জঙ্গল, পাহাড়! বাজেটেই গরমের ছুটিতে ঘুরে আসুন উত্তরবঙ্গের এই ৩ অফবিট
১০০% বৈদ্যুতিক হবে রেল?
ভারতীয় রেলের ব্রডগেজ নেটওয়ার্ক এখন প্রায় সম্পূর্ণ বিদ্যুতায়িত। নেটওয়ার্কের ৯৯.২% ইতিমধ্যেই বিদ্যুতায়িত। এখন লক্ষ্য হলো ২০২৬-২৭ সালের মধ্যে এটিকে ১০০% বিদ্যুতায়িত করা। এর ফলে দূষণ কমবে এবং ট্রেন চলাচল আরও দ্রুত ও সহজ হবে বলে ধারণা রেলের।
শীঘ্রই ছুটবে হাইড্রোজেন ট্রেন
ভারতীয় রেল শীঘ্রই একটি হাইড্রোজেন ট্রেন চালু করার প্রস্তুতি নিচ্ছে। ইতিমধ্যে এই ট্রেনের ট্রায়াল রান সফল হয়েছে। এই ট্রেনটি হবে সম্পূর্ণ দূষণমুক্ত এবং এটি থেকে কেবল জলীয় বাষ্প নির্গত হবে। এটিকে বিশ্বের অন্যতম শক্তিশালী হাইড্রোজেন ট্রেন হিসেবে বিবেচনা করা হয়। এই ট্রেনের অন্যান্য প্রধান বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে: এতে ১০টি কোচ থাকবে এবং এর বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা হবে প্রায় ২৪০০ কিলোওয়াট। হরিয়ানার জিন্দ-সোনিপত রুটে এর পরীক্ষামূলক চালনা সফল হবে।
আরও পড়ুনঃ ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকলেও করা যাবে পেমেন্ট, নয়া ফিচার Google Pay-র
স্টেশনে ভিড় নিয়ন্ত্রণে রেলের পদক্ষেপ
সরকার দেশজুড়ে ৭৫টি প্রধান স্টেশনে নতুন যাত্রী-সুবিধা কেন্দ্র নির্মাণের পরিকল্পনা করছে। এগুলি যাত্রীদের জন্য আরও ওয়েটিং রুমের ব্যবস্থা করবে, এর ফলে প্ল্যাটফর্মে অতিরিক্ত ভিড় কমবে। যাত্রীরা আরও ভালো বসার ব্যবস্থা পাবেন এবং প্ল্যাটফর্মে ভিড় নিয়ন্ত্রণ করা সহজ হবে।












