বিক্রম ব্যানার্জী, কলকাতা: মাত্র 55 মিনিট সময় হাতে থাকলেই পৌঁছে যাবেন দিল্লি। চালু হয়ে গেল দেশের প্রথম দ্রুততম মেট্রো (India’s Fastest Metro)। রবিবার, দুপুরেই উত্তরপ্রদেশের মিরাট থেকে বিশেষ মেট্রো পরিষেবার সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের দ্রুততম মেট্রোর উদ্বোধনের পাশাপাশি এদিন 82 কিলোমিটার দীর্ঘ দিল্লি-মিরাট র্যাপিড রেল করিডোরেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সাথেই এদিন উপস্থিত ছিলেন মেট্রোরেলের উচ্চ পদস্থ কর্তারা।
একই ট্র্যাকে ছুটবে মেট্রো এবং নমো ভারত এক্সপ্রেস
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে যে বিশেষ মেট্রো করিডোর উদ্বোধন করা হয়েছে সেই করিডোর দিয়েই একই ট্র্যাকে ছুটবে মেট্রো এবং নমো ভারত এক্সপ্রেস। প্রাপ্ত তথ্য অনুযায়ী, 82 কিলোমিটার দীর্ঘ দিল্লি-গাজিয়াবাদ-মিরাট নমো ভারত করিডোর ভারতের প্রথম রিজিওনাল র্যাপিড ট্রানজিট সিস্টেম। এই বিশেষ রেল করিডোর সহজেই দিল্লির সরাইকালে খান এবং উত্তর প্রদেশের মোদিপুরমকে যুক্ত করবে।
বলাই বাহুল্য, প্রধানমন্ত্রীর হাত ধরে যে মেট্রোর উদ্বোধন করা হয়েছে তার দৈর্ঘ্য 23 কিমি। এরমধ্যে 7 কিলোমিটার পথ পুরোটাই ভূগর্ভস্থ এবং বাকি 16 কিলোমিটার অংশ মাটির উপর থেকে যাবে। একাধিক রিপোর্ট অনুযায়ী, এই মেট্রো রুটে মোট 12 থেকে 13টি স্টেশন থাকবে। যার মধ্যে 9টি স্টেশন এলিভেটরে তৈরি হবে। পাক স্টেশনগুলি থাকবে মাটির নিচে। উল্লেখযোগ্য বিষয়, মেট্রোর গতিবেগ ঘন্টায় 120 কিলোমিটার হওয়ায় এই মেট্রোতে চেপেই শতাব্দি নগর স্টেশন থেকে সরাসরি ট্রেন ধরতে পারবেন যাত্রীরা। এই করিডরের সর্বোচ্চ গতিবেগ ধার্য করা হয়েছে 135 কিলোমিটার প্রতি ঘন্টা।
অবশ্যই পড়ুন: T20 বিশ্বকাপের মাঝেই সূর্য সহ তিন প্লেয়ারকে বিশেষ পুরস্কার ICC-র
মেট্রোর সময়
সর্বভারতীয় সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, প্রতিটি মেট্রো অফিস টাইমে মাত্র 5 থেকে 10 মিনিট অন্তর অন্তর পাওয়া যাবে। তাছাড়া অন্যান্য দিনগুলিতে বিশেষ করে ছুটির দিনগুলিতে 10 থেকে 15 মিনিট গ্যাপে গ্যাপে চলবে মেট্রো। জানা গিয়েছে, মিরাট রুটে মেট্রো পরিষেবা শুরু হবে সকাল 6টা থেকে। মেট্রো চলবে রাত 10টা পর্যন্ত। এই সময় মূলত সোম থেকে শনিবার পর্যন্ত বৈধ। সপ্তাহে শুধু রবিবার সকাল 8টা থেকে শুরু হবে মেট্রো পরিষেবা। সব ঠিক থাকলে মাত্র 30 মিনিট সময় নিয়ে 12 থেকে 13টি স্টেশনে দাঁড়ানোর পরও এই মেট্রো নিজের যাত্রা সম্পূর্ণ করবে।












