বদলে যাবে রাজ্যের নাম, বড় পদক্ষেপের পথে কেন্দ্র সরকার

Published:

Karala State Name Change proposal may approve by central
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্যের নাম বদল (State Name Change) নিয়ে আলোচনা চলছিল গত কয়েক বছর ধরেই। এ নিয়ে কেন্দ্রীয় সরকারের কাছেও রাখা হয়েছিল আবেদন। এবার শোনা যাচ্ছে সেই আবেদনেই সিলমোহর দিতে পারে কেন্দ্রীয় মন্ত্রিসভা। মালয়ালাম ভাষা অনুকরণ করে কেরলের নাম বদলে হতে পারে কেরলম। সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আজ অর্থাৎ মঙ্গলবারই কেরল রাজ্যের নাম পরিবর্তনের আবেদনে অনুমোদন দিতে পারে কেন্দ্রীয় মন্ত্রিসভা। আর তা হলে নাম বদলের নিরিখে দেশের মধ্যে বড় দৃষ্টান্ত তৈরি করবে এই দক্ষিণী রাজ্যটি।

নাম পরিবর্তনের অনুমোদন কেরলের বিধানসভার

বিগত দিনগুলিতে বারবার কেরল রাজ্যের নাম পরিবর্তনের দাবি ওঠায় তাতে সমর্থন জুগিয়েছিল সিপিএমের নেতৃত্বাধীন শাসক জোট LDF। একই সাথে কংগ্রেসের নেতৃত্বাধীন বিরোধী জোটও কেরল রাজ্যের নাম বদলে আপত্তি প্রকাশ করেনি। মূলত সে কারণেই গত বছর কেরলের বিধানসভা সরকারি রেকর্ডে রাজ্যের নাম পরিবর্তনে উদ্বোধন দেয়।

বলাই বাহুল্য, আগামী মে মাসের আগেই কেরলের 140টি বিধানসভা আসনে নির্বাচন। যদিও নির্বাচনের তারিখ ঘোষণা করেনি নির্বাচন কমিশন। তবে আশা করে যাচ্ছে মে মাসের আগেই সে রাজ্যে অনুষ্ঠিত হবে নির্বাচন পর্ব। তার ঠিক আগেই রাজ্যের নাম পরিবর্তনের জন্য একেবারে উঠে পড়ে লেগেছেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন সহ শাসক জোট।

অবশ্যই পড়ুন: KKR তারকার জন্যই বিশ্বকাপে মাথায় বাজ পড়ল ভারতের!

প্রসঙ্গত, 2024 সালে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন সংবিধানের অষ্টম তফসিলে তালিকাভুক্ত সমস্ত ভাষা জুড়ে কেরলা বা কেরালা থেকে কেরলামে রাজ্যের নাম পরিবর্তনের আহ্বান জানিয়ে কেন্দ্রের কাছে একটি প্রস্তাব পেশ করে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রাথমিক রেজোলিউশন পর্যালোচনা করার সময় কিছু প্রযুক্তিগত পরিবর্তনের সুপারিশ করার পর গত বছর 25 জুন রাজ্যের নাম পরিবর্তনের প্রস্তাবে অনুমোদন দেয় বিধানসভা।