সৌভিক মুখার্জী, কলকাতা: আজ থেকে শুরু নতুন অর্থবছর। তবে তার আগেই রাজ্যের মদ্যপানকারীদের জন্য বিরাট দুঃসংবাদ। আজ অর্থাৎ ১ এপ্রিল থেকে মদের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে আবগারি দফতর। সরকারের দেওয়া নির্দেশিকা অনুযায়ী, মদের প্রতিটি বোতলের উপর এবার নির্দিষ্ট হারে দাম বৃদ্ধি করা হচ্ছে, যা আজ থেকে কার্যকর (Liquor Price Hike)। যদিও এই বৃদ্ধির পরিমাণ খুব একটা বেশি নয়। কিন্তু নিয়মিত ক্রেতাদের পকেটে যে এতে চাপ পড়বে তা বলার অপেক্ষা রাখে না।
কত বাড়ল দাম?
আফগারি দফতরের নতুন রেট অনুযায়ী, মদের প্রতিটি বোতলে এবার মানভেদে ৫ থেকে ২০ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে। আর সেক্ষেত্রে দেশি এবং বিদেশি উভয়প্রকার মদের ক্ষেত্রেই এই বৃদ্ধি প্রযোজ্য হবে বলে জানানো হয়েছে। তবে এক্ষেত্রে জানিয়ে রাখি, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে উত্তরাখণ্ড রাজ্যের তরফ থেকে। পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত মদের দাম বৃদ্ধি নিয়ে কোনও রকম ঘোষণা আসেনি।
কেন হঠাৎ করে মূল্যবৃদ্ধি?
আসলে উত্তরাখণ্ড সরকার আগামী তিন বছরের জন্য একটি দীর্ঘ মেয়াদি আবগারি নীতি গ্রহণ করেছে। আর সেই নীতির আওতায় প্রতিবছর ধাপে ধাপে মদের দাম সামান্য বাড়ার পরিকল্পনা রয়েছে। জানা যাচ্ছে, বর্তমান এই আবগারি নীতি ২০২৮ সাল পর্যন্ত বহাল থাকবে। আর তারপরেই নতুন কোনও বড় পরিবর্তন আনা হতে পারে। উত্তরাখণ্ড সরকারের আয়ের একটি বৃহৎ উৎসই এই আবগারি শুল্কের মাধ্যমে আসে। এমনকি চলতি অর্থবর্ষে আফগারি খাত থেকে আনুমানিক ৫০০০ কোটি টাকার বেশি রাজস্ব সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়েছে রাজ্য সরকার।
আরও পড়ুন: বাদ পড়া ভোটারদের জন্য বড় নির্দেশ সুপ্রিম কোর্টের
এদিকে উত্তরাখণ্ডে মদের চাহিদা দিনের পর দিন বাড়ছে। গত অর্থবর্ষে মদের বিক্রি প্রায় ৫.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং পরিসংখ্যান অনুযায়ী, গত বছর বড়দিন এবং ইংরেজি নববর্ষের সময় মাত্র এক সপ্তাহজুড়ে ২২৫ কোটি টাকার বেশি মদ বিক্রি হয়েছিল। পাশাপাশি ওই সাত দিনে সূরাপ্রেমীরা প্রায় ১ লক্ষ ৫৩ হাজার কার্টন মদ সাবাড় করেছিল। আর হোলি এবং দীপাবলির মতো উৎসবে তো মদ বিক্রির গ্রাফ একেবারে উপরের দিকে থাকে। উল্লেখ্য, বর্তমানে উত্তরাখণ্ডে প্রায় ৭০০টি মদের দোকান রয়েছে। সরকারের এই তিন বছরের লাইসেন্স নীতিতে ব্যবসায়ীরাও যে খুশি তা বলার অপেক্ষা রাখে না। আর এখন আগামী তিন বছরের জন্য নিশ্চিন্তে তারা।












