বাণিজ্য থেকে সন্ত্রাসবাদ দমন, ভারত-মালয়েশিয়া সম্পর্কে বিরাট মোড়

Published:

India–Malaysia Relations

সৌভিক মুখার্জী, কলকাতা: ভারত আর মালয়েশিয়ার সম্পর্কে (India–Malaysia Relations) এবার নয়া মোড়। রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দীর্ঘ আলোচনার পর প্রতিরক্ষা থেকে শুরু করে নিরাপত্তা, এমনকি সেমিকন্ডাক্টর ও বাণিজ্যের ক্ষেত্রে সহযোগিতা নয়া উচ্চতায় পৌঁছেছে। এমনকি ভারত আর মালয়েশিয়া যৌথভাবে সন্ত্রাসবাদ মোকাবিলাতে বিশেষ ভূমিকা নেবে বলেই প্রধানমন্ত্রী দাবি করেন। হ্যাঁ, মোদী স্পষ্ট বলেন, সন্ত্রাসবাদের বিষয়ে আমাদের বার্তা স্পষ্ট। এ বিষয়ে আর কোনও আপস নেই।

মোদী-ইব্রাহিমের সাক্ষাৎকারে বদলে যাবে দুই দেশের ভাগ্য?

প্রসঙ্গত, শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কুয়ালালামপুরে পৌঁছন এবং তাঁকে মালয়েশিয়ার পক্ষ থেকে স্বাগত জানানো হয়। এদিন আনোয়ার ইব্রাহিম নিজেই বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান। এমনকি আলোচনার আগে আজ সকালে পেরদানা পুত্রায় মোদীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়েছে। মোদী সেখানে দাবি করেন, ভারত আর মালয়েশিয়ার মধ্যে আলাদাই সম্পর্ক। আমরা সমুদ্র প্রতিবেশী দেশ। শতাব্দীর পর শতাব্দীর ধরে দুই দেশের জনগণের মধ্যে আধ্যাত্মিক মেলবন্ধন আর গভীর স্নেহের সম্পর্ক রয়েছে। সেই সম্পর্ক আরও উন্নত হবে।

মোদী বলেন, আমরা প্রতিরক্ষা সহযোগিতা আরও সম্প্রসারিত করব। আর কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে শুরু করে ডিজিটাল প্রযুক্তির পাশাপাশি সেমিকন্ডাক্টর, স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে অংশীদারিত্ব আরও বাড়াব। এমনকি এদিন প্রধানমন্ত্রী ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য ভারতের দৃষ্টিভঙ্গিও তুলে ধরেছেন। তিনি বলেন, ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিশ্বের মূল প্রবৃদ্ধির ইঞ্জিন। আর দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলির সংগঠনের সাথে সমগ্র ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উন্নয়নও ঘটবে।

আরও পড়ুন: টাকার বিনিময়ে নিয়োগের অভিযোগ! হলদিয়ার তৃণমূল বিধায়কের বাড়িতে বিক্ষোভ

এদিকে সন্ত্রাস দমন অভিযান সম্পর্কে মোদী জানিয়েছেন, বিশ্বের মধ্যে মালয়েশিয়া ভারতীয় বংশদূত মানুষের সংখ্যায় দ্বিতীয় বৃহত্তম। তাই আমরা সভ্যতা, সাংস্কৃতিক ঐতিহ্য আর গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে কোনও আপস করবো না। সন্ত্রাসবাদ বিরোধী ব্যবস্থা, গোয়েন্দা তথ্য ভাগাভাগি আর সামুদ্রিক নিরাপত্তার উপর উভয় পক্ষকেই জোর দিতে হবে। এমনকি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জানান, ভারত আর মালয়েশিয়ার বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা সবক্ষেত্রেই সহযোগিতা সম্প্রসারণ করা হবে। এমনকি তিনি বলেছেন, বিশ্বব্যাপী বাণিজ্য আর অর্থনৈতিক ক্ষেত্রে দুই দেশ এবার হাতে হাত রেখে কাজ করবে।

google button