প্রীতি পোদ্দার, কলকাতা: ভারত এবং ফ্রান্সের কৌশলগত সম্পর্ককে আরও দৃঢ় করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) আমন্ত্রণে আগামীকাল তিন দিনের সরকারি সফরে ভারতে আসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। জানা গিয়েছে, আগামী ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারি ভারত সফরে আসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ। পাশাপাশি দুই রাষ্ট্রনেতার উপস্থিতিতে ‘ভারত-ফ্রান্স উদ্ভাবন বর্ষ 2026’-এর আনুষ্ঠানিক উদ্বোধনও হবে এদিন ৷
মুম্বইতে মুখোমুখি হবেন মোদি এবং ম্যাক্রোঁ
এক সরকারি বিবৃতি মাধ্যমে জানা গিয়েছে, আগামীকাল অর্থাৎ মঙ্গলবার, ১৭ জানুয়ারি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মুম্বই সফরে যাবেন ৷ সেখানে তিনি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করবেন। এমনকি এই বৈঠকের সময়, দুই রাষ্ট্রনেতা ভারত-ফ্রান্স কৌশলগত অংশীদারিত্বের অগ্রগতি পর্যালোচনাও করবেন বলে জানানো হয়েছে। জানা গিয়েছে, নতুন এবং উদীয়মান ক্ষেত্রগুলিতে দুই দেশ কীভাবে আরও সফল এবং অংশীদারিত্বের মাধ্যমে এগিয়ে নিয়ে যেতে পারে তার উপরও বিশেষ আলোকপাত করা হবে বৈঠকে ।
Prime Minister Narendra Modi will travel to Mumbai on 17 February, where he will meet the President of the French Republic, Emmanuel Macron: PMO @PMOIndia | @narendramodi | @EmmanuelMacron | @IndiaembFrance | #PMModi | #NarendraModi | #EmmanuelMacron | #Mumbai | #UNI pic.twitter.com/F06a0fJyrb
— United News of India (@uniindianews) February 16, 2026
প্রজাতন্ত্র দিবস উপলক্ষে শুভেচ্ছা বার্তা ম্যাক্রোঁর
গত ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী মোদি ও ভারতের জনগণকে শুভেচ্ছা জানিয়েছিলেন ইমানুয়েল ম্যাক্রোঁ। সেই সময়ই তিনি ফেব্রুয়ারিতে ভারতে আসার কথা নিশ্চিত করেন। ২০২৪ সালে জয়পুর সফরের একটি ছবি এক্স-এ পোস্ট করে ম্যাক্রোঁ লিখেছিলেন, ‘২০২৪ সালের প্রজাতন্ত্র দিবসের সেই স্মরণীয় মুহূর্ত আজও মনে আছে। প্রিয় বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ভারতীয় বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা। একসঙ্গে এগিয়ে চলার লক্ষ্যে ফেব্রুয়ারিতে আবার দেখা হবে।’
প্রসঙ্গত, এর আগেও গত নভেম্বর মাসে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে জি২০ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী মোদি ও ম্যাক্রোঁর বৈঠক হয়েছিল। এমনকি গত সেপ্টেম্বরেও দুই নেতার মধ্যে টেলিফোনে আলোচনা হয়। সেই সময় দ্বিপাক্ষিক সহযোগিতার অগ্রগতি বিষয়ে পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় ইউক্রেন সংঘাত-সহ আন্তর্জাতিক ও আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে মতবিনিময় হয়। তবে এবারের বৈঠক নিতে কূটনীতিবিদরা মনে করছেন, ফ্রান্স প্রেসিডেন্ট ম্যাক্রোঁর এই সফরটি বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ বিদেশ মন্ত্রকের মতে, এই সফর ভারত–ফ্রান্স কৌশলগত অংশীদারিত্বের গভীরতা, পারস্পরিক আস্থা এবং সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাওয়ার যৌথ অঙ্গীকারকেই তুলে ধরে।











