সহেলি মিত্র, কলকাতাঃ বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw)। এমনিতে ভারতীয় রেল (Indian Railways) নেটওয়ার্ককে আরও মজবুত করতে এবং যাত্রীদের সুবিধা প্রদান করতে একের পর এক কাজ করেই চলেছে। এবারেও যার ব্যতিক্রম ঘটলনা। সেইসঙ্গে আগামী দিনে রেলের প্ল্যান সম্পর্কে বড় তথ্য দিলেন রেলমন্ত্রী। মঙ্গলবার রেল, তথ্য ও সম্প্রচার এবং ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘোষণা করেছেন যে, ২০২৬ সাল জুড়ে ভারতীয় রেলের সংস্কার সাধনের সংকল্পের অংশ হিসেবে পাঁচটি নতুন সংস্কার অনুমোদন করা হয়েছে।
রেল নিয়ে বিরাট ঘোষণা রেলমন্ত্রীর
এদিকে এই নতুন সংস্কারগুলি অনুমোদিত হওয়ায় , ২০২৬ সালের জন্য মোট সংস্কারের সংখ্যা বেড়ে ৯-টিতে দাঁড়িয়েছে। অশ্বিনী বৈষ্ণব জানান যে, ‘বর্তমান ‘রিফর্ম এক্সপ্রেস’ (Reform Express) উদ্যোগের অধীনে ইতিমধ্যে চারটি সংস্কার ঘোষণা করা হয়েছে এবং এখন আরও পাঁচটি নতুন সংস্কার চালু করা হচ্ছে। এই পাঁচটি নতুন সংস্কারের মধ্যে দু’টি পণ্য পরিবহণ, দু’টি যাত্রী সুবিধা এবং একটি নির্মাণের সঙ্গে সম্পর্কিত।’
লবণ পরিবহনের উন্নতি চায় রেল
পঞ্চম উন্নয়নটি লবণ পরিবহন সংক্রান্ত। অশ্বিনী বৈষ্ণব বলেন যে, ভারত বিশ্বের অন্যতম বৃহত্তম লবণ উৎপাদনকারী ও রপ্তানিকারক দেশ। লবণ উৎপাদনকারী তিনটি প্রধান রাজ্য হল তামিলনাড়ু , গুজরাট এবং রাজস্থান । ভারতে প্রতি বছর উৎপাদিত প্রায় ৩৫ মিলিয়ন টন লবণের মধ্যে, বছরে প্রায় ৯.২ মিলিয়ন টন রেলপথে পরিবহন করা হয়, যা একটি উল্লেখযোগ্য বিষয় এবং এমন একটি সুযোগ যা এখন পর্যন্ত কাজে লাগানো হয়নি।
আরও পড়ুনঃ রেল চত্বর নোংরা করে গ্রেপ্তার লাখ লাখ মানুষ, কোটি টাকা জরিমানা তুলল পূর্ব রেল
কেন্দ্রীয় মন্ত্রী পুঙ্খানুপুঙ্খ করে জানিয়েছেন যে, লবণ পরিবহনে রেলের অংশ এর ব্যবহারের উপর নির্ভর করে পরিবর্তিত হয় – শিল্প লবণের ক্ষেত্রে এটি প্রায় ২৫ শতাংশ এবং মানুষের খাদ্য লবণের ক্ষেত্রে এটি প্রায় ৬৫ শতাংশ। তিনি আরও বলেন যে, রেলপথে পরিবহণ করা মোট লবণের ৬২ শতাংশ ১,০০০ থেকে ২,৫০০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। রেলমন্ত্রীর মতে, এই খাতের সমস্যাগুলো বোঝার জন্য লবণ উৎপাদনকারী ও পরিবহনকারীদের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়েছে । সমীক্ষায় বেশ কিছু প্রধান সমস্যা চিহ্নিত করা হয়েছে, যার মধ্যে রয়েছে ওয়াগনের ত্রুটিপূর্ণ নকশা , লবণের কারণে ক্ষয় , ত্রিপল দিয়ে ঢাকা থাকা সত্ত্বেও খোলা ওয়াগন থেকে জল চুইয়ে পড়া এবং একাধিকবার পণ্য ওঠানো – নামানোর অর্থাৎ হ্যান্ডলিং-এর কারণে খরচ ও লোকসান বৃদ্ধি। যাইহোক, আগামী দিনে সকল সমস্যার সমাধান করা হবে বলে আশ্বাস দিয়েছেন মন্ত্রী।
🚆 5th Railway Reform in 2026
➡️ Reform in Salt Transportation✅ Specially designed containers | Mechanised loading & unloading | Top loading and side discharge for seamless flow pic.twitter.com/CIqMsVETON
— Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) March 24, 2026












