স্টেশনে যাওয়ার দিন শেষ! নতুন অ্যাপ আনল রেল, পাবেন ডোরস্টেপ সার্ভিসের সুবিধা

Published:

Rail Parcel App for fastest delivery
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আগেই ডোর টু ডোর পার্সেল ডেলিভারি পরিষেবা শুরু করেছে ভারতীয় রেলওয়ে (Rail Parcel App)। এবার সেই বিশেষ পরিষেবায় গতি আনতে এবং পার্সেল ডেলিভারি সহজ করার লক্ষ্যে নতুন অ্যাপ চালু করল দক্ষিণ মধ্য রেল। গত বুধবার অর্থাৎ 25 ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে চালু করা হয় এই ডিজিটাল প্লাটফর্মটি। রেলের পাইলট প্রকল্পের হাত ধরে যাত্রা শুরু করেছে এই নতুন পার্সেল অ্যাপটি। জানা যাচ্ছে, প্রাথমিকভাবে এই অ্যাপ দক্ষিণ মধ্য রেল জোনের সাতটি স্থানে চালু করা হয়েছে।

কোন কোন স্থানে চালু হল রেলের পার্সেল অ্যাপ?

দক্ষিণ মধ্য রেলওয়ের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, গত বুধবার নতুন অ্যাপ পরিষেবা চালু করার সাথে সাথে এই বিশেষ প্ল্যাটফর্মের দৌলতে এবার থেকে সহজে এবং দ্রুত ডোর টু ডোর ফ্রেইট এবং পার্সেল ডেলিভারি করা যাবে। রিপোর্ট অনুযায়ী, দক্ষিণ মধ্য রেলওয়ে জোনের সাতটি স্থানে রেল পার্সেল অ্যাপ চালু হয়েছে। সেই তালিকায় রয়েছে, হায়দরাবাদ, বিজয়ওয়াড়া, গুন্নুর, রাজমুন্দ্রি, বিশাখাপত্তনম, বেঙ্গালুরু এবং চেন্নাই।

সূত্রের খবর, এই নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম বা অ্যাপের সৌজন্যে আর স্টেশনে যেতে হবে না, আপনি সহজেই ডোর টু ডোর পিকআপ, ডোর টু ডোর ডেলিভারি, পার্সেলের রিয়েল টাইম ট্র্যাকিং সহ এন টু এন্ড পার্সেল পরিষেবা সরবরাহ করবে ভারতীয় রেল। সবচেয়ে বড় কথা, এই অ্যাপে রয়েছে ডিজিটাল পেমেন্টের অপশনও। সব মিলিয়ে, ভারতীয় রেল পাইলট প্রকল্পের মাধ্যমে এই অ্যাপটিকে একেবারে আধুনিকতার মোড়কে সাজিয়েছে।

ট্যাক্সি বুকিংয়ের থেকেও সহজ পার্সেল বুকিং

একাধিক রিপোর্ট অনুযায়ী, রেল পার্সেল লজিস্টিক অ্যাপটি সম্পূর্ণ আধুনিক ডিজিটাল মার্কেটপ্লেসের মতো কাজ করবে। এর মাধ্যমে ব্যবহারকারী লজিস্টিক পরিষেবাতে যেমন যুক্ত হতে পারবেন তেমনই এই সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে পারবেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই অ্যাপের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য গুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এই অ্যাপের মাধ্যমে ডোর টু ডোর বুকিং এবং ডোর টু ডোর ডেলিভারি সুবিধা পাবেন ব্যবহারকারীরা।

Rail Parcel App

অবশ্যই পড়ুন: CEO দফতরের সামনে শুভেন্দুকে হেনস্তা নিয়ে তৎপর কলকাতা হাইকোর্ট, এল বড় নির্দেশ

এই অ্যাপের মাধ্যমেই ব্যবহারকারীরা সরাসরি রেল পার্সেল বুক করতে পারবেন এবং তা নির্দিষ্ট জায়গায় ডেলিভারি করতে পারবেন। বিশেষ করে যারা নিজেদের বাসস্থান পরিবর্তন করেছেন অর্থাৎ এক শহর থেকে অন্য শহর বলা ভাল এক রাজ্য থেকে অন্য রাজ্যে নিজেদের পার্সেল পৌঁছে দিতে পারবেন এই অ্যাপের মাধ্যমেই। রেলের এক আধিকারিক বলছেন, এই অ্যাপে পার্সেল বুকিং এবং তার ডেলিভারি ও পিকআপ সবটাই মোবাইল ফোন থেকে ট্যাক্সি বুকিংয়ের থেকেও সহজ। সবচেয়ে বড় কথা, নিজেদের পার্সেল এই অ্যাপে বুক করার পাশাপাশি সেই সব পার্সেলের রিয়েল টাইম স্ট্যাটাস চেক করতে পারবেন ব্যবহারকারীরা।