UTS-র টিকিট RailOne এ ট্রান্সফার করবেন কীভাবে? দেখে নিন

Published:

RailOne Ticket Transfer From UTS See the process
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় রেল ব্যবস্থায় UTS এর দিন শেষ। পহেলা মার্চ অর্থাৎ রবিবার থেকে আর কাজ করবে না এই বিশেষ অ্যাপ। UTS এর জায়গা নিচ্ছে ভারতীয় রেলের নতুন অ্যাপ RailOne (RailOne Ticket Transfer)। এই এক অ্যাপেই, টিকিট কাটা থেকে শুরু করে খাবার অর্ডার এমনকি ট্রেনের লাইভ লোকেশন ট্র্যাকিং সহ একাধিক কাজ করা যাবে। এমন অনেক যাত্রী রয়েছেন যাঁরা ইতিমধ্যেই UTS এ ট্রেনের টিকিট কেটে রেখেছেন। সেই টিকিট কীভাবে RailOne এ ট্রান্সফার করবেন জানা আছে তো?

RailOne এ কী কী সুবিধা পাবেন যাত্রীরা?

ভারতীয় রেলের নতুন অ্যাপ RailOne কে বলা হচ্ছে অলরাউন্ডার। এর অন্যতম কারণ, এই এক অ্যাপ থেকেই যাত্রীরা রেল সংক্রান্ত সমস্ত কাজ করতে পারবেন। প্রথমত, এই অ্যাপ থেকে লোকাল এবং দূরপাল্লার ট্রেনের টিকিট কাটা যাবে। সংরক্ষিত এবং অসংরক্ষিত উভয় টিকিট কাটতে পারবেন যাত্রীরা। এই এক অ্যাপ থেকেই চেক করা যাবে দূরপাল্লার ট্রেনের টিকিটের PNR স্ট্যাটাস।

এখানেই শেষ নয়, ভারতীয় রেলের এক অ্যাপে ট্রেনের সময় এবং নম্বর দিয়ে যাবতীয় প্রয়োজনীয় তথ্য জেনে নিতে পারবেন যাত্রীরা। সেই সাথে এই অ্যাপ থেকেই ট্রেন নির্দিষ্ট রূটে কতক্ষণ লেট তাও জেনে নেওয়া যাবে। পাশাপাশি দূরপাল্লার ট্রেনের জন্য অর্ডার করা যাবে খাবার। পাশাপাশি এই অ্যাপেই মান্থলি কাঁটা থেকে শুরু করে ট্রেনের টিকিট বাতিল এমনকি রিফান্ডেরও ব্যবস্থা রয়েছে।

UTS এ কাটা টিকিট কীভাবে ট্রান্সফার করবেন?

প্রথমেই বলে রাখি, যাত্রীদের UTS বা IRCTC Rail Connect অ্যাপে যদি অ্যাকাউন্ট থেকে থাকে সে ক্ষেত্রে RailOne অ্যাপেই আইডি এবং পাসওয়ার্ড দিয়ে প্রথমে লগইন করে নিতে হবে। এক্ষেত্রে বলে রাখি কেউ যদি UTS এ আগে থেকে টিকিট কেটে রাখেন তবে সেই টিকিট ট্রান্সফার করতে হলে RailOne এ ট্রান্সফার টিকিট লিঙ্কে ক্লিক করে করে UTS এর মান্থলি থেকে শুরু করে কোয়াটারলি বা অ্যানুয়াল অথবা সিজিনাল পাস সহ যেকোনও দূরপাল্লার ট্রেনের টিকিট ট্রান্সফার করা যাবে RailOne এ। তাছাড়াও UTS ওয়ালেট ব্যালেন্স ট্রান্সফার করা যাবে এখানে।

অবশ্যই পড়ুন: বৃষ্টির কারণে ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ বাতিল হলে সেমিফাইনালে যাবে কোন দল?

সব যাত্রীই কি ব্যবহার করতে পারবেন RailOne?

ভারতীয় রেলের তরফে খুব পরিষ্কার ভাবে জানিয়ে দেওয়া হয়েছে, রেলের প্রত্যেক যাত্রী নতুন অ্যাপ RailOne ব্যবহার করে ট্রেনের টিকিট কাটা থেকে শুরু করে খাবার অর্ডার করা ট্রেনের স্ট্যাটাস চেক করা সব কাজই করতে পারবেন। বলাই বাহুল্য, অনলাইনে টিকিট কাটা কিংবা এই অ্যাপের মাধ্যমে অন্যান্য সমস্ত কাজের জন্য অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে আলাদা করে কোনও খরচ করতে হবে না যাত্রীদের। শুধুমাত্র টিকিটের নির্ধারিত দাম অর্থাৎ ভাড়া পেমেন্ট করতে হবে।