মিলবে কনফার্ম টিকিট, বাংলা সহ একাধিক রাজ্যে ২১০০টিরও বেশি ট্রেন ঘোষণা রেলের

Published:

Summer Special Trains

সহেলি মিত্র, কলকাতাঃ তীব্র গরমের দাপট শুরু হয়ে গিয়েছে। সেইসঙ্গে সাধারণ মানুষের ভিড়ও এখন রেল স্টেশনগুলিতে উপচে পড়ছে। লক্ষ্য কম খরচে একটু ঠান্ডার জায়গা থেকে ঘুরে আসা। কিন্তু এই ভিড় আগামী দিনে আরও বাড়বে বলে আশঙ্কা। কিন্তু ট্রেনে সিট নেই। টিকিট কাটতে গিয়ে হতাশ হয়ে যাচ্ছেন সকলে। কিন্তু আর তা হবে না। কারণ এবার রেল (Indian Railways) এই গরমের মরসুমে ২১০০ টিরও বেশি ট্রেন (Train) চালানোর ঘোষণা করেছে। শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই সত্যি। সবথেকে বড় কথা, বাংলা সহ দেশের বিভিন্ন রাজ্য, শহরে এই ২০০০রও বেশি ট্রেন (Summer Special Trains) চালাবে রেল। চলুন বিশদে জেনে নেওয়া যাক।

২,১০০টিরও বেশি গ্রীষ্মকালীন ট্রেন চালানোর ঘোষণা রেলের

যাত্রীদের চাহিদার কথা মাথায় রেখে মধ্য রেল দেশজুড়ে কয়েক হাজার ট্রেন চালাবে বলে জানিয়েছে। ইতিমধ্যে স্টেশনগুলিতে সাধারণ যাত্রীদের ভিড় উপচে পড়ছে। অনেকে আবার বিভিন্ন ওয়েবসাইট থেকে ট্রেনের টিকিট কাটছেন। কিন্তু অনেকেই আছেন যারা কনফার্ম টিকিট পাচ্ছেন না। এহেন অবস্থায়, ভারতীয় রেল মুম্বাই এবং পুনে থেকে ২,১০০টিরও বেশি গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালাবে।

আরও পড়ুনঃ বাড়বে ইনডাকশন উৎপাদন, ২ লক্ষ কোটির বিশাল ঋণের অনুমোদন কেন্দ্রের

জানা গিয়েছে, এই বিশেষ ট্রেনগুলি ১৫ এপ্রিল থেকে ৩১ জুলাই পর্যন্ত চলবে। রেলের তরফে জানানো হয়েছে, এই ট্রেনগুলির মধ্যে ৭৩৫টি হবে অসংরক্ষিত অর্থাৎ সাধারণ, এবং ৬২৪টি ট্রেন সংরক্ষিত থাকবে। রেল এক্স হ্যান্ডেলে জানিয়েছে, যাত্রীদের সুবিধার জন্য মুম্বাই এবং পুনে থেকে মহারাষ্ট্রে বিপুল সংখ্যক গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালানো হবে যাতে করে গ্রীষ্মকালে ভ্রমণ আরও সহজ হয়।

তালিকা দিল রেল

রেলের তরফে কোন রাজ্য থেকে কতগুলি ট্রেন চালাবে তার একটি তালিকা তুলে ধরেছে। যেমন মহারাষ্ট্র থেকে আপ ডাউন মিলিয়ে ১৩৫৯টি ট্রেন ১৫ই এপ্রিল থেকে ৩১শে জুলাই অবধি চলবে। বিহার থেকে ৩৯৪টি ট্রেন ১৫ই এপ্রিল থেকে ১১ই জুলাই, উত্তর প্রদেশ থেকে ২১৮টি ট্রেন ১৫ এপ্রিল থেকে ১৬ জুলাই, রাজস্থান থেকে ৫৮টি ট্রেন ১৫ই এপ্রিল থেকে ১৬ই জুলাই, গোয়া থেকে ৫২টি ট্রেন ১৬ এপ্রিল থেকে ১২ জুন, মধ্যপ্রদেশ থেকে ৩২টি ট্রেন ১৫ এপ্রিল থেকে ৩০ জুলাই, পশ্চিমবঙ্গ থেকে ২৬টি ট্রেন ২১শে এপ্রিল থেকে ১৬ই জুলাই, অন্ধ্রপ্রদেশ থেকে ২৬টি ট্রেন ১৭ই এপ্রিল থেকে ১১ই জুলাই এবং হরিয়ানা থেকে ৪টি ট্রেন আগামী ১৯শে এপ্রিল থেকে ২৭শে এপ্রিল অবধি চলাচল করবে।

google button