বিক্রম ব্যানার্জী, কলকাতা: টিভিতে প্রোগ্রাম দেখতে আর লাগবে না সেট টপ বক্স (Set Top Box Free Tv)। এবার থেকে এই বিশেষ যন্ত্র ছাড়াও দেখা যাবে বিভিন্ন চ্যানেলের বিনোদন মূলক প্রোগ্রাম। সেই মর্মেই বড় পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যেই কেন্দ্রের তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, সেট টপ বক্সটিকে টিভির মাদারবোর্ডের সাথে ফিট করা হবে। এর ফলে আলাদাভাবে সেট টপ বক্স ব্যবহারের প্রয়োজন পড়বে না। আর এই বিশেষ প্রযুক্তির পাশাপাশি বিভিন্ন ভিডিও নির্মাতাকে AI প্রশিক্ষণ দেবে কেন্দ্রীয় সরকার।
সেট টপ বক্স ছাড়াই বিনামূল্যে দেখতে পাবেন বিভিন্ন চ্যানেল
দেশবাসীর টিভি দেখার অভিজ্ঞতাকে একেবারে বদলে দিতে চাইছে কেন্দ্রীয় সরকার। সেই সূত্রেই একেবারে নতুন প্রযুক্তি চালু করে আলাদা করে সেট টপ বক্স ব্যবহারের প্রবণতা কমাতে চায় সরকার। একাধিক রিপোর্ট অনুযায়ী, কেন্দ্রীয় সরকারের বিশেষ প্রকল্পের আওতায় টিভির মাদারবোর্ডের সাথে সেট টপ বক্সকে সংযুক্ত করা হচ্ছে। যেই পদ্ধতির পোশাকি নাম ইনবিল্ট স্যাটেলাইট টিউনার। এর ফলেই মাত্র একটি তার সংযোগের মাধ্যমে বিনামূল্যে একাধিক চ্যানেল দেখতে পারবেন দর্শকরা।
শুধু তাই নয়, টেলিভিশন থেকে বিভিন্ন প্রোগ্রাম খুঁজে পেতে একটি ইলেকট্রিক প্রোগ্রাম গাইডও আনা হচ্ছে। এর মাধ্যমে দর্শকরা সহজেই কোন চ্যানেলে কোন কোন প্রোগ্রাম রয়েছে তা খুঁজে পাবেন। এই প্রযুক্তি বিশেষত গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চল গুলির মানুষের সবচেয়ে বেশি কাজে আসবে বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, কেন্দ্রীয় সরকারের এই বিশেষ প্রযুক্তির অধীনে আলাদা করে রিমোট ব্যবহার করে দেখে দেখে চ্যানেল খুঁজতে হবে না দর্শকদের।
सूचना एवं प्रसारण मंत्री Ashwini Vaishnaw ने एक बड़ा कदम उठाया है 👇
📺 अब टीवी पर चैनल देखने के लिए सेट-टॉप बॉक्स की जरूरत खत्म होने वाली है।
सरकार ने Smart TV Upgrade पहल लॉन्च की है, जिससे DD Free Dish सीधे TV में ही चलेगा। pic.twitter.com/tFDU9N2MFz
— सीतामढ़ी जिला 🇮🇳 (@SitamarhiJila) March 24, 2026
শর্ট মুভি আপলোড করা যাবে
একাধিক রিপোর্ট বলছে, কেন্দ্রীয় সরকার বিভিন্ন ওটিপি প্ল্যাটফর্ম গুলির সংমিশ্রিত রূপ অর্থাৎ মাইওয়েভস নামক একটি বিশেষ প্ল্যাটফর্ম চালু করছে। যেখানে বিভিন্ন কনটেন্ট ক্রিয়েটার বা ছবি নির্মাতারা নিজেদের শর্ট মুভি বা এপিসোড আপলোড করতে পারবেন। সবচেয়ে বড় কথা, ছবি নির্মাতারা আঞ্চলিক ভাষায় বিভিন্ন ভিডিও আপলোড করার সুযোগ পাবেন।
অবশ্যই পড়ুন: হাওড়া-বর্ধমান MEMU ট্রেনের রুট বদলে দিল পূর্ব রেল, যাত্রী ভোগান্তির আশঙ্কা
কনটেন্ট ক্রিয়েটারদের বিশেষ প্রশিক্ষণ দেবে সরকার
কেন্দ্রীয় সরকারের তরফে পাওয়া তথ্য অনুযায়ী, বিশেষ প্রকল্পের অধীনে নতুন প্লাটফর্ম চালু করা ছাড়াও কম করে 15000 ছবি নির্মাতা বা কন্টেন্ট ক্রিয়েটার এমনকি শিক্ষার্থীদের বিনামূল্যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রশিক্ষণ দেওয়া হবে। এই প্রশিক্ষণ কর্মসূচির প্রথম পর্ব চলবে চলতি মার্চ মাস থেকে জুন মাস পর্যন্ত। পরবর্তীতে জুলাই মাস থেকে ডিসেম্বর পর্যন্ত দ্বিতীয় পর্যায়ে AI প্রশিক্ষণ কর্মসূচি চলবে। এখানে মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে বিভিন্ন কনটেন্ট তৈরি করা এবং স্ক্রিপ্ট কীভাবে তৈরি করা যায় সে সবই শেখানো হবে।












