১৩ বছরের নাবালিকাকে ধর্ষণ! গ্রেফতার স্কুলের পাঁচ শিক্ষক

Published:

Rape Case in Odisha
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: বিজেপি শাসিত রাজ্য ওড়িশার (Odisha) কেন্দ্ৰাপাড়া জেলায় এক বেসরকারি স্কুলের পাঁচ শিক্ষককে একসঙ্গে গ্রেফতার করল পুলিশ। কী অপরাধ তাঁদের? আসলে অভিযোগ উঠছে, তাঁরা নাকি সপ্তম শ্রেণীর এক ১৩ বছরের ছাত্রীর উপরেই দীর্ঘদিন ধরে যৌন নির্যাতন (Rape Case in Odisha) চালিয়েছেন। শনিবার অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। আর এই ঘটনা সামনে আসতেই নিন্দার ঝড় বয়ে গিয়েছে নেট দুনিয়ায়।

কীভাবে সামনে এল অভিযোগ?

পুলিশ সূত্রে খবর, নির্যাতিতার বাবা প্রথমে রাজকানিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন। একই সময় জেলা শিশু কল্যাণ কমিটি পৃথকভাবে থানায় অভিযোগ জানিয়েছে। পরিবার দাবি করছে, তাঁদের মেয়ে দীর্ঘদিন ধরে স্কুলের কয়েকজন শিক্ষক দ্বারা যৌন হেনস্থার শিকার হচ্ছিল। আর বিষয়টি তাঁদের মেয়ের কাছ থেকে জানতে পেরে শিশু কল্যাণ কমিটির দ্বারস্থ হয়েছেন তারা।

এ বিষয়ে শিশু কল্যাণ দফতর প্রথমে অভিযোগের প্রাথমিক তদন্ত করে। কমিটির সদস্য স্বাগতিকা পাত্র জানিয়েছেন, ১৮ ফেব্রুয়ারি এ বিষয়ে অভিযোগ জমা পরে। প্রায় ৪৮ ঘন্টা প্রাথমিক অনুসন্ধানের পরে বিষয়টি আইনি পদক্ষেপের জন্য পুলিশের কাছে পাঠানো হয়। এমনকি জেলা শিক্ষা আধিকারিককে পৃথকভাবে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: মন্ত্রীর সভায় স্কুলে ছুটি, বাজল তারস্বরে মাইক! প্রশ্নের মুখে সাবিনা ইয়াসমিন

রিপোর্ট অনুযায়ী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় মল্লিকের দাবি, আইনি বিধি মেনেই নাবালিকার বয়ান রেকর্ড করা হয়েছে, আর অভিযুক্ত শিক্ষক এবং নির্যাতিতার মেডিকেল পরীক্ষাও করানো হয়েছে। প্রাথমিক তদন্তের ভিত্তিতে ইতিমধ্যেই পাঁচ শিক্ষককে গ্রেফতার করা হয়েছে আর ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। তবে এই ঘটনাকে কেন্দ্র করে জেলায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। রাজ্যের বিরোধী পার্টি বিজু জনতা দল কেন্দ্ৰাপাড়া পুলিশ সুপারের কাছে স্মারকলিপি জমা দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now