অফিসে একটানা মহিলা সহকর্মীর স্তনের দিকে তাকানো অপরাধ নয়! জানাল হাইকোর্ট

Published:

Bombay High Court

সৌভিক মুখার্জী, কলকাতা: অফিসে সহকর্মী মহিলার স্তনের দিকে তাকানো কোনও অপরাধ নয়! এমনই রায় দিল হাইকোর্ট। আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, দৃষ্টিকটু, অনৈতিক বা অস্বস্তিকর মনে হলেও, কোনও মহিলা সহকর্মীর দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকা কিংবা তাঁর স্তনের দিকে তাকানো কোনও রকম আইনি অপরাধ নয়। আসলে এক সংবেদনশীল মামলায় এরকম রায় দিয়েছে বোম্বে হাইকোর্ট (Bombay High Court)। আর আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, অফিসের পরিবেশে মহিলা সহকর্মীর দিকে তাকিয়ে থাকা কখনোই গোপন নজরদারি বা উঁকিঝুঁকির মধ্যে পড়ে না।

বড় রায় হাইকোর্টের

রিপোর্ট অনুযায়ী, সম্প্রতি এক বেসরকারি বীমা সংস্থার কর্মী বোম্বে হাইকোর্টে এই মামলা করেছিল, যাতে বড়সড় রায় দেয় আদালত। মহিলার দাবি, কমিটির মিটিং চলাকালীন এক কর্মী তাঁর চোখের দিকে না তাকিয়ে শরীরের সংবেদনশীল অঙ্গপ্রত্যঙ্গগুলির দিকে তাকান। এমনকি তাঁকে দৃষ্টিকটু নজরে দেখে অশালীন মন্তব্য করেন। তাতে তিনি অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়েন। প্রথমে সংস্থার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তিনি এ বিষয়ে আবেদন জানিয়েছিলেন। কিন্তু সেখানে কোনও রকম সুরহা না মেলায় তিনি হাইকোর্টের দ্বারস্থ হন। অবশেষে হাইকোর্টও সেই মামলা খারিজ করে দেয়।

বোম্বে হাইকোর্টের বিচারপতি অমিত বোরকার স্পষ্ট দাবি করেন যে, ভারতীয় দণ্ডবিধির ৩৫৪সি ধারা অনুযায়ী গোপন নজরদারি বা উঁকিঝুঁকির মধ্যে এই কাজ পড়ে না। এটাকে অপরাধের তালিকায় ধরা যায় না। অফিসের খোলামেলা পরিবেশে সহকর্মীর স্তনের দিকে তাকানো কোনও অপরাধ নয়। এমনকি একটানা সহকর্মীর দিকে তাকানো যায়। অপরাধ মূলত সেগুলিকেই বোঝায়, যখন কোনও মহিলার ব্যক্তিগত মুহূর্তে হস্তক্ষেপ করা হয়। যেমন পোশাক বদলানো থেকে শুরু করে বাথরুম ব্যবহার বা ছবি তোলা, ছড়িয়ে দেওয়া, ব্যক্তিগত যৌন আচরণ ইত্যাদি। সেক্ষেত্রে মহিলার গোপনীয়তা ভঙ্গ হয়। যেগুলি আইনি অপরাধের মধ্যে পড়ে।

আরও পড়ুন: ‘উত্তরবঙ্গে বিপর্যয়ের সময় কার্নিভালে মত্ত তৃণমূল!’ শিলিগুড়ি থেকে সরব নরেন্দ্র মোদী

তবে বিচারপতি এদিন এও বলেন যে, অবশ্যই এই কাজ অস্বস্তিকর, অনৈতিক। এই ধরনের আচরণ কখনোই কর্মক্ষেত্রে গ্রহণযোগ্য নয়। কিন্তু আইন অনুযায়ী এগুলোকে অপরাধ বলা যায় না। আমরা আইনের বাইরে যেতে পারি না। আইনকে তার সীমার মধ্যেই রাখা উচিত। তাতে আইনের অপব্যবহার হওয়ার সম্ভাবনা থাকে। তবে মহিলা সহকর্মীর দিকে তাকিয়ে থাকাটা তার জন্য অস্বস্তিকর হলেও অপরাধ নয়।