হাওড়াগামী বন্দে ভারত এক্সপ্রেসকে লক্ষ্য করে ছোঁড়া হল পাথর

Published:

puri howrah vande bharat express

সহেলি মিত্র, কলকাতাঃ বন্দে ভারতকে এক্সপ্রেসকে লক্ষ্য করে ফের পাথর ছোঁড়ার অভিযোগ। পাথরের আঘাতে ট্রেনের কাঁচের জানলা ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি। গোটা ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে পড়ে সাধারণ যাত্রীদের মধ্যে। মিডিয়া রিপোর্টে দাবি, পুরী থেকে হাওড়াগামী বন্দে ভারত এক্সপ্রেসে (Puri Howrah Vande Bharat Express) উঠেছে হামলার দাবি। পাথরের আঘাতে ক্ষতিগ্রস্ত হয় C-16 কোচের কয়েকটি জানলার কাচ। কটকের কাছাকাছি আসতেই কেউ বা কারা ট্রেনটিকে লক্ষ্য করে পাথর ছোঁড়ে বলে দাবি করা হয়েছে।

ফের বন্দে ভারতকে লক্ষ্য করে ছোঁড়া হল পাথর

জানা গিয়েছে, শনিবার যথা সময়ে পুরী থেকে হাওড়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল পুরী-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস। ট্রেনটি কটকের কাছাকাছি পৌঁছানোর পরেই ঘটে ঘটনাটি। ট্রেনকে লক্ষ্য করে একাধিক পাথর উড়ে আসে বলে অভিযোগ। যার ফলে ক্ষতিগ্রস্ত হয় C-16 কোচের জানলা। সঙ্গত কারণেই যাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়ে উদ্বেগ ও আতঙ্ক। এরপর ঘটনাস্থলে ট্রেনটি কিছুক্ষণ দাঁড়িয়ে পড়ে বলেও দাবি করা হয়েছে। তবে কে বা কারা হামলা চালিয়েছে সে বিষয়ে এখনও আলোকপাত করতে পারেনি রেল কর্তৃপক্ষ।

আতঙ্কিত যাত্রীরা

এক যাত্রীর বয়ান অনুযায়ী, ট্রেনটি কটক অতিক্রম করার পরেই শুরু হয় হামলা। উড়ে আসতে থাকে একের পর এক পাথর। ক্ষতিগ্রস্ত হয় একের পর এক জানলা, দাঁড়িয়ে পড়ে ট্রেন, যাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। ঘটনাটি বিকেল ৩-৫৫ নাগাদ ঘটেছে বলে অনুমান করা হচ্ছে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, প্রায় মিনিট দশেক ঘটনাস্থলেই দাঁড়িয়ে ছিল ট্রেনটি।

আরও পড়ুনঃ DA মামলায় সুপ্রিম কোর্টকে কড়া বাণ, রাজ্য অচল করারও হুঁশিয়ারি সরকারি কর্মীদের

বন্দে ভারত এক্সপ্রেসের ওপর হামলার ঘটনা অবশ্য এই প্রথম নয়। এই প্রিমিয়ামটি ট্রেনটিকে লক্ষ্য করে একাধিকবার চালানো হয়েছে হামলা। ২০২৩ সালে যাত্রী পরিষেবা শুরু করার পর ৯ দিনে ৪ বার পাথর ছোঁড়া হয়েছিল বলে জানা গিয়েছে। নিউ জলপাইগুড়িগামী বন্দে ভারত এক্সপ্রেসেও চালানো হয়েছিল হামলা। কেন বন্দে ভারত ট্রেনকে লক্ষ্য করে বারংবার হামলা চালানো হচ্ছে, সে বিষয়ে পাওয়া যায়নি কোনও সদুত্তর।

google button