সৌভিক মুখার্জী, কলকাতা: পশ্চিম এশিয়ায় চলা যুদ্ধে পরিস্থিতিতে এমনিতেই দেশে গ্যাস সিলিন্ডার (LPG Cylinder) নিয়ে টানাটানি পড়েছে। গ্যাসের অভাবে শত শত কারখানা বন্ধ হচ্ছে, এমনকি হোটেল থেকে শুরু করে রেস্তোরাঁ, রেস্টুরেন্ট সবকিছুই বন্ধের পথে। আর এলপিজির পাশাপাশি সিএনজির দামও বৃদ্ধি পেয়েছে, যার জন্য অটো ভাড়াও বাড়ানো হচ্ছে। তবে আপনি কি কখনো ভেবে দেখেছেন, দেশের মধ্যে কোন রাজ্যে সবথেকে বেশি এলপিজি কানেকশন (LPG Connection) রয়েছে এবং বাকি রাজ্যগুলোর কী অবস্থা? জানুন বিশদে এই প্রতিবেদনে।
বলে দিই, সম্প্রতি এরকমই এক পরিসংখ্যান প্রকাশ্যে এনেছে ইন্ডিয়ান ইনফ্রা রিপোর্ট। আর সেই অনুযায়ী জানা যাচ্ছে, দেশের মধ্যে সবথেকে বেশি এলপিজি কানেকশন রয়েছে যোগীরাজ্য উত্তরপ্রদেশে। হ্যাঁ, তালিকায় শীর্ষস্থানে রয়েছে উত্তরপ্রদেশ, যেখানে এলপিজি কানেকশন প্রায় ৫ কোটির কাছাকাছি। আর পশ্চিমবঙ্গের অবস্থানও বেশ ভালো জায়গায়। বাদবাকি রাজ্যগুলির তালিকা আলোচনা করা হল নিচে।
রাজ্যভেদে এলপিজি সংযোগের পরিসংখ্যান
সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, এবার দেশের বিভিন্ন রাজ্যে সক্রিয় এলপিজি সংযোগের আনুমানিক সংখ্যা পরিসংখ্যান ঠিক নিম্নরূপ—
- উত্তরপ্রদেশের ৪ কোটি ৮৫ লক্ষ
- মহারাষ্ট্রে ৩ কোটি ১৮ লক্ষ
- পশ্চিমবঙ্গে ২ কোটি ৭২ লক্ষ
- তামিলনাড়ুতে ২ কোটি ৩৮ লক্ষ
- বিহারে ২ কোটি ৩০ লক্ষ
- কর্ণাটকে ১ কোটি ৮৯ লক্ষ
- রাজস্থানে ১ কোটি ৮৩ লক্ষ
- মধ্যপ্রদেশে ১ কোটি ৭৫ লক্ষ
- অন্ধ্রপ্রদেশে ১ কোটি ৫৯ লক্ষ
- গুজরাটে ১ কোটি ২৮ লক্ষ
- তেলেঙ্গানায় ১ কোটি ২৭ লক্ষ
- ওড়িশায় এক কোটি
- কেরালায় ৯৮ লক্ষ
- পাঞ্জাবে ৯৬ লক্ষ
- অসমে ৯২ লক্ষ
- হরিয়ানায় ৮২ লক্ষ
- ঝাড়খণ্ডে ৬৬ লক্ষ
- ছত্তিশগড়ে ৬৩ লক্ষ
- দিল্লিতে ৫৬ লক্ষ
- জম্মু ও কাশ্মীরে ৩৫ লক্ষ
- উত্তরাখণ্ডে ৩২ লক্ষ
- হিমাচল প্রদেশে ২২ লক্ষ
- ত্রিপুরাতে ৮.৫ লক্ষ
- মণিপুরে ৭.১ লক্ষ
- মেঘালয়ে ৫.২ লক্ষ
- গোয়াতে ৫.৮ লক্ষ
- নাগাল্যান্ডে ৩.৯ লক্ষ
- মিজোরামে ৩.৬ লক্ষ
- অরুণাচল প্রদেশে ৩.৪ লক্ষ এবং
- লাদাখে ১ লক্ষ
আরও পড়ুন: জয়শঙ্করের হস্তক্ষেপেই স্বস্তি, হরমুজ প্রণালী দিয়ে চলাচলের অনুমতি পেল ভারতীয় জাহাজ
বিশেষজ্ঞরা মনে করছেন, দিনের পর দিন রান্নার জন্য পরিষ্কার জ্বালানি ব্যবহারে সচেতনতা বৃদ্ধি পাচ্ছে আর সরকারি প্রকল্পের প্রসারণ, যেমন প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা আওতায় সম্পন্নবিনামূল্যে গ্যাস সিলিন্ডার এবং ভর্তুকির কারণে গ্রামাঞ্চলেও এখন এলপিজি কানেকশন পৌঁছে যাচ্ছে, যা দেশে দ্রুত হারে সংযোগের সংখ্যা বাড়াচ্ছে। এছাড়া এখন গ্রামীণ এলাকায় কাঠ বা কয়লার পরিবর্তে এলপিজি ব্যবহারের প্রবণতা অনেকটাই বেড়েছে, যা পরিবেশ দূষণ কমাচ্ছে বলে মত বিশেষজ্ঞদের।












