বিক্রম ব্যানার্জী, কলকাতা: নতুন বছর শুরু হতে না হতেই একের পর এক চমক দিচ্ছে ভারতীয় রেলওয়ে। উপহারস্বরূপ রেলের তরফে ভারতবাসী পেয়েছেন নতুন নতুন সেমি হাই স্পিড বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। কিছুদিন আগেই বাংলা পেয়েছে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন। যা ছুটছে হাওড়া থেকে কামাখ্যা রুটে। এবার ভ্রমণ প্রিয় দেশবাসীর কথা মাথায় রেখে গোয়া রুটে নতুন একটি বন্দে ভারত চালু করতে চলেছে রেল। রেল সূত্রে খবর, এই বিশেষ ট্রেনটি চালু হয়ে গেলেই দিনরাত কাবার করে গোয়া যাওয়ার দিন শেষ হবে। মাত্র 13 ঘন্টাতেই যাত্রীদের জনপ্রিয় পর্যটন কেন্দ্রটিতে পৌঁছে দেবে এই বন্দে ভারত।
মাত্র 13 ঘন্টায় পৌঁছে যান গোয়া
বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, সাউথ ওয়েস্টার্ন রেলওয়ের তরফে বেঙ্গালুরু থেকে গোয়া রুটে নতুন বন্দে ভারত এক্সপ্রেস চালু করার দাবি জানিয়ে ভারতীয় রেল বোর্ডের কাছে একটি প্রস্তাব জমা পড়েছে। আপাতত যা খবর, রেল বোর্ডের তরফে ওই প্রস্তাব খতিয়ে দেখা হচ্ছে। প্রস্তাবটি গৃহীত হলে খুব শীঘ্রই ভারতীয় রেলের তরফে আনুষ্ঠানিকভাবে গোয়াগামী নতুন বন্দে ভারত এক্সপ্রেসের সুখবর ঘোষণা করা হবে। আর সেটা হলে গোয়া প্রিয় পর্যটকরা যে উচ্ছ্বাসে ফেটে পড়বেন সে কথা বলাই যায়।
কখন কখন চলবে এই ট্রেন?
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ভারতীয় রেল বোর্ড যদি নতুন বন্দে ভারত এক্সপ্রেসের প্রস্তাব গ্রহণ করে সেক্ষেত্রে আনুষ্ঠানিক ঘোষণার পর ওই ট্রেনটি চালানো হতে পারে ম্যাঙ্গালুরু রেলওয়ে রিজিয়নে। সে ক্ষেত্রে বেঙ্গালুরুর যশবন্তপুর থেকে সরাসরি গোয়ার মাডগাঁও স্টেশন পর্যন্ত ছুটবে এই ট্রেন। সূত্রের খবর, ট্রেনটি বেঙ্গালুরুর যশবন্তপুর থেকে সকাল 6টা বেজে 5 মিনিটে ছেড়ে গোয়ার মাডগাঁওয়ে পৌঁছবে সন্ধ্যা 7টা বেজে 25 মিনিট নাগাদ। একইভাবে আবার ওই ট্রেন পরের দিন ভোর সাড়ে 5টা নাগাদ মাডগাঁও স্টেশন থেকে ছেড়ে সন্ধ্যা 6টা 40 মিনিটে বেঙ্গালুরুর যশবন্তপুর স্টেশনে থামবে।
অবশ্যই পড়ুন: ঘনাচ্ছে ঘূর্ণাবর্ত, দক্ষিণবঙ্গের ৫ জেলায় বৃষ্টি, কেমন থাকবে আজকের আবহাওয়া?
এই ট্রেন বেঙ্গালুরু এবং গোয়ার মধ্যে সপ্তাহে ঠিক কত দিন চলবে সেই তথ্য মেলেনি। তবে অনেকেই মনে করছেন, সপ্তাহে প্রতিদিন এই ট্রেন চালানো দুষ্কর। সেক্ষেত্রে রেল বোর্ডের তরফে প্রস্তাব গৃহীত হলে রেল কর্তৃপক্ষ যত দ্রুত সম্ভব এই ট্রেনের স্টেশন সহ সময় এবং কোন কোন দিন এই ট্রেনটি চালানো হবে তার একটি নির্দিষ্ট তালিকা দিয়ে দেবে। তবে সপ্তাহে যেকদিনই চলুক না কেন, গোয়াগামী এই বন্দে ভারতে যে পর্যটকদের ভিড় উপচে পড়বে সে কথা বলার অপেক্ষা রাখে না।
Railway Ministry proposes coastal Vande Bharat Express between Bengaluru and Goa skipping Mangaluru main stations.
According to the proposal, the VB service will skip Mangaluru Junction & Mangaluru Central stations, will run via Padil bypass. The running time in each direction…
— ರವಿ ಕೀರ್ತಿ ಗೌಡ (@ravikeerthi22) February 20, 2026












