এবার থেকে ভারতের জাহাজ হরমুজ পেরোলেই টোল নেবে ইরান? বড় খবর

Published:

Will India pay to Iran

বিক্রম ব্যানার্জী, কলকাতা: যুদ্ধের সময় হরমুজে (Strait of Hormuz) পুরোপুরি নিয়ন্ত্রণ কায়েম করেছিল ইরান। শোনা গিয়েছিল, এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে পণ্যবাহী জাহাজ নিয়ে যাওয়ার জন্য দেশ গুলির কাছ থেকে টোল আদায় করছিল তেহরান। যদিও ভারতের ক্ষেত্রে সেই টোল লাগেনি। অর্থাৎ কোনও রকম অতিরিক্ত অর্থ খরচ না করেই হরমুজ প্রণালী পেরিয়েছিল ভারতের শিবালিক, নন্দা দেবী, জগ বসন্দ, পাইন গ্যাস, গ্রিন সানভির মতো জাহাজগুলি। যদিও বর্তমানে 16টি ভারতীয় পতাকা লাগানো জাহাজ হরমুজ আটকে। প্রশ্ন উঠছে, এইসব জাহাজগুলিকে হরমুজ প্রণালী পার করানোর জন্য টোল দিতে হবে ভারতকে?

ভারতের কাছ থেকে টোল আদায় করবে ইরান?

কয়েকটি সূত্র মারফত জানা গিয়েছে, আমেরিকার সাথে ইরানের যুদ্ধ বিরতির শর্তে নাকি হরমুজ প্রণালী থেকে যাওয়া বিভিন্ন জাহাজের জন্য টোল আদায়ের বিষয়টি উল্লেখ রয়েছে। আসলে এতদিন যুদ্ধের কারণে যে বিরাট ক্ষয়ক্ষতি হয়েছে ইরানের, সেই ক্ষতি পূরণ করতেই বিভিন্ন দেশের কাছ থেকে এই টোল আদায়ের পরিকল্পনা করছে তেহরান। যদিও এ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা না হলেও অনেকেই মনে করছেন ভারতের কাছ থেকেও টোল আদায় করতে পারে পশ্চিম এশিয়ার এই দেশ।

যদিও এমন ধারনা বদলে গিয়েছে এক সরকারি আধিকারিকের বক্তব্যের পর। সংবাদ সংস্থা PTI কে দেওয়া এক সাক্ষাৎকারে এক সরকারি উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, হরমুজ প্রণালী পার করার জন্য ভারতীয় জাহাজগুলির কাছ থেকে আগে কোনও রকম টাকা নেয়নি ইরানি। আগামীতেও যে ভারতের কাছ থেকে টোল নেওয়া হবে এই সংক্রান্ত কোনও তথ্য তাঁদের কাছে নেই। আগামী দিনে হরমুজ প্রণালী পার করার ক্ষেত্রে বন্ধু দেশগুলির জন্যেও নিয়মে পরিবর্তন আনা হবে কিনা, ইরান নিজের অবস্থান থেকে সরবে কিনা এসব নিয়ে কোনও স্পষ্ট তথ্য নেই।

অবশ্যই পড়ুন: ১৫০০ নয়, ঢুকল মাত্র ৫০০! কাঠগড়ায় লক্ষ্মীর ভাণ্ডার, ব্যাপার কী?

প্রসঙ্গত, এর আগে ইরানের তরফে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছিল, আমেরিকায় এবং ইজরায়েল ও তাদের মিত্র দেশগুলি ছাড়া বিশ্বের বাকি সব দেশই হরমুজ প্রণালী থেকে জাহাজ নিয়ে যেতে পারবে। ইরানের এমন অনুমতির পরই একে একে ভারত, পাকিস্তান সহ একাধিক দেশের জাহাজ এই আন্তর্জাতিক জলপথ অতিক্রম করে গন্তব্যে ফিরছিল।

google button