প্রীতি পোদ্দার, কলকাতা: বহু প্রতীক্ষার পর অবশেষে বাংলাদেশে ক্ষমতায় আসছে বিএনপি। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন খালেদা জিয়া-পুত্র তারেক রহমান। ভোটের ফলাফল নিয়ে নানাভাবে তর্ক বিতর্ক লেগেই রয়েছে। এমতাবস্থায় এক গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এল। জানা গিয়েছে বাংলাদেশে সাধারণ নির্বাচনে (Bangladesh Election) খাতা খুলল ‘বিজেপি’। তাও আবার নির্বাচনে একটি আসনে জয়ী হয়েছে বিজেপি। চক্ষু চড়কগাছ সকলের।
বাংলাদেশে ১ আসনের জয়ী বিজেপি
শেখ হাসিনা সরকারের পতনের পর অবশেষে স্থায়ী সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে গত ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে নির্বাচন হয়েছিল। ওই দিনই ফল ঘোষণা করা হয়। নির্বাচন কমিশন দ্বারা ঘোষিত ২৯৭টি আসনের ফলাফল অনুসারে, BNP এবং তার সপোর্টিভ দলগুলি ২১২টি আসনে জিতেছে। বিএনপি একাই ২০৯টি আসন পেয়েছে। সাপোর্টিভ দলগুলির মধ্যে গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ এবং বিজেপি একটি করে আসন পেয়েছে। তবে বলে রাখা ভালো এই বিজেপি কিন্তু ভারতীয় জনতা পার্টি না নরেন্দ্র মোদীর দল নয়। আসলে এই বিজেপি হল বাংলাদেশ জাতীয় পার্টি, এই দলেরই প্রধান আন্দালিব রহমান পার্থ ১ আসন থেকে জয়ী হয়েছেন।
কে এই আন্দালিব রহমান পার্থ?
আন্দালিব রহমান পার্থ হলেন বাংলাদেশের রাজনীতিতে এক পরিচিত তরুণ ব্যাক্তিত্ব। ২০০৮ সালে ভোলা-১ আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে জিতে তিনি খবরের শিরোনামে উঠে এসেছিলেন। কারণ তৎকালীন সময়ে তিনি ছিলেন বাংলাদেশের সর্বকনিষ্ঠ সংসদ সদস্য এবং বিরোধীদলীয় নেতা। তাঁর বাবা ছিলেন বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা নাজিউর রহমান মঞ্জুর। তিনি ঢাকার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরে ২০০১ সালে জাতীয় পার্টি থেকে আলাদা হয়ে নাজিউর রহমান মঞ্জুর বাংলাদেশ জাতীয় পার্টি গঠন করেন। ২০০৮ সালে বাবার মৃত্যুর পর দলের হল ধরে পার্থ। রাজনীতি সামলানোর পাশাপাশি তিনি আইন নিতে পড়াশোনার জন্য লন্ডনে গিয়েছিলেন এবং সেখান থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করেন।
আরও পড়ুন: স্বামী, সন্তান ছেড়ে বিহারের তরুণীর প্রেমে পড়লেন বীরভূমের গৃহবধূ! করলেন বিবাহ বিচ্ছেদের মামলা
আন্দালিব রহমান পার্থ বরাবরই শক্তিশালী নেতৃত্ব প্রদান করেন। হাসিনা সরকারের পতনের পর আসন্ন নির্বাচনকে সামনে রেখে তিনিও তাঁর নির্বাচনী এলাকা নিয়ে বেশ কিছু বড় স্বপ্ন দেখিয়েছেন পার্থ। যার মধ্যে অন্যতম ছিল ভোলাকে একটি আধুনিক ও সুন্দর শহর হিসেবে গড়ে তোলা। এছাড়াও তিনি ভোলা-বরিশাল সেতু নির্মাণ, একটি মেডিকেল কলেজ স্থাপন এবং গৃহস্থালি গ্যাস সংযোগ প্রদানকে শীর্ষ অগ্রাধিকার হিসেবে তুলে ধরেছেন। তাঁর এই প্রতিশ্রুতির ফলস্বরূপ ১,০৫,৫৪৩ ভোট পেয়ে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মহম্মদ নজরুল ইসলামকে পরাজিত করেন। এখন দেখার পার্থ এই প্রতিশ্রুতিগুলো পূরণ করে বিজেপির অবস্থান শক্ত করতে?











