যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন আমেরিকার! ফের হরমুজ বন্ধ করল ইরান

Published:

Strait of Hormuz

সৌভিক মুখার্জী, কলকাতা: গতকালই ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তবে ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ উঠল আমেরিকায় বিরুদ্ধে (Iran–United States War)। সেই কারণে ফের হরমুজ প্রণালী (Strait of Hormuz) বন্ধ করে দিয়েছে তেহরান। আমেরিকাকে ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, যুদ্ধ এবং যুদ্ধবিরতি কোনও সময় একসঙ্গে চলতে পারে না। যে কোনও একটিকেই বেছে নিতে হবে। ইরানের দেওয়া ১০ দফা শর্তের মধ্যে যে যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তা লঙ্ঘন করেছে আমেরিকা। সেই কারণেই হরমুজ ফের বন্ধ করা হচ্ছে।

আমেরিকার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

উল্লেখ্য, গতকাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে, পাকিস্তানের মধ্যস্থতায় ইরান এবং আমেরিকার মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা হচ্ছে এবং আগামী ১৫ দিন এ নিয়ে আলোচনা হবে ইরানের সঙ্গে। এর মধ্যে আমেরিকা কোনও রকম হামলা চালাবে না। কিন্তু ইরানের দাবি, লেবাননে ইজরায়েল ফের হামলা করেছে। এমনকি ড্রোন হামলার অভিযোগ তুলেছে ইরান। এ বিষয়ে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যুদ্ধ এবং যুদ্ধবিরতি দুটো একসঙ্গে চলতে পারে না। ইরান এবং আমেরিকার যুদ্ধবিরতির শর্ত স্পষ্ট। কিন্তু তা সত্ত্বেও হামলা চলছে। এমনকি লেবাননের গণহত্যা গোটা বিশ্ব দেখছে। তারা প্রতিশ্রুত বদ্ধ নয়। তাহলে আমরা কেন হব?

এদিকে গতকাল যুদ্ধবিরতি ঘোষণার পর ইরান জানিয়ে গিয়েছিল যে, দুই সপ্তাহের জন্য তারা হরমুজ প্রণালী খুলে দেবে, এবং দিয়ে যারা তেহরনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবে তাদের জাহাজ চলাচল করতে দেওয়া হবে। কিন্তু যুদ্ধবিরতির শর্ত না মানার কারণে ফের হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে তেহরান। যে কারণে বিভিন্ন দেশের তেলবাহী জাহাজগুলি হরমুজ দিয়ে ফিরে যেতে বাধ্য হচ্ছে। সংবাদসংস্থা রয়টার্স এমনটাই জানিয়েছে। যার ফলে আবারও গোটা বিশ্বজুড়ে যে জ্বালানির সংকট দেখা দেবে তা আঁচ করা যাচ্ছে।

আরও পড়ুন: লক্ষ্মীবারে অনেকটাই বাড়ল সোনা, রুপোর দাম! দেখুন আজকের রেট

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি দাবি করেছিলেন যে, হরমুজ দিয়ে জাহাজ চলাচলের জন্য টোল আদায় নিয়ে ইরানের সঙ্গে যৌথভাবে কাজ করবে আমেরিকা। আর গত কয়েক সপ্তাহ ধরেই হরমুজ দিয়ে যে সমস্ত জাহাজ চলাচল করেছে, ইরান সেগুলো থেকেও টোল আদায় করা শুরু করেছে। এ বিষয়ে হোয়াইটহাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিটের দাবি, হরমুজ প্রসঙ্গে আমেরিকা এবং ইরানের আলোচনা আগামী দুই সপ্তাহ ধরে চলতে পারে, এবং সেই সময়ের মধ্যে আমেরিকা সম্পূর্ণ হামলা স্থগিত রাখবে। যদি আমেরিকা সমস্ত শর্ত মেনে নেয়, তাহলে দ্রুত হরমুজ প্রণালী খুলে যাবে। কিন্তু সেই যুদ্ধবিরতি ঘোষণার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান।

google button