বিফলে গেল কাতর নিবেদন, বাংলাদেশের জাহাজকে হরমুজ পেরোতে দিল না ইরান

Published:

Strait of Hormuz

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বারবার অনুরোধ সত্বেও বাংলাদেশের জাহাজকে হরমুজ প্রণালী (Strait of Hormuz) পার করার অনুমতি দিল না ইরান সরকার। জানা যায়, দীর্ঘ 40 দিন মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে আটকেছিল বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ বাংলার জয়যাত্রা। প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, জাহাজটিকে হরমুজ থেকে বের করে নিয়ে আসতে বহুবার ইরানের অনুমতি চেয়েছিল বাংলাদেশ। কিন্তু তা সত্বেও চিরে ভেজেনি। যার কারণে তেহরানের অনুমতি না মেলায় আজও হরমুজের ওপারেই আটকে রয়েছে ওপার বাংলার জাহাজটি।

কেন বাংলাদেশের জাহাজকে হরমুজ পার করার অনুমতি দিল না ইরান?

বারবার অনুরোধ সত্বেও বাংলাদেশের জাহাজকে কেন অনুমতি দেয়নি ইরান, জানতে চাইছেন অনেকেই। এ বিষয়ে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের পরিচালক কমোডর মাহমুদুল মালেক জানিয়েছেন, গত বুধবার নাগাদ যুদ্ধবিরতি কার্যকর হয়ে গেলে সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে বাংলাদেশের জাহাজটি হরমুজ প্রণালীর উদ্দেশ্যে রওনা দিয়েছিল। দীর্ঘ 40 ঘন্টা কাটানোর পর শুক্রবার সকালে ওই জাহাজ হরমুজের কাছাকাছি আসে। আর তারপরই নিয়ম মেনে জাহাজটিকে হরমুজ প্রণালী পার করানোর জন্য ইরানের কাছে বারবার অনুমতি চায় বাংলাদেশ।

তবে বাংলাদেশের একাধিক অনুরোধ সত্বেও প্রত্যেকবার সেগুলি খারিজ করে দিয়েছিল তেহরান সরকার। এর ফলে যুদ্ধ পরবর্তী পরিস্থিতিতেও পণ্যবাহী জাহাজটিকে বাংলাদেশে নিয়ে আসার বদলে ফের সংযুক্ত আরব আমিরশাহীর শারজা বন্দরের দিকে ঘুরিয়ে নিয়ে যাওয়া হয়। ঠিক কোন কারণে ইরান বাংলাদেশের জাহাজকে অনুমতিপত্র দিলো না তা জানা যায়নি। তবে কয়েকটি সূত্র বলছে, ইরানের নির্দেশিকা অনুযায়ী অনুমতি চাওয়া হলেও সেটি সরাসরি প্রত্যাখ্যান করেছিল ইরানের সরকার। তবে এখনই হাল ছাড়ছে না বাংলাদেশ।

অবশ্যই পড়ুন: ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকলেও করা যাবে পেমেন্ট, নয়া ফিচার Google Pay-র

মাহমুদুল জানিয়েছেন, যত দ্রুত সম্ভব ওই জাহাজটিকে হরমুজ প্রণালী থেকে বাংলাদেশে নিয়ে আসতে সব রকম চেষ্টা চালাচ্ছে তারেক রহমানের সরকার। ইতিমধ্যেই কূটনৈতিক স্তরে ইরানের সাথে জোর আলোচনা চলছে। যাতে সমস্ত ঝামেলা মিটিয়ে চূড়ান্ত অনুমতি নিয়ে বাংলাদেশে জাহাজটিকে ফিরিয়ে নিয়ে আসা যায় সেই চেষ্টাই করছে ঢাকা। এখন দেখার সেই চেষ্টায় কতটা সফল হয় তারেক সরকার।