ইজরায়েলে ছোঁড়া মিসাইলের গায়ে বড় বার্তা, ভারতের জনগণকে ধন্যবাদ জানাল ইরান

Published:

Iran says thank you to Indian citizens

বিক্রম ব্যানার্জী, কলকাতা: একবার ধাক্কা খেয়ে পাল্টা জোরালো হামলা চালাচ্ছে ইরান (Iran)। মধ্যপ্রাচ্যের দেশগুলিকে একেবারে অস্থির করে ছেড়েছে পশ্চিম এশিয়ার এই দেশ। চিন্তা বেড়েছে আমেরিকা এবং ইজরায়েলের। এরই মাঝে ইজরায়েলের উদ্দেশ্যে ছোঁড়া এক ক্ষেপণাস্ত্রে ভারতের জনগণকে ধন্যবাদ লেখা একটি ইংরেজি বার্তা দিয়েছে আয়াতুল্লাহ আলি খামেনির দেশ। আসলে কঠিন সময়ে বন্ধু হিসেবে পাশে থাকার জন্যই ভারত সহ স্পেন, জার্মানির মতো একাধিক দেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে তেহরান।

বন্ধু দেশগুলির প্রতি কৃতজ্ঞতা ইরানের

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। ভিডিওটিতে দেখা গিয়েছে, ইজরায়েলের উদ্দেশ্যে ছোঁড়া মাঝারি পাল্লার 83 তম ক্ষেপণাস্ত্রের গায়ে বন্ধু দেশের প্রতি কৃতজ্ঞ বার্তা লিখেছেন ইরানি সেনা। ভাইরাল হওয়ার ছবি এবং ভিডিওতে দেখা গিয়েছে মিসাইল এর গায়ে বড় বড় করে লেখা রয়েছে “ধন্যবাদ ভারতের জনগণদের।” এখানেই শেষ নয়। ভারতের পাশাপাশি জার্মানি, স্পেন এমনকি পাকিস্তানের মতো বন্ধু দেশের প্রতী কৃতজ্ঞতা জানিয়েছে তেহরান।

বলাই বাহুল্য, যুদ্ধ শুরুর প্রথমদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মুখ না খুললেও পরবর্তীতে ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছিলেন তিনি। তাছাড়াও একাধিকবার ইরানের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে কথা বলেন মোদি এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। আমেরিকা এবং ইজরায়েলের মতো দেশের সরাসরি বিরোধিতা না করলেও প্রত্যেক বার্তাতেই ভারত বুঝিয়ে দিয়েছে তারা যুদ্ধের বিরুদ্ধে। অর্থাৎ যত দ্রুত সম্ভব যুদ্ধ বন্ধ করে শান্তির পথে আশা যায় সেটাই কামনা করেছে নয়া দিল্লি।

 

অবশ্যই পড়ুন: বিমান না, এবার সড়কপথে অন্ডাল যাবেন মমতা? গতকাল দুর্যোগে পড়ে বড় সিদ্ধান্ত

উল্লেখ্য, পরিস্থিতি জটিল হতে শুরু করলে গত ফেব্রুয়ারি মাসে ইরানে প্রথম হামলা চালায় আমেরিকা এবং ইজরায়েল। এই যৌথ হামলায় মৃত্যু হয়েছিল ইরানের সর্বোচ্চ নেতা খামেনির। আর তারপরেই একেবারে পাগল হয়ে যায় তেহরান। প্রাণের নেতার মৃত্যুর বদলা নিতে হন্যে হয়ে হামলা চালাতে থাকে দেশটি। যার মরণ কামড় খেতে হয়েছে সংযুক্ত আরব আমিরশাহী, কাতার, সৌদি আরব, দোহার মতো দেশগুলিকেও।

google button