প্রধান উপদেষ্টা থেকে বাংলাদেশের রাষ্ট্রপতি? মহম্মদ ইউনূস নিয়ে ছড়াল জল্পনা

Published:

Muhammad Yunus
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: দীর্ঘ ১৮ মাস পর সম্পন্ন হয়েছে বাংলাদেশের সাধারণ নির্বাচন। দেশের ক্ষমতায় আসার পথে বিএনপি নেতা তারেক রহমান। তবে ২০২৪ সালে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে মহম্মদ ইউনূসই (Muhammad Yunus) দায়িত্ব পালন করেছেন ওপার বাংলার। নির্বাচনের পর বিএনপি’র প্রধান তারেক রহমান আগামী ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন। এদিকে ইউনূসকে নিয়েও জল্পনা তুঙ্গে। তাহলে আগামী দিন কি রাষ্ট্রপতি হতে চলেছেন তিনি?

নতুন দায়িত্বে আসবেন মহম্মদ ইউনূস?

সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ব্যবহারকারী পরামর্শ দিচ্ছেন, মহম্মদ ইউনূসকে হয়তো গুরুত্বপূর্ণ কোনও সাংবিধানিক পদ দেওয়া যেতে পারে। এমনকি তাঁর ঘনিষ্ঠ সহযোগী হুমায়ুন কবীর বলেছেন, এখনও কারোর ভূমিকা চূড়ান্ত হয়নি। মহম্মদ ইউনূসের বিষয়েও কোনওরকম সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে এটা নিশ্চিত যে, তিনি দেশের অগ্রাধিকারের সঙ্গে সবসময়ই পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। এদিকে এনডিটিভি-র একটি প্রতিবেদন অনুযায়ী, হুমায়ুন কবীর বলেছেন, কারোর মন্ত্রীত্ব নিয়ে কখনও সমালোচনা হয়নি। তারেক রহমানের উদ্দেশ্য অন্তর্ভুক্তিকালীন সরকার গঠন করা। আর এই নির্বাচিত সরকার জনগণের প্রতিভাকেই কাজে লাগাবে।

এদিকে লেখক ডেভিড বার্গম্যান বলছেন, মহম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ করলে তাঁর অভিজ্ঞতা থেকে বাংলাদেশ আরও উপকৃত হবে। তিনি বলেছেন, ইউনূস অনেক বিষয়ে সমালোচনার সম্মুখীন হয়েছেন। তবে তিনি আন্তর্জাতিক স্বীকৃতি ভোগ করেন। আর প্রধানমন্ত্রী যদি আন্তর্জাতিক মানসিকতা সম্পন্ন কারও সমর্থন পায়, সেক্ষেত্রে শাসন ব্যবস্থা চালাতে আরও সুবিধা হবে। এমনকি পররাষ্ট্রনীতিতেও তিনি মহম্মদ ইউনূসের কাছ থেকে সহায়তা পেতে পারেন। তবে যেহেতু বর্তমানে দেশের রাষ্ট্রপতির দায়িত্ব সামলাচ্ছেন মহম্মদ শাহাবুদ্দিন, তাই ইউনূসের পদাধিকারের ব্যাপারে এখনও নিশ্চিত কিছু বলা যাচ্ছে না।

আরও পড়ুন: জলপাইগুড়িতে ফ্লাইওভার থেকে পড়ে মৃত্যু পুলিশকর্মীর ছেলের

তিনি আরও দাবি করেন, এ বিষয়ে তারেক রহমান এবং ইউনূসের মধ্যে বিস্তর আলোচনা হয়েছে। তবে উভয় দল এই ধরনের জল্পনা কল্পনা উড়িয়ে দিয়েছে। বিশেষজ্ঞরা বলছে, আন্তর্জাতিক নীতির ক্ষেত্রে মহম্মদ ইউনূস হয়তো তারেক রহমানের জন্য কার্যকর হতে পারেন। তবে ইউনূসের প্রেস সচিব জানিয়েছেন, তাঁর রাজনীতিতে কোনও রকম আগ্রহ নেই এবং তিনি কোনও সাংবিধানিক পদ চান না। তিনি পিছিয়ে এসেই নিজের মূল্যবান সময় নিজের জন্যই উৎসর্গ করতে চাইছেন। মোদ্দা কথা, মহম্মদ ইউনূসের রাষ্ট্রপতি হওয়া নিয়ে এখনও কোনও বিষয় প্রকাশ্যে আসেনি।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now