‘আপনার পরিচয়পত্র দেখান!’ জার্মানিতে চরম অপমানিত পাক সেনাপ্রধান আসিম মুনির

Published:

Asim Munir
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: আন্তর্জাতিক মঞ্চে দিনের পর দিন অপমানিত হচ্ছে পাকিস্তান। ঠিক আবারও এমন এক ঘটনা ঘটল জার্মানিতে। হ্যাঁ, সন্ত্রাসের দেশের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে (Asim Munir) আন্তর্জাতিক মঞ্চে এবার বিভ্রান্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে হল। মিউনিথ নিরাপত্তা সম্মেলনে যোগদানের জন্য সম্প্রতি জার্মানির মিউনিথে গিয়েছিলেন মুনির। আর সেখানে তাঁকে থামানো হয় আর পরিচয়পত্র দেখাতে বলা হয়। যার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, এবং খিল্লি ওড়াচ্ছে নেট নাগরিকরা।

বিদেশের মাটিতে অপমানিত আসিম মুনির

অনলাইনে শেয়ার ওই ভিডিওটিতে দেখা যাচ্ছে, নিরাপত্তা কর্মীরা অনুষ্ঠানের স্থানে পাকিস্তানের সামরিক প্রধানকে এগিয়ে যাওয়ার আগেই তাঁর পরিচয়পত্র দেখাতে বলছেন। এমনকি এক কর্মকর্তাকে বলতে শোনা যাচ্ছে, অপেক্ষা করুন। আপনার পরিচয়পত্র কোথায়? দয়া করে আপনার পরিচয়পত্রটি দেখান।


এক কথায়, ১৩ থেকে ১৫ ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত মিউনিথ নিরাপত্তা সম্মেলনে মুনিরের সঙ্গে যেন এক বেসামরিক ব্যক্তির মতোই আচরণ করা হয়েছিল। সেই কারণে স্টান্ডার্ড নিরাপত্তা প্রটোকল অনুযায়ী তাঁকে তাঁর পরিচয়পত্র দেখাতে বলা হয়। তবে ওই ভিডিওটি ভাইরাল হতেই পাকিস্তানের জন্য এটি কূটনৈতিক লজ্জা বলেই দাবি করছে সাধারণ মানুষ। ব্যবহারকারীরা লিখছে যে, অজ্ঞাত মুনিরকে আন্তর্জাতিক মঞ্চে চরমভাবে অপমান করা হয়েছে। তবে কেউ কেউ বলছে, উচ্চস্তরের আন্তর্জাতিক অনুষ্ঠানে নিরাপত্তা পরীক্ষা স্বাভাবিক প্রক্রিয়া।

আরও পড়ুন: ভোটের আগে ব্রিগেডে আসছেন মোদী, হবে রথযাত্রাও! কবে প্রধানমন্ত্রীর সভা?

তবে এই ঘটনা নিয়ে মুখ খুলেছেন প্রাক্তন পাকিস্তানের সামরিক কর্মকর্তা আদিল রাজা। তিনি বলেন, পৃথিবীর কেউ তাঁকে চিনতেই পারে না। তিনি আরও বলেছেন, গেটে থাকা একজন নিরাপত্তা রক্ষী জিজ্ঞাসা করাতে তিনি নিজের পরিচয়পত্র দিয়েছিলেন। প্রসঙ্গত, মিউনিথের নিরাপত্তা সম্মেলন প্রতিবছরেই অনুষ্ঠিত হয়, যেখানে বিশ্ব মঞ্চের সব নামিদামি নেতা, প্রতিরক্ষা কর্মকর্তা, কূটনৈতিক বিশেষজ্ঞরা উপস্থিত থাকেন। আর সেখানে আন্তর্জাতিক নিরাপত্তা চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করা হয়। তবে সেখানেই এবার পাকিস্তানের সেনাপ্রধানের এরকম অস্বাভাবিক ঘটনা ঘটল, যা নিয়ে আন্তর্জাতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now