আসিম মুনিরের খেলা শেষ? ইমরান খানকে বিরাট প্রস্তাব পাক সরকারের!

Published:

Pakistan Government On Imran Khan big update
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: পাকিস্তানে ঘুরতে পারে খেলা? এবার পাক সেনাপ্রধান আসিম মুনিরকে কার্যত পাশ কাটিয়ে জেলবন্দি ইমরান খানের সাথে হাত মেলাতে পারে পাকিস্তান সরকার (Pakistan Government On Imran Khan)। জানা যাচ্ছে, পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের উপদেষ্টা রানা সানাউল্লাহ নাকি ইতিমধ্যেই ইমরান খানের দল PTI এর নেতাদের একটি বড় প্রস্তাব দিয়েছেন। পাক সংবাদমাধ্যম ডনের রিপোর্ট অনুযায়ী, সানাউল্লাহ নাকি PTI নেতাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন। শরিফ উপদেষ্টার বক্তব্য, “আসুন আমরা ডেমোক্রেসি চার্টার 2006 স্বাক্ষর করি এবং পাকিস্তানের গণতন্ত্রকে বাঁচাতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি।”

পাকিস্তানের সেনাবাহিনীকে দুর্বল করতেই কি এমন প্রস্তাব?

পাক সংবাদমাধ্যম ডন জানিয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের উপদেষ্টা ইমরান খানকে মুক্তি দেওয়ারও প্রস্তাব রেখেছেন। এ প্রসঙ্গে সানাউল্লাহ PTI নেতাদের বলেছেন, “ভাল ভাবে কথা বলুন। আসুন আমরা একসাথে কাজ করি। আমরা ডেমোক্রেসি চার্টার 2006 স্বাক্ষর করে নিই।” পাক প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ সহযোগী, উপদেষ্টার এমন মন্তব্যে তোলপাড় পশ্চিমের দেশের রাজনীতি।

অনেকেই মনে করছেন, খোদ পাকিস্তান সরকারের উপদেষ্টার তরফে এমন প্রস্তাব আসলে পাক সেনাবাহিনীকে দুর্বল করার জন্যই। বিশ্লেষক মহলের দাবি, পাকিস্তানের সর্বেসর্বা হয়ে উঠেছেন ফিল্ড মার্শাল আসিম মুনির। অনেক ক্ষেত্রে তিনি পাকিস্তান সরকারের মাথা যন্ত্রণার কারণ হয়েও দাঁড়াচ্ছেন। মূলত সে কারণেই নাকি ইমরান খানের দলের সাথে চুক্তিতে যেতে চায় পাক সরকার! এর আসল উদ্দেশ্য মুনিরকে টাইট দেওয়া!

অবশ্যই পড়ুন: ইডেন থেকে সরতে পারে T20 বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ! হতাশ হবে কলকাতা

পাকিস্তানের কয়েকটি সংবাদমাধ্যম সূত্রে খবর, ইতিমধ্যেই নাকি পাক সেনাবাহিনী এবং ইমরান খানের দলের সাথে একটি চুক্তি নিয়ে আলোচনা চলছে। ঠিক সেই আবহে আচমকা পাক সরকারের উপদেষ্টা PTI অর্থাৎ কার্যত সরাসরি ইমরান খানকে শেহবাজ সরকারের সাথে চুক্তিতে আসার প্রস্তাব দিয়ে দিলেন। যদিও এ নিয়ে কোনও মন্তব্য করেনি ইমরান খানের দলের নেতা থেকে শুরু করে মুনির কেউই।