সহেলি মিত্র, কলকাতাঃ সাধারণ মানুষের মাথায় বাজ ভেঙে পড়ল। আশঙ্কা সত্যি করে এবার পেট্রোল এবং ডিজেল (Petrol Diesel Price)-রও দাম বাড়ল। এক ধাক্কায় ৫৫ টাকা অবধি তেলের দাম বৃদ্ধি পেয়েছে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। তাহলে এখন এক লিটার পেট্রোল ও ডিজেলের দাম কত হল? চলুন সে বিষয়ে বিশদে জেনে নেওয়া যাক।
দাম বাড়ল পেট্রোল-ডিজেলের
আপনি কি ভাবছেন ভারতে? উত্তর হল না। মধ্যপ্রাচ্যের যুদ্ধের আবহে এখন জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছে পাকিস্তানে (Pakistan Petrol Diesel Price)। মূলত মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা এবং ইরান ও আমেরিকা-ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধের সরাসরি প্রভাব প্রতিবেশী পাকিস্তানের অর্থনীতিতে পড়ছে। বিশ্বব্যাপী অপরিশোধিত তেলের দাম তীব্র বৃদ্ধির পর, পাকিস্তান সরকার পেট্রোল এবং ডিজেলের দাম প্রতি লিটারে ৫৫ টাকা অবধি বৃদ্ধি করেছে। এমনিতে নানা ঘটনাকে কেন্দ্র করে অশান্ত হয়ে রয়েছে পাকিস্তান। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম সেখানে আকাশছোঁয়া। এহেন পরিস্থিতিতে এবার তেলের দাম বৃদ্ধি, আমজনতার কাছে রামধাক্কা সেটা বলাই বাহুল্য।
কত হল নতুন রেট?
শুক্রবার পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক, উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার এবং অর্থমন্ত্রী মুহাম্মদ আওরঙ্গজেব এক সাংবাদিক সম্মেলনে নতুন দাম ঘোষণা করেন। এগুলি ৭ মার্চ, ২০২৬ থেকে অর্থাৎ আজ থেকে কার্যকর হবে। আজ থেকে পাকিস্তানের পেট্রোল প্রতি লিটারে ২৬৬.১৭ টাকা থেকে বেড়ে ৩২১.১৭ টাকা হয়েছে। এছাড়া হাই স্পিড ডিজেল প্রতি লিটারে ২৮০.৮৬ টাকা থেকে বেড়ে ৩৩৫.৮৬ টাকা হয়েছে।

আরও পড়ুনঃ শুধুমাত্র এদেরই বকেয়া DA দেবে নবান্ন? সুপ্রিম কোর্টে জমা রিপোর্ট ঘিরে চাঞ্চল্য
তেলের দাম বৃদ্ধির বিষয়ে বড় তথ্য দিয়েছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার। তিনি স্পষ্ট করে বলেছেন যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত সমগ্র অঞ্চলে ছড়িয়ে পড়েছে। আমেরিকা ও ইসরায়েলের ইরানের উপর আক্রমণ এবং ইরানের প্রতিশোধমূলক পদক্ষেপ বিশ্ব তেল বাজারে আলোড়ন সৃষ্টি করেছে। হরমুজ প্রণালী দিয়ে সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট অপরিশোধিত তেল এবং WTI তেলের দাম ৬% থেকে ১০% অবধি বৃদ্ধি পেয়েছে।












