পরীক্ষা ছাড়াই চাকরি! IOCL-এ উচ্চ মাধ্যমিক পাসে চলছে নিয়োগ

Published:

IOCL Recruitment 2026
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: আপনিও কি সরকারি চাকরি খুঁজছেন? তাহলে আপনার জন্য রইল দারুণ সংবাদ। কারণ, ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে এবার বিজ্ঞপ্তি (IOCL Recruitment 2026) জারি করা হয়েছে, যেখানে আবেদন ইতিমধ্যে শুরু হয়েছে। আর সবথেকে বড় ব্যাপার, এখানে চাকরিপ্রার্থীদের শুরুতেই দেওয়া হবে মোটা অংকের বেতন। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

IOCL-এ নিয়োগের বিজ্ঞপ্তি

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড বা আইওসিএল-এর তরফ থেকে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, সেখানে অ্যাপ্রেন্টিস নিয়োগের কথা উল্লেখ করেছে। তবে তার ভিতরে বিভিন্ন বিভাগ রয়েছে। যেমন টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস, ট্রেড অ্যাপ্রেন্টিস এবং স্নাতক অ্যাপ্রেন্টিস। এখানে মোট শূন্যপদের সংখ্যা ১৪৪টি।

শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন?

ট্রেড অ্যাপ্রেন্টিস পদে আবেদন করার জন্য আইটিআই লাগবে দু’বছরের জন্য। টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসদের জন্য তিন বছরের ডিপ্লোমা লাগবে এবং স্নাতক অ্যাপ্রেন্টিস পদে আবেদন করার জন্য স্নাতক ডিগ্রি ও ডেটা এন্ট্রি অপারেটরদের জন্য দ্বাদশ শ্রেণী পাস করতে হবে।

বয়স সীমা কত লাগবে?

এখানে আবেদন করার জন্য সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ২৪ বছর বয়স চাওয়া হয়েছে। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় দেওয়া হবে।

বেতন কাঠামো কী রয়েছে?

এই পদগুলোতে চাকরি পেলে অ্যাপ্রেন্টিস আইন ১৯৬১ অনুযায়ী প্রতিমাসে বেতন দেওয়া হবে, যেটি অফিসিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা আছে।

নিয়োগ প্রক্রিয়া

এখানে কোনও রকম লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ ছাড়াই নিয়োগ করা হবে। প্রার্থীদের যোগ্যতার উপর ভিত্তি করে একটি তালিকা প্রস্তুত করা হবে। সেই তালিকায় যাদের নাম থাকবে তাদের সরাসরি মেডিকেল ফিটনেস পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে।

আরও পড়ুন: দোলযাত্রা ও চন্দ্রগ্রহণের প্রভাবে দুর্দিন কাটবে ৫ রাশির! আজকের রাশিফল, ৩ মার্চ

কীভাবে আবেদন করবেন?

এখানে অনলাইনের মাধ্যমে আবেদন চলছে। আবেদন করার জন্য নিম্নলিখিত ধাপগুলো অনুসরণ করতে হবে—

  • প্রথমে আইওসিএল-এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।
  • তারপর সংশ্লিষ্ট নিয়োগের বিজ্ঞপ্তিটি খুঁজে বার করুন।
  • তারপর আবেদনপত্রটি নিজের ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করুন। তবে নতুন আবেদনকারী হলে অবশ্যই রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে নেবেন।
  • তারপর প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে আবেদন সেরে নিন।

বলার বিষয়, এখানে আবেদন শুরু হয়েছে ২ মার্চ থেকে এবং আবেদন চলবে আগামী ৯ মার্চ পর্যন্ত। তাই অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যেই আবেদন সেরে নেবেন।

IOCL Official Notification: Download Now