সৌভিক মুখার্জী, কলকাতা: আপনিও কি সরকারি চাকরিপ্রার্থী? তাহলে আপনার জন্য রইল বড় খবর। এবার নর্দান কোল্ডফিল্ডস লিমিটেডের (এনসিএল) তরফ থেকে বিভিন্ন বিভাগে ট্রেইনি নিয়োগের (NCL Recruitment 2026) বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে পাঁচশোর বেশি শূন্যপদ রয়েছে। সবথেকে বড় ব্যাপার, এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করা যাচ্ছে। আর এই পদে চাকরি পেলে দেওয়া হবে মোটা অংকের মাইনে। বিস্তারিত জানতে প্রতিবেদনটি অবশ্যই শেষ পর্যন্ত পড়ুন।
নর্দান কোলফিল্ডস লিমিটেডে নিয়োগ
এনসিএল বা নর্দান কোলফিল্ডস লিমিটেডের তরফ থেকে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, সেখানে এইচইএমএম অপারেটর, প্যারামেডিকেল এবং ওভারসিয়ার পদে নিয়োগের কথা উল্লেখ রয়েছে। তবে এর মধ্যে বিভিন্ন বিভাগ আছে। মোট শূন্যপদ আছে ৫৭৭টি।
শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন?
এখানে প্রত্যেকটি বিভাগে আলাদা আলাদা যোগ্যতা চাওয়া হয়েছে। তবে আবেদন করার জন্য প্রার্থীদের অবশ্যই যে কোনও স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করতে হবে। তার পাশাপাশি আলাদা যোগ্যতা দরকার। যেমন এইচইএমএম অপারেটর পদে আবেদন করার জন্য অবশ্যই ড্রাইভিং লাইসেন্স দরকার। টেকনিশিয়ান পদে আবেদন করার জন্য ডিপ্লোমা ডিগ্রি দরকার। ফার্মাসিস্ট পদে আবেদন করার জন্য ফার্মেসি কাউন্সিলে নিজের নাম নথিভুক্ত থাকতে হবে। জুনিয়ার টেকনিশিয়ান পদে আবেদন করার জন্য অবশ্যই নার্সিং হোমে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স সীমা কত লাগবে?
এই পদগুলোতে আবেদন করার জন্য সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩০ বছর বয়স চাওয়া হয়েছে। পাশাপাশি সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের বয়সের ছাড় দেওয়া হবে।
বেতন কাঠামো
এখানে প্রত্যেকটি বিভাগেই ভিন্ন ভিন্ন বেতন কাঠামো আছে। তবে বেশিরভাগ পদের জন্য প্রতি মাসে ৪৭,৩৩০ টাকা বেতন দেওয়া হবে বলে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। কিন্তু টেকনিশিয়ান পদগুলিতে চাকরি পেলে ৪৩,৭৭৫.৫৫ টাকা বেতন দেওয়া হবে।
নিয়োগ প্রক্রিয়া
এই পদে চাকরি পেতে হলে প্রার্থীদের প্রথমে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা দিতে হবে। সেই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে, তাদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল টেস্টের মাধ্যমে সরাসরি নিয়োগ করা হবে হবে।
আরও পড়ুন: উত্তরাষাঢ়া নক্ষত্রে সৌভাগ্য হাতছানি হবে ৪ রাশির! আজকের রাশিফল, ১০ এপ্রিল
আবেদন পদ্ধতি
চাকরি প্রার্থীদেরকে অনলাইনে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। তার জন্য নিম্নলিখে ধাপগুলি অনুসরণ করুন—
- প্রথমে নর্দান কোলফিল্ডস লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইট https://www.nclcil.in ভিজিট করুন।
- এরপর কেরিয়ার থেকে নিয়োগ বিভাগে গিয়ে সংশ্লিষ্ট নিয়োগের বিজ্ঞপ্তি খুঁজে বার করুন।
- তারপর নতুন আবেদনকারী হলে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পন্ন করুন।
- তারপর আবেদনপত্র নিজের ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করুন।
- এরপর প্রয়োজনীয় ডকুমেন্টগুলি আপলোড করে দিন।
- সবশেষে আবেদন ফি প্রদান করে সাবমিট করুন।
উল্লেখ্য, এখানে আবেদন শুরু হয়েছে ৯ এপ্রিল থেকে এবং আবেদন চলবে আগামী ১ মে পর্যন্ত। তাই অবশ্যই নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন সেরে নেবেন।
NCL Official Notification: Download Now
India Hood এর তরফ থেকে আমরা প্রতিদিন গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি চাকরির আপডেট দিয়ে থাকি। তাই প্রতিনিয়ত চাকরির আপডেট পেতে অবশ্যই গুগল করুন Indiahood Job। পাশাপাশি ফলো করেন India Hood Bangla কে।












