EPFO-র নতুন নিয়ম, UPI-র মাধ্যমে টাকা তোলার আগে মাথায় রাখুন এই বিষয়গুলি

Published:

EPFO UPI

সহেলি মিত্র, কলকাতাঃ দেশের কয়েক কোটি EPFO সদস্যের জন্য রইল জরুরি খবর। আপনিও কি অপেক্ষা করছেন কবে এটিএম থেকে কিংবা UPI-এর মাধ্যমে পিএফ-এর টাকা তুলবেন? তাহলে আপনার জন্য রইল আজকের এই প্রতিবেদনটি। EPF অল কেন্দ্রীয় সরকারের তরফে পরিচালিত একটি সুরক্ষিত অবসরকালীন স্কিম যেখানে নিয়োগকারী কোম্পানি এবং বেতনভুক্ত কর্মচারী দুজনকেই অবদান রাখতে হয়। তবেই একটা বয়সের পর ভালো টাকার মুখ দেখতে পাওয়া যায়। যাইহোক, এখন সকলেই নতুন সিস্টেম কবে চালু হবে সেটার অপেক্ষা করছেন। কিন্তু এই সিস্টেমের সুবিধা পেতে হলে কয়েকটা নিয়ম মগজে রাখা জরুরি। কী কী? চলুন জেনে নেবেন।

এতদিন যেখানে এমার্জেন্সি সময়ে পিএফ-এর টাকা তোলার জন্য অফিসে অফিসে ছোটাছুটি করতে হয়, হাজারো ফর্ম ফিলআপ করতে হয়। কিন্তু আগামী দিন এই কষ্ট সকলেরই লাঘব হতে চলেছে। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO) একটি অত্যাধুনিক ব্যবস্থা চালু করছে, যার মাধ্যমে আপনি UPI-এর মাধ্যমে দ্রুত আপনার টাকা তুলতে পারবেন। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় বোঝা অত্যন্ত জরুরি। আপনি আপনার সম্পূর্ণ পিএফ ব্যালেন্স একবারে তুলতে পারবেন না।

UPI-এর মাধ্যমে তুলুন পিএফ-এর টাকা !

একাধিক রিপোর্ট অনুসারে, আপনি আপনার মোট ব্যালেন্সের কেবল একটি অংশই তাৎক্ষণিকভাবে তুলতে পারবেন। এই পরিমাণ সর্বোচ্চ ৫০% পর্যন্ত হতে পারে। পিএফ-কে অবসরের জন্য একটি নিরাপদ ফান্ড হিসেবে বিবেচনা করা হয়, তাই সরকার চায় না যে মানুষ এটি একেবারেই তুলে শেষ করে ফেলুক। এই কারণেই টাকা তোলার সীমা বহাল থাকবে। বিশেষ করে, ইউপিআই-এর মাধ্যমে টাকা তোলার ক্ষেত্রে, একবারে কত টাকা তোলা যাবে তার একটি লিমিট থাকবে।

ATM/UPI থেকে কত টাকা তোলা যাবে?

আপনি আপনার ব্যালেন্সের একটি অংশ (সম্ভবত ৫০% পর্যন্ত) তুলতে পারবেন। নিয়মকানুন চালু হলে সঠিক সীমা স্পষ্ট হয়ে যাবে। আপনি কি যেকোনো সময় সম্পূর্ণ টাকা তুলে নিতে পারবেন? উত্তর হল না। সম্পূর্ণ টাকা শুধুমাত্র কিছু বিশেষ পরিস্থিতিতেই তোলা যাবে, যেমন অবসর গ্রহণ বা দীর্ঘকালীন বেকারত্বের ক্ষেত্রে। টাকা তাৎক্ষণিকভাবে তোলা যাবে। EPFO ​​3.0-এর লক্ষ্য হলো অপেক্ষার সময় দূর করা এবং যোগ্য অর্থ অবিলম্বে উপলব্ধ করা। অসুস্থতা, শিক্ষা ও বিবাহের জন্য, বাড়ি কেনা, তৈরি করা বা গৃহঋণ পরিশোধ করার জন্য, বিশেষ পরিস্থিতি যেমন প্রাকৃতিক দুর্যোগ বা আকস্মিক আর্থিক সংকটের ক্ষেত্রে আপনি এই টাকা তুলতে পারবেন। এখন সবথেকে বড় সুবিধা হল, এখন শিক্ষার জন্য দশবার এবং বিবাহের জন্য পাঁচবার টাকা তোলা যাবে।

আরও পড়ুনঃ তৈরি নিম্নচাপ অক্ষেরেখা, ৮ জেলায় বৃষ্টির সম্ভাবনা! আজকের আবহাওয়া

১০০% টাকা কখন তোলা যাবে?

প্রশ্ন উঠছে, কোনও ক্ষেত্রেই কি ১০০ শতাংশ টাকা তোলা যাবে না? উত্তর হল হ্যাঁ। যদি আপনি চাকরি হারা হন, তাহলে আপনি আপনার জমার ৭৫% তাৎক্ষণিকভাবে তুলে নিতে পারবেন। বাকি ২৫% ১২ মাস বেকার থাকার পর তোলা যাবে। এভাবে আপনার সঞ্চয় পুরোপুরি শেষ হয়ে যাবে না এবং আপনি সুদও পেতে থাকবেন।