৭ লক্ষ মানুষকে টাকা ফেরত দেবে EPFO, কারা পাবেন?

Published:

EPFO
Follow

সহেলি মিত্র কলকাতা: হোলির মুখে কপাল খুলতে চলেছে বহু কর্মরত ব্যক্তির। বিশেষ করে আপনিও যদি EPFO -র সদয় হয়ে থাকেন তাহলে আপনার জন্য রইল দারুণ সুখবর। আসলে কেন্দ্রীয় সরকার এবং কয়েক হাজার কোটি টাকা রিলিজ করতে চলেছে। এই টাকাগুলি দীর্ঘদিন ধরে বেওয়ারিশ হয়ে পড়েছিল বলে খবর। সূত্রের খবর, সরকার অকার্যকর EPFO ​​অ্যাকাউন্টে থাকা দাবিবিহীন আমানত গ্রাহকদের কাছে ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

৭ লক্ষ মানুষকে টাকা ফেরত দেবে EPFO

সরকারের এহেন সিদ্ধান্তের ফলে ৩১ লক্ষেরও বেশি গ্রাহক উপকৃত হবেন। পাইলট পর্যায়ে, প্রথম পর্যায়ে ৭ লক্ষ গ্রাহক উপকৃত হবেন। শ্রমমন্ত্রী মনসুখ মাণ্ডব্য জানিয়েছেন, সাপ্তাহিক পর্যালোচনা সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। EPFO-এর আনুমানিক ৩১.৮৬ লক্ষ অকার্যকর অ্যাকাউন্ট রয়েছে, যার মোট জমার পরিমাণ ১০,৯০৩ কোটি টাকা। এর মধ্যে ৭.১১ লক্ষ অ্যাকাউন্টে ১,০০০ টাকা পর্যন্ত জমা রয়েছে, যার মোট পরিমাণ ৩০.৫২ কোটি টাকা।

কী বলছে সরকার?

শ্রম মন্ত্রকের মতে, এই অ্যাকাউন্টগুলির মধ্যে কিছু ২০ বছরের পুরনো এবং গত ৩ বছর ধরে কোনও লেনদেন হয়নি, যার ফলে সেগুলি অকার্যকর হয়ে পড়েছে। তবে এবার এই টাকা রিলিজ করা হবে। পাইলট প্রকল্পের জন্য চিহ্নিত ৭ লক্ষ অ্যাকাউন্টে আধার এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের সংযোগ রয়েছে। এর ফলে EPFO-এর গ্রাহকদের অ্যাকাউন্টে টাকা জমা করা সহজ হবে। EPF & MP আইন অনুসারে, EPFO ​​সদস্যদের তাদের ফান্ডের টাকা উইথড্র করার জন্য ক্লেইম দাখিল করতে হয়। তবে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে অনেক ক্ষেত্রে, PF অ্যাকাউন্টে ব্যালেন্স খুব কম থাকে, এবং তাই সদস্যরা আগ্রহী হন না। এর ফলে EPFO-তে বিপুল সংখ্যক দাবিহীন আমানত এবং অকার্যকর অ্যাকাউন্ট তৈরি হয়েছে। তাই, সরকার এবার টাকা ফেরত দেওয়ার এই উদ্যোগ নিয়েছে।

আরও পড়ুনঃ ৭ লক্ষ মানুষকে টাকা ফেরত দেবে EPFO, কারা পাবেন? 

EPF কী?

আপনি যদি এখনো না জেনে থাকেন যে EPF কী? তাহলে চলুন জেনে নেওয়া যাক। কর্মচারী ভবিষ্যনিধি তহবিল (EPF) হল বেসরকারি খাতে কর্মরতদের জন্য একটি বাধ্যতামূলক সরকারি সেভিংস প্রকল্প। কর্মচারীরা তাদের মূল বেতনের ১২% অবদান রাখেন, অন্যদিকে নিয়োগকর্তা সমপরিমাণ অর্থ প্রদান করেন। নিয়োগকর্তার অবদানের ৮.৩৩% কর্মচারী পেনশন প্রকল্পে (EPS) যায়। EPF অ্যাকাউন্টে টাকার ওপর সময়ে সময়ে সুদ মেলে।