সৌভিক মুখার্জী, কলকাতা: গতকাল অনেকটাই বেড়েছিল দাম। তবে আজ মধ্যবিত্তদের সুখবর শোনাচ্ছে হলুদ ধাতু (Gold Price)। অন্যদিকে রুপো নিয়ে চরম সুসংবাদ। কারণ, সাদা ধাতুর দাম অনেকটাই তলানিতে ঠেকেছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি ঘোষণা হওয়া মাত্রই উত্থানপতন সোনা রুপোর বাজারদরে। এক কথায়, সাধারণ ক্রেতা থেকে শুরু করে বিনিয়োগকারীদের মুখে যে হাসি ফুটেছে তা বলার অপেক্ষা রাখে না। তবে কোন শহরে কততে বিক্রি হচ্ছে আজ সোনা, রুপো (Gold And Silver Price) তা জানতে হলে প্রতিবেদনটি পড়ুন। IBJA Rates-র রিপোর্ট অনুসারে—
২২ ক্যারেট হলমার্ক সোনার দাম | Gold Price Today |
➣ আজ কলকাতার বাজারে ২২ ক্যারেট হলমার্ক সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৪৩,৭০০ টাকায় (-১৬০০)।
➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৪০,২৫০ টাকায়।
➣ আজ দিল্লি, লখনৌতে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৪০,৪০০ টাকায়।
➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৪০,৩০০ টাকায়।
২৪ ক্যারেট পাকা সোনার দাম
➣ আজ কলকাতার বাজারে ২৪ ক্যারেট পাকা সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৫১,২০০ টাকায় (-১৭০০)।
➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরের ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৫৩,০০০ টাকায়।
➣ আজ দিল্লি, লখনৌতে ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৫৩,১৫০ টাকায়।
➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরের ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৫৩,০৫০ টাকায়।
১৮ ক্যারেট সোনার দাম
➣ আজ কলকাতার বাজারে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,১৪,৭৫০ টাকায়।
➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা, পুনে ইত্যাদি শহরে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,১৪,৭৫০ টাকায়।
➣ আজ দিল্লি, লখনৌয়ের মতো শহরে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,১৪,৯০০ টাকায়।
➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,১৪,৮০০ টাকায়।
আজ রুপোর বাজার দর | Silver Price Today |
➣ আজ কলকাতার বাজারে খুচরো রুপো বিক্রি হচ্ছে প্রতি কেজি ২,৩৭,৬০০ টাকায় (-৭৩০০)।
➣ আজ চেন্নাই, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরে প্রতি কেজি রুপো বিক্রি হচ্ছে ২,৬৫,০০০ টাকায়।
➣ আজ মুম্বাই, দিল্লি, বেঙ্গালুরু, পুনে, আহমেদাবাদ ইত্যাদি শহরে প্রতি কেজি রুপো বিক্রি হচ্ছে ২,৬০,০০০ টাকায়।
কলকাতায় কমল সোনা, রুপোর দাম
বলে রাখতে হয়, গতকাল কলকাতার বাজারে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছিল ১ লক্ষ ৪৫ হাজার ৩০০ টাকায়। তবে আজ ১৬০০ টাকা দরপতন হয়ে নতুন রেট দাঁড়িয়েছে ১ লক্ষ ৪৩ হাজার ৭০০ টাকা। এদিকে গতকাল ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছিল ১ লক্ষ ৫২ হাজার ৯০০ টাকায়। কিন্তু আজ ১৭০০ টাকা দরপতন হয়ে নতুন রেট দাড়িয়েছে ১ লক্ষ ৫১ হাজার ২০০ টাকা। গতকাল কলকাতার বাজারে রুপোর দাম ছিল ২ লক্ষ ৪৪ হাজার ৯০০ টাকা। কিন্তু আজ একধাক্কায় ৭৩০০ টাকা দরপতন হয়ে নতুন রেট দাঁড়িয়েছে ২ লক্ষ ৩৭ হাজার ৬০০ টাকা।
আরও পড়ুন: ভিডিও ভাইরাল হতেই বড় সিদ্ধান্ত AIMIM-র, হুমায়ুনের সঙ্গে জোট ভাঙল ওয়েইসির দল
যুদ্ধবিরতি লঙ্ঘনে কমল সোনা, রুপোর দাম
প্রসঙ্গত, পশ্চিম এশিয়ায় বিক্ষিপ্ত লড়াই, হরমুজ প্রণালী পুনরায় খলার বিষয়ে অনিশ্চয়তা আর জাহাজ চলাচলে বিঘ্নতা সত্ত্বেও যুদ্ধবিরতি লঙ্ঘনের খবর বাজারকে আবারও প্রভাবিত করেছে। গতকাল শেয়ারবাজারে চরম পতন হয়েছিল। ওদিকে আন্তর্জাতিক বাজারে স্পট সোনার দাম প্রতি আউন্সে ৪৭৮৯.৬৭ ডলারে পৌঁছে গিয়েছিল। এমনকি দেশের অভ্যন্তরে সোনা এবং রুপোর দাম দেশীয় ও আর বৈশ্বিক উভয় কারণে প্রভাবিত হচ্ছে। সেই কারণেই তলানিতে সোনার দাম। কিন্তু ভবিষ্যতে যে মাথাচাড়া দিয়েছে দিয়ে দাঁড়াবে না, এমনটা কেই বা বলতে পারে!
বিঃদ্রঃ বিনিয়োগ করার আগে অবশ্যই বাজার পরিস্থিতি বিশ্লেষণ করে এবং বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নেবেন। আমরা শুধুমাত্র দাম নিয়ে আপডেট দিয়ে থাকি। কাউকে বিনিয়োগ করতে বাধ্য করি না।












