পয়লা বৈশাখের আগে সোনা, রুপোর দামে বড় পরিবর্তন! বাড়ল না কমল? জানুন রেট

Published:

Gold Price

সৌভিক মুখার্জী, কলকাতা: মধ্যবিত্তদের পকেটে চাপ দিয়ে অনেকটাই ঊর্ধ্বগতিতে ঠেকল সোনা, রুপোর বাজার দর (Gold Price)। হ্যাঁ, আসন্ন বিয়ের মরসুমে ফের দুশ্চিন্তায় ফেলছে হলুদ ধাতু। অন্যদিকে তরতরিয়ে বাড়ছে রুপোর দাম। ফলে বিনিয়োগকারীদের কপালেও যে চিন্তার ভাঁজ পড়ছে তা বলার অপেক্ষা রাখে না। তবে কোন শহরে কততে বিক্রি হচ্ছে আজ সোনা, রুপো (Gold And Silver Price) তা জানতে হলে প্রতিবেদনটি পড়ুন। IBJA Rates-র রিপোর্ট অনুসারে …

২২ ক্যারেট হলমার্ক সোনার দাম | Gold Price Today |

➣ আজ কলকাতার বাজারে ২২ ক্যারেট হলমার্ক সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৪৪,৮০০ টাকায় (+১১০০)।

➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৪০,১০০ টাকায়।

➣ আজ দিল্লি, লখনৌতে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৪০,২৫০ টাকায়।

➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৪০,১৫০ টাকায়।

২৪ ক্যারেট পাকা সোনার দাম

➣ আজ কলকাতার বাজারে ২৪ ক্যারেট পাকা সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৫১,৭০০ টাকায় (+৫০০)।

➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরের ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৫২,৮৪০ টাকায়।

➣ আজ দিল্লি, লখনৌতে ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৫২,৯৯০ টাকায়।

➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরের ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৫২,৮৯০ টাকায়।

১৮ ক্যারেট সোনার দাম

➣ আজ কলকাতার বাজারে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,১৪,৬৩০ টাকায়।

➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা, পুনে ইত্যাদি শহরে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,১৪,৬৩০ টাকায়।

➣ আজ দিল্লি, লখনৌয়ের মতো শহরে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,১৪,৭৮০ টাকায়।

➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,১৪,৬৮০ টাকায়।

আজ রুপোর বাজার দর | Silver Price Today |

➣ আজ কলকাতার বাজারে খুচরো রুপো বিক্রি হচ্ছে প্রতি কেজি ২,৪৪,৯০০ টাকায় (+৩৪০০)।

➣ আজ চেন্নাই, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরে প্রতি কেজি রুপো বিক্রি হচ্ছে ২,৬৫,০০০ টাকায়।

➣ আজ মুম্বাই, দিল্লি, বেঙ্গালুরু, পুনে, আহমেদাবাদ ইত্যাদি শহরে প্রতি কেজি রুপো বিক্রি হচ্ছে ২,৬০,০০০ টাকায়।

কলকাতায় বাড়ল সোনা, রুপোর দাম

গতকাল কলকাতার বাজারে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছিল প্রতি ১০ গ্রাম ১ লক্ষ ৪৩ হাজার ৭০০ টাকায়। তবে আজ ১১০০ টাকা ঊর্ধ্বগতি হয়ে নতুন রেট দাড়িয়েছে ১ লক্ষ ৪৪ হাজার ৮০০ টাকা। পাশাপাশি গতকাল ২৪ ক্যারেট সোনার দাম ছিল প্রতি ১০ গ্রাম ১ লক্ষ ৫১ হাজার ২০০ টাকা। আজ ৫০০ টাকা ঊর্ধ্বগতি হয়ে নতুন নাম দাঁড়িয়েছে ১ লক্ষ ৫১ হাজার ৭০০ টাকা। অন্যদিকে গতকাল কলকাতার বাজারে রুপো বিক্রি হয়েছিল ২ লক্ষ ৪১ হাজার ৫০০ টাকায়। কিন্তু আজ ৩৪০০ টাকা ঊর্ধ্বগতি হয় নতুন দাম দাঁড়িয়েছে ২ লক্ষ ৪৪ হাজার ৯০০ টাকা।

আরও পড়ুন: বন্দে ভারত স্লিপার থেকে হাইড্রোজেন ট্রেন, ভারতীয় রেলে ঘটতে চলেছে ৮ বড় পরিবর্তন

সোনা, রুপোর দাম কীসের উপর নির্ভর করে?

বলে দিই, সোনা এবং রুপোর দাম মূলত আন্তর্জাতিক বাজারের মুদ্রাস্ফীতি, ডলারের দাম এবং চাহিদার উপর নির্ভর করে পরিবর্তন হয়। মুদ্রাস্ফীতি বাড়লে সুরক্ষার জন্য সোনার চাহিদা বাড়ে। যার ফলে দামও বাড়ে। অন্যদিকে কেন্দ্রীয় ব্যাঙ্কগুলির রিজার্ভে সোনা রাখা, ভূ-রাজনৈতিক অস্থিরতা সোনা, রুপোর দাম নির্ধারণে বিরাট ভূমিকা রেখে থাকে। তবে যেহেতু পশ্চিম এশিয়ায় এখনো পর্যন্ত সংঘাত অব্যাহত, তাই সোনা রুপোর দাম প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে এবং মার্কিন ডলারের দামও দিনের পর দিন বাড়ছে। যে কারণে ধাতুর উপর চাপ সৃষ্টি হচ্ছে।

বিঃদ্রঃ বিনিয়োগ করার আগে অবশ্যই বাজার পরিস্থিতি বিশ্লেষণ করে এবং বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নেবেন। আমরা শুধুমাত্র দাম নিয়ে আপডেট দিয়ে থাকি। কাউকে বিনিয়োগ করতে বাধ্য করি না।