দু’দিনে দাম বাড়ল ১০ হাজার, সোনা-রুপো নিয়ে ফের হতাশার খবর

Published:

Gold Price

সৌভিক মুখার্জী, কলকাতা: সোনা, রুপোর দাম নিয়ে (Gold Price) ফের খারাপ খবর। আজ আবারও ঊর্ধ্বগতি হলুদ ধাতুর বাজার দর। টানা দরপতনের মাঝে আবার দাম বৃদ্ধি যে মধ্যবিত্তদের উপরে চাপ ফেলবে তা বলার অপেক্ষা রাখে না। তবে কোন শহরে কততে বিক্রি হচ্ছে আজ সোনা, রুপো (Gold And Silver Price) তা জানতে হলে প্রতিবেদনটি পড়ুন। IBJA Rates-র রিপোর্ট অনুসারে—

২২ ক্যারেট হলমার্ক সোনার দাম | Gold Price Today |

➣ আজ কলকাতার বাজারে ২২ ক্যারেট হলমার্ক সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৩৮,৮০০ টাকায় (+৪৩০০)।

➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৩৪,৬৫০ টাকায়।

➣ আজ দিল্লি, লখনৌতে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৩৪,৮০০ টাকায়।

➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৩৪,৭০০ টাকায়।

২৪ ক্যারেট পাকা সোনার দাম

➣ আজ কলকাতার বাজারে ২৪ ক্যারেট পাকা সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৪৬,০০০ টাকায় (+৪৫০০)।

➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরের ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৪৬,৮৯০ টাকায়।

➣ আজ দিল্লি, লখনৌতে ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৪৭,০৪০ টাকায়।

➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরের ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৪৬,৯৪০ টাকায়।

আরও পড়ুন: ভাগ্য খুলল ভারতের! বন্ধু দেশের জন্য বড় ঘোষণা ইরানের

১৮ ক্যারেট সোনার দাম

➣ আজ কলকাতার বাজারে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,১০,১৭০ টাকায়।

➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা, পুনে ইত্যাদি শহরে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,১০,১৭০ টাকায়।

➣ আজ দিল্লি, লখনৌয়ের মতো শহরে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,১০,৩২০ টাকায়।

➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,১০,২২০ টাকায়।

আজ রুপোর বাজার দর | Silver Price Today |

➣ আজ কলকাতার বাজারে খুচরো রুপো বিক্রি হচ্ছে প্রতি কেজি ২,৩৭,৬০০ টাকায় (+১১,২০০)।

➣ আজ চেন্নাই, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরে প্রতি কেজি রুপো বিক্রি হচ্ছে ২,৬০,০০০ টাকায়।

➣ আজ মুম্বাই, দিল্লি, বেঙ্গালুরু, পুনে, আহমেদাবাদ ইত্যাদি শহরে প্রতি কেজি রুপো বিক্রি হচ্ছে ২,৫০,০০০ টাকায়।

আরও পড়ুন: কলকাতা থেকে উত্তরবঙ্গ যাওয়া আরও সহজ, বিশেষ ট্রেনের দিল রেল, রইল সময়সূচি

বিশ্ববাজারে বাড়ছে সোনা-রুপোর দাম

উল্লেখ্য, আন্তর্জাতিক বাজারে বুধবার স্পট সোনার দাম প্রায় ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪৫৫৭ ডলারে পৌঁছে গিয়েছে। আবার রুপোর দামও প্রায় বেড়েছে ২%, যা এখন প্রতি আউন্সে দাঁড়িয়েছে ৭৩ ডলারের কাছাকাছি। আর সপ্তাহের শুরুতে সোনা এবং রুপোর দাম কয়েক মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছিল। হ্যাঁ, দিনের পর দিন দরপতনের পরেই আবার হঠাৎ করে মূল্যবৃদ্ধি। বেশ কিছু বিশেষজ্ঞ বলছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য যুদ্ধবিরতির ইঙ্গিত আর তেলের দাম কমার কারণেই সোনার মতো নিরাপদ সম্পদের চাহিদা আবার বেড়েছে। যার ফলে দাম ঊর্ধ্বগতি।

বাজার বিশ্লেষকরা মূলত এই ঊর্ধ্বগতির পিছনে কিছু কারণ উল্লেখ করছে। প্রথমত, মার্কিন ডলারের দুর্বলতা। দ্বিতীয়ত, উন্নত বৈশ্বিক দৃষ্টিভঙ্গি আর নিরাপদ আশ্রয়ের চাহিদা। কারণ, চলতি সপ্তাহের শুরুতে সোনার দাম আউন্স প্রতি ৪২০০ ডলারের নিচে নেমে গিয়েছিল। আর রুপোর দামও প্রায় আউন্স প্রতি ৬১ ডলারে গিয়ে ঠেকেছিল, যা নভেম্বরের ২০২৫ এর পর সর্বনিম্ন স্তর।

বিঃদ্রঃ বিনিয়োগ করার আগে অবশ্যই বাজার পরিস্থিতি বিশ্লেষণ করে এবং বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নেবেন। আমরা শুধুমাত্র দাম নিয়ে আপডেট দিয়ে থাকি। কাউকে বিনিয়োগ করতে বাধ্য করি না।

google button