সোনা, রুপোর দামে ফের পরিবর্তন, কমল নাকি বাড়ল?

Published:

Gold Price

সৌভিক মুখার্জী, কলকাতা: সোনা, রুপোর দাম নিয়ে ফের সুসংবাদ। আজ গতকালের দরেই বিকোচ্ছে সোনা (Gold Price)। অর্থাৎ, দাম বাড়েওনি, কমেওনি। ফলে মধ্যবিত্তদের পকেটে যে চাপ পড়েছে এমনটা বলা যায় না। অন্যদিকে রুপো নিয়ে সুসংবাদ। কারণ, সাদা ধাতুর দাম অনেকটাই কমেছে আজ। তবে কোন শহরে কততে বিক্রি হচ্ছে আজ সোনা, রুপো (Gold And Silver Price) তা জানতে হলে প্রতিবেদনটি পড়ুন। IBJA Rates-র রিপোর্ট অনুসারে—

২২ ক্যারেট হলমার্ক সোনার দাম | Gold Price Today |

➣ আজ কলকাতার বাজারে ২২ ক্যারেট হলমার্ক সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৩৭,৩০০ টাকায় (০)।

➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৩৫,৭৫০ টাকায়।

➣ আজ দিল্লি, লখনৌতে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৩৫,৯০০ টাকায়।

➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৩৫,৮০০ টাকায়।

২৪ ক্যারেট পাকা সোনার দাম

➣ আজ কলকাতার বাজারে ২৪ ক্যারেট পাকা সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৪৪,৪৫০ টাকায় (০)।

➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরের ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৪৮,০৯০ টাকায়।

➣ আজ দিল্লি, লখনৌতে ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৪৮,২২০ টাকায়।

➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরের ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৪৮,১২০ টাকায়।

আরও পড়ুন: দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা নিয়েও চরম বিভ্রাট, কত জনের নাম বাদ?

১৮ ক্যারেট সোনার দাম

➣ আজ কলকাতার বাজারে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,১১,০৭০ টাকায়।

➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা, পুনে ইত্যাদি শহরে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,১১,০৭০ টাকায়।

➣ আজ দিল্লি, লখনৌয়ের মতো শহরে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,১১,২২০ টাকায়।

➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,১১,১২০ টাকায়।

আজ রুপোর বাজার দর | Silver Price Today |

➣ আজ কলকাতার বাজারে খুচরো রুপো বিক্রি হচ্ছে প্রতি কেজি ২,২৬,৪০০ টাকায় (-১৯০০)।

➣ আজ চেন্নাই, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরে প্রতি কেজি রুপো বিক্রি হচ্ছে ২,৫০,০০০ টাকায়।

➣ আজ মুম্বাই, দিল্লি, বেঙ্গালুরু, পুনে, আহমেদাবাদ ইত্যাদি শহরে প্রতি কেজি রুপো বিক্রি হচ্ছে ২,৪৫,০০০ টাকায়।

আরও পড়ুন: লাদাখে আচমকা তুষার ধসে মৃত ৭ পর্যটক! আহত অনেকে, দেখুন ভয়াবহ সেই ভিডিও

কেন সোনা, রুপোর দামে উত্থানপতন?

আসলে বাজার বিশ্লেষকরা মনে করছে, মার্কিন কেন্দ্রীয় ব্যাংক, ফেডারেল রিজার্ভ এ বছর সুদের হার কমাবে না। আর গত কয়েক মাস আগে বাজারে অন্তত দুইবার সুদের হার কমানোর প্রত্যাশা তৈরি হয়েছিল। সুদের হার বেশি থাকলে সোনার মতো সুদবিহীন সম্পদে বিনিয়োগ আকর্ষণীয় হয়ে ওঠে। আর মধ্যপ্রাচ্যের যুদ্ধ সোনা, রুপোর উপর চাপ সৃষ্টি করছে। তাই কোনও কোনও দিন দাম বাড়ছে, আবার কোনও দিন কমছে। বিশেষজ্ঞরা বলছেন, যতদিন পর্যন্ত এই ভূ-রাজনীতি উত্তেজনা এবং মুদ্রাস্ফীতির উদ্বেগ থাকবে, ততদিন সোনার দাম ওঠানামা অব্যাহত থাকবে।

বিঃদ্রঃ বিনিয়োগ করার আগে অবশ্যই বাজার পরিস্থিতি বিশ্লেষণ করে এবং বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নেবেন। আমরা শুধুমাত্র দাম নিয়ে আপডেট দিয়ে থাকি। কাউকে বিনিয়োগ করতে বাধ্য করি না।

google button