সৌভিক মুখার্জী, কলকাতা: সোনা, রুপোর দাম নিয়ে ফের সুসংবাদ। গত দুইদিন ঊর্ধ্বগতির পর আজ আবারও দাম বেড়েছে সোনার (Gold Price)। অন্যদিকে রুপো নিয়ে সুসংবাদ। কারণ, ১০ হাজার টাকার বেশি দাম কমেছে আজ সাদা ধাতুর। ফলে মধ্যবিত্ত থেকে শুরু করে সাধারণ ক্রেতাদের মুখে আবারো হাসি ফুটেছে। তবে কোন শহরে কততে বিক্রি হচ্ছে আজ সোনা, রুপো (Gold And Silver Price) তা জানতে হলে প্রতিবেদনটি পড়ুন। IBJA Rates-র রিপোর্ট অনুসারে—
২২ ক্যারেট হলমার্ক সোনার দাম | Gold Price Today |
➣ আজ কলকাতার বাজারে ২২ ক্যারেট হলমার্ক সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৪০,৩৫০ টাকায় (-৩৩৫০)।
➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৩৮,৩৫০ টাকায়।
➣ আজ দিল্লি, লখনৌতে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৩৮,৫০০ টাকায়।
➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৩৮,৪০০ টাকায়।
২৪ ক্যারেট পাকা সোনার দাম
➣ আজ কলকাতার বাজারে ২৪ ক্যারেট পাকা সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৪৭,৭০০ টাকায় (-৩৫০০)।
➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরের ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৫০,৯৩০ টাকায়।
➣ আজ দিল্লি, লখনৌতে ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৫১,০৮০ টাকায়।
➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরের ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৫০,৯৮০ টাকায়।
১৮ ক্যারেট সোনার দাম
➣ আজ কলকাতার বাজারে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,১৩,২০০ টাকায়।
➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা, পুনে ইত্যাদি শহরে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,১৩,২০০ টাকায়।
➣ আজ দিল্লি, লখনৌয়ের মতো শহরে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,১৩,৩৫০ টাকায়।
➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,১৩,২৫০ টাকায়।
আজ রুপোর বাজার দর | Silver Price Today |
➣ আজ কলকাতার বাজারে খুচরো রুপো বিক্রি হচ্ছে প্রতি কেজি ২,২৯,৯০০ টাকায় (-১০,৭৫০)।
➣ আজ চেন্নাই, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরে প্রতি কেজি রুপো বিক্রি হচ্ছে ২,৫৫,০০০ টাকায়।
➣ আজ মুম্বাই, দিল্লি, বেঙ্গালুরু, পুনে, আহমেদাবাদ ইত্যাদি শহরে প্রতি কেজি রুপো বিক্রি হচ্ছে ২,৫০,০০০ টাকায়।
কলকাতার বাজারে বাড়ল সোনা, রুপোর দাম
প্রসঙ্গত, গতকাল কলকাতার বাজারে ২২ ক্যারেট সোনার দাম ছিল ১ লক্ষ ৪৩ হাজার ৭০০ টাকা। কিন্তু আজ ৩৩৫০ টাকা দরপতন হয়ে নতুন দাম দাঁড়িয়েছে ১ লক্ষ ৪০ হাজার ৩৫০ টাকা। অন্যদিকে গতকাল ২৪ ক্যারেট সোনার দাম ছিল ১ লক্ষ ৫১ হাজার ২০০ টাকা। আর আজ ৩৫০০ টাকা দরপতন হয়ে দাম দাঁড়িয়েছে ১ লক্ষ ৪৭ হাজার ৭০০ টাকা। পাশাপাশি গতকাল কলকাতার বাজারে রুপোর দাম ছিল ২ লক্ষ ৪০ হাজার ৫০ টাকা। আজ ১০ হাজার ৭৫০ টাকা দরপতন হয়ে দাম দাঁড়িয়েছে ২ লক্ষ ২৯ হাজার ৯০০ টাকা।
আরও পড়ুন: কালিয়াচক কাণ্ডে উস্কানি, পালাতে গিয়ে গ্রেফতার ‘মূলচক্রী’ মোফাক্কেরুল ইসলাম
আগামী দিন কী হবে সোনা, রুপোর দাম?
বেশ কিছু বিশেষজ্ঞ বলছেন যে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে ইরানের উপর ব্যাপক হামলা চালানোর সতর্কবার্তার জেরে অপরিশোধিত তেলের দাম আবারো বেড়েছে। আর ডলার আরও ০.৫% শক্তিশালী হয়ে বৈদেশিক বাণিজ্যে মূল্যবান ধাতুর দামের উপর চাপ পড়ছে। কিন্তু আজ আন্তর্জাতিক বাজারে কিছুটা অস্থিরতার জেরে সোনা, রুপোর দাম কমেছে। কিন্তু আগামী দিন হয়তো আবার দাম চড়তে পারে।
বিঃদ্রঃ বিনিয়োগ করার আগে অবশ্যই বাজার পরিস্থিতি বিশ্লেষণ করে এবং বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নেবেন। আমরা শুধুমাত্র দাম নিয়ে আপডেট দিয়ে থাকি। কাউকে বিনিয়োগ করতে বাধ্য করি না।












