সৌভিক মুখার্জী, কলকাতা: সোনা, রুপোর দাম নিয়ে আবারো খারাপ খবর। গতকাল দরপতনের পর আজ আবারও মধ্যবিত্তদের পকেটে চাপ দিয়ে ঊর্ধ্বগতি হলুদ ধাতুর বাজারদর (Gold Price)। পাল্লা দিয়ে বেড়েছে রুপোর দামও। ফলে উৎসবের মরসুমে আবারও চাপ পড়েছে মধ্যবিত্তদের পকেটে। তবে কোন শহরে কততে বিক্রি হচ্ছে আজ সোনা, রুপো (Gold And Silver Price) তা জানতে হলে প্রতিবেদনটি পড়ুন। IBJA Rates-র রিপোর্ট অনুসারে—
২২ ক্যারেট হলমার্ক সোনার দাম | Gold Price Today |
➣ আজ কলকাতার বাজারে ২২ ক্যারেট হলমার্ক সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৪২,৫০০ টাকায় (+২১৫০)।
➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৩৮,৩৬০ টাকায়।
➣ আজ দিল্লি, লখনৌতে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৩৮,৫১০ টাকায়।
➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৩৮,৪১০ টাকায়।
২৪ ক্যারেট পাকা সোনার দাম
➣ আজ কলকাতার বাজারে ২৪ ক্যারেট পাকা সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৪৯,৯৫০ টাকায় (+২২৫০)।
➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরের ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৫০,৯৪০ টাকায়।
➣ আজ দিল্লি, লখনৌতে ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৫১,০৯০ টাকায়।
➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরের ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৫০,৯৯০ টাকায়।
১৮ ক্যারেট সোনার দাম
➣ আজ কলকাতার বাজারে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,১৩,২১০ টাকায়।
➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা, পুনে ইত্যাদি শহরে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,১৩,২১০ টাকায়।
➣ আজ দিল্লি, লখনৌয়ের মতো শহরে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,১৩,৩৬০ টাকায়।
➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,১৩,২৬০ টাকায়।
আজ রুপোর বাজার দর | Silver Price Today |
➣ আজ কলকাতার বাজারে খুচরো রুপো বিক্রি হচ্ছে প্রতি কেজি ২,৩৪,২০০ টাকায় (+৪৯০০)।
➣ আজ চেন্নাই, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরে প্রতি কেজি রুপো বিক্রি হচ্ছে ২,৫৪,৯০০ টাকায়।
➣ আজ মুম্বাই, দিল্লি, বেঙ্গালুরু, পুনে, আহমেদাবাদ ইত্যাদি শহরে প্রতি কেজি রুপো বিক্রি হচ্ছে ২,৪৯,৯০০ টাকায়।
কলকাতার বাজারে বাড়ল সোনা, রুপোর দাম
উল্লেখ্য, গতকাল কলকাতার বাজারে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছিল ১ লক্ষ ৪০ হাজার ৩৫০ টাকায়। কিন্তু আজ ২১৫০ টাকা ঊর্ধ্বগতি হয়ে নতুন দাম দাঁড়িয়েছে ১ লক্ষ ৪২ হাজার ৫০০ টাকা। অন্যদিকে গতকাল ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছিল কলকাতার বাজারে ১ লক্ষ ৪৭ হাজার ৭০০ টাকায়। আর আজ ২২৫০ টাকা ঊর্ধ্বগতি হয়ে দাম দাঁড়িয়েছে ১ লক্ষ ৪৯ হাজার ৯৫০ টাকা। পাশাপাশি গতকাল কলকাতার বাজারে রুপোর দাম ছিল ২ লক্ষ ২৯ হাজার ৯০০ টাকা। আর আজ ৪৯০০ টাকা ঊর্ধ্বগতি হয়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লক্ষ ৩৪ হাজার ২০০ টাকা।
আরও পড়ুন: নাম বাদ পড়েছে? জেনে নিন ট্রাইবুনালে আবেদনের অনলাইন ও অফলাইন প্রসেস
আগামী দিন কী হবে সোনা, রুপোর দাম?
প্রসঙ্গত, গত তিনদিন ঊর্ধ্বগতির পর গতকাল দাম কমেছিল সোনা, রুপোর। তবে আজ ফের পাল্লা দিয়ে বেড়েছে মূল্যবান ধাতুর বাজার দর। বিশেষ করে পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি এবং আন্তর্জাতিক বাজারে টানাপোড়েনের জেরে এই ঊর্ধ্বগতি। তবে আগামী দিন সোনা, রুপোর দাম কোথায় গিয়ে ঠেকবে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়।
বিঃদ্রঃ বিনিয়োগ করার আগে অবশ্যই বাজার পরিস্থিতি বিশ্লেষণ করে এবং বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নেবেন। আমরা শুধুমাত্র দাম নিয়ে আপডেট দিয়ে থাকি। কাউকে বিনিয়োগ করতে বাধ্য করি না।












