মধ্যবিত্তর পকেটে টান, ফের চড়ল সোনা-রুপোর দাম! আজকের রেট

Published:

Gold Price

সৌভিক মুখার্জী, কলকাতা: সোনা, রুপোর দাম নিয়ে ফের খারাপ খবর (Gold Price)। হলুদ ধাতুর সাথে পাল্লা দিয়ে বেড়েছে সাদা ধাতুর দামও। ফলে মধ্যবিত্তদের কপালে যে ফের চিন্তার ভাঁজ পড়েছে তা বলার অপেক্ষা রাখে না। বিশেষ করে আন্তর্জাতিক বাজারে টানাপোড়েনের কারণেই ঊর্ধ্বগতি। তবে কোন শহরে কততে বিক্রি হচ্ছে আজ সোনা, রুপো (Gold And Silver Price) তা জানতে হলে প্রতিবেদনটি পড়ুন। IBJA Rates-র রিপোর্ট অনুসারে—

২২ ক্যারেট হলমার্ক সোনার দাম | Gold Price Today |

➣ আজ কলকাতার বাজারে ২২ ক্যারেট হলমার্ক সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৪২,৬০০ টাকায় (+১০০)।

➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৩৮,৩৫০ টাকায়।

➣ আজ দিল্লি, লখনৌতে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৩৮,৫০০ টাকায়।

➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৩৮,৪০০ টাকায়।

২৪ ক্যারেট পাকা সোনার দাম

➣ আজ কলকাতার বাজারে ২৪ ক্যারেট পাকা সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৫০,০৫০  টাকায় (+১০০)।

➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরের ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৫০,৯৪৩০ টাকায়।

➣ আজ দিল্লি, লখনৌতে ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৫১,০৮০ টাকায়।

➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরের ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৫০,৯৮০ টাকায়।

১৮ ক্যারেট সোনার দাম

➣ আজ কলকাতার বাজারে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,১৩,২০০ টাকায়।

➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা, পুনে ইত্যাদি শহরে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,১৩,২০০ টাকায়।

➣ আজ দিল্লি, লখনৌয়ের মতো শহরে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,১৩,৩৫০ টাকায়।

➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,১৩,২৫০ টাকায়।

আজ রুপোর বাজার দর | Silver Price Today |

➣ আজ কলকাতার বাজারে খুচরো রুপো বিক্রি হচ্ছে প্রতি কেজি ২,৩৫,১৫০ টাকায় (+৯৫০)।

➣ আজ চেন্নাই, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরে প্রতি কেজি রুপো বিক্রি হচ্ছে ২,৫৫,০০০ টাকায়।

➣ আজ মুম্বাই, দিল্লি, বেঙ্গালুরু, পুনে, আহমেদাবাদ ইত্যাদি শহরে প্রতি কেজি রুপো বিক্রি হচ্ছে ২,৫০,০০০ টাকায়।

কলকাতায় বাড়ল সোনা, রুপোর দাম

জানিয়ে রাখি, গতকাল কলকাতার বাজারে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছিল ১ লক্ষ ৪২ হাজার ৫০০ টাকায়। তবে আজ ১০০ টাকা ঊর্ধ্বগতি হয়ে দাম দাঁড়িয়েছে ১ লক্ষ ৪২ হাজার ৬০০ টাকা। পাশাপাশি গতকাল ২৪ ক্যারেট সোনার দাম ছিল ১ লক্ষ ৪৯ হাজার ৯৫০ টাকা। আর আজ ১০০ টাকা ঊর্ধ্বগতি হয়ে দাম দাঁড়িয়েছে ১ লক্ষ ৫০ হাজার ৫০ টাকা। এদিকে গতকাল কলকাতার বাজারে রুপোর দাম ছিল ২ লক্ষ ৩৪ হাজার ২০০ টাকা। আজ ৯৫০ টাকা ঊর্ধ্বগতি হয়ে দাম দাঁড়িয়েছে ২ লক্ষ ৩৫ হাজার ১৫০ টাকা।

আরও পড়ুন: প্রচার সেরে বাড়ি ফেরার পথে গুরুতর দুর্ঘটনা, হাসপাতালে ভর্তি শীতলকুচির বিজেপি প্রার্থী

কেন আবার বাড়ছে সোনা, রুপোর দাম?

আসলে পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির কারণে কয়েকদিন দরপতন হয়েছিল হলুদ ধাতুর বাজার। কিন্তু বিশ্ববাজারে তেলের দামের অনিশ্চয়তা, ভূ-রাজনৈতিক অস্থিরতা ও ডলারের বিপরীতে স্থানীয় মুদ্রার পতনের কারণে আবারও ব্যাঙ্কগুলি রেকর্ড পরিমাণ সোনা মজুদ করছে। আর নিরাপদ বিনিয়োগ হিসেবে চাহিদা বৃদ্ধি এবং মুদ্রাস্ফীতির কারণে সোনার দাম আবার ঊর্ধ্বগতিতে ঠেকছে। কিন্তু ভবিষ্যতে দাম কোথায় গিয়ে দাঁড়াবে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়।

বিঃদ্রঃ বিনিয়োগ করার আগে অবশ্যই বাজার পরিস্থিতি বিশ্লেষণ করে এবং বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নেবেন। আমরা শুধুমাত্র দাম নিয়ে আপডেট দিয়ে থাকি। কাউকে বিনিয়োগ করতে বাধ্য করি না।

google button