ডলারের বিপরীতে ফের মান পতন ভারতীয় মুদ্রার, তিনটি কারণকে দায়ী করলেন বিশেষজ্ঞরা

Published:

Indian Rupee

সৌভিক মুখার্জী, কলকাতা: আন্তর্জাতিক বাজারে দিনের পর দিন তেলের দাম বৃদ্ধি এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধ (Middle East War) পরিস্থিতি আরও জটিল হওয়ার কারণে এবার বিরাট ধাক্কা খেয়েছে ভারতীয় টাকা (Indian Rupee)। সোমবার বাজার খোলার পর মার্কিন ডলারের (United States Dollar) বিপরীতে হুরমুরিয়ে ভারতীয় মুদ্রার দাম তলানি ঠেকে ৯৩.৩০ টাকার রেকর্ড স্তরে পৌঁছে গিয়েছে। ইসলামাবাদে ইরান এবং আমেরিকার মধ্যে শান্তি আলোচনা ব্যর্থ হওয়া আর অপরিশোধিত তেলের দাম বাড়ার কারণেই টাকার এই পতন।

ডলারে তুলনায় ফের টাকার রেকর্ড পতন

পিটিআই এর রিপোর্ট অনুযায়ী, সোমবার সকালে লেনদেন শুরু হতে ভারতীয় মুদ্রার দাম আগের দিনের তুলনায় আরও ৪৮ পয়সা তলানিতে ঠেকে। সকাল ৯:২৫ মিনিট নাগাদ বাজার বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, ১ ডলারের বিনিময়ে মূল্য দাঁড়িয়েছে ৯৩.২৭ টাকা। অথচ গত শুক্রবার বাজার বন্ধের সময় এই রেট ছিল ৯২.৮৩ টাকা। অর্থাৎ, মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানেই বিরাট পতন টাকার।

কেন কমছে টাকা দাম?

বাজার বিশেষজ্ঞরা টাকার এই পতনের পেছনে মূলত তিনটি বড় বড় কারণকে দায়ী করছে—

১) প্রথমত, ইসলামাবাদে আয়োজিত ইরান এবং আমেরিকার শান্তি আলোচনা কোনও রকম ফলাফল ছাড়াই শেষ হয়েছে। আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি হরমুজ প্রণালীতে অবরোধ ঘোষণার কারণে বিনিয়োগকারীদের মধ্যে চরম অস্থিরতা সৃষ্টি হয়েছে।

২) দ্বিতীয়ত, ভারত তার প্রয়োজনীয় তেলের বৃহৎ অংশ বিদেশ থেকে আমদানি করে থাকে। কিন্তু হরমুজ প্রণালী নিয়ে সংকটের জেরে আন্তর্জাতিক বাজারে দাম আবারও ব্যারেল প্রতি ৭ শতাংশ ঊর্ধ্বগতিতে ঠেকেছে, এবং নতুন রেট দাঁড়িয়েছে ১০৩ ডলার। যার ফলে ভারতের আমদানি খরচ বাড়ছে এবং টাকার উপরে চাপ সৃষ্টি হচ্ছে।

আরও পড়ুন: ইরান নয়, এবার হরমুজ প্রণালী আটকাচ্ছে আমেরিকা! যেতে পারবে না ভারতের জাহাজও

৩) তৃতীয়ত, বিশ্ববাজারে যুদ্ধের মেঘ ঘনিয়ে আসার কারণে বিনিয়োগকারীরা শেয়ার বাজার থেকে তাদের টাকা তুলে নিচ্ছে, এবং নিরাপদ বিনিয়োগ হিসেবে আবারও মার্কিন ডলারের দিকে ঝুঁকছে। যে কারণে বিশ্বের ডলার সূচক আবারও শক্তিশালী হচ্ছে এবং টাকার মূল্য তলানিতে ঠেকছে।