সৌভিক মুখার্জী, কলকাতা: সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের বিরাট স্বস্তি দিল রাজ্য সরকার। হ্যাঁ, এবার এক ধাক্কায় ১০ শতাংশ বাড়ানো হল মহার্ঘ ভাতা (DA Hike)। ফলে এবার ২৫ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৩৫ শতাংশ। সবথেকে বড় ব্যাপার, এই বর্ধিত ডিএ মার্চ মাসের বেতনের সঙ্গেই কার্যকর হবে বলে সূত্র মারফৎ খবর।
কারা পাবে এই সুবিধা?
জানিয়ে রাখি, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেরালা রাজ্য সরকারের (Government of Kerala) তরফ থেকে। আর এই সিদ্ধান্তের ফলে রাজ্য সরকারি কর্মচারী থেকে শুরু করে স্থানীয় স্বঘোষিত সংস্থার কর্মীরা, সরকার পোষিত স্কুল, কলেজ ও পলিটেকনিক প্রতিষ্ঠানের শিক্ষক এবং অশিক্ষক কর্মচারী আর ফুল টাইম কন্টিনজেন্ট কর্মীরা উপকৃত হবে। এর পাশাপাশি পার্ট টাইম শিক্ষক এবং পার্ট টাইম কন্টিনজেন্টরাও এই বর্ধিত ডিএ এর সুবিধা লাভ করতে পারবে। এক কথায় পোয়া বারো এই রাজ্যের সরকারি কর্মীদের।
আরও পড়ুনঃ একসাথে যুবসাথীর ৪ মাসের টাকা পাবেন আবেদনকারীরা! কবে থেকে মিলবে?
এদিকে রাজ্যের সমস্ত পেনশনভোগী, পারিবারিক পেনশনভোগী এক্স গ্রেশিয়া সুবিধাভোগীরা এই বাড়তি ১০% ডিএ এর সুবিধা পাবে বলে জানানো হয়েছে। তবে সরকার জানিয়েছে, পেনশনভোগীরা এই বাড়তি মহার্ঘ ভাতা এপ্রিল মাসের পেনশনের সঙ্গে পাবেন।
আরও পড়ুন: এই দুই বন্ধু দেশই সবথেকে বেশি ফেরত পাঠিয়েছে ভারতীয়দের! দেখুন তালিকা
বকেয়া পরিশোধের বিষয়ে কী বলা হল?
সরকারি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, ডিএ এবং ডিআর বৃদ্ধির ফলে যে বকেয়া অর্থ তৈরি হবে তা পরিশোধ সংক্রান্ত নির্দেশিকা পরে জারি করা হবে। পাশাপাশি স্থানীয় স্বশাসিত সংস্থাগুলোকে অতিরিক্ত ব্যয় নিজেদের আর্থিক উৎস থেকে খরচ করতে হবে। তবে হ্যাঁ, রাজ্য সরকারের অধীনস্থ পাবলিক সেক্টর ইউনিট বোর্ড বা স্বশাসিত প্রতিষ্ঠানগুলো নিজেদের আর্থিক অবস্থার ভিত্তিতে এই বৃদ্ধি কার্যকর করতে পারবে বলে জানানো হয়েছে। শুধুমাত্র কেরালা স্টেট ইলেকট্রিসিটি বোর্ড এবং কেরালা স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়।












