বিক্রম ব্যানার্জী, কলকাতা: এই মুহূর্তে গোটা দেশজুড়ে অবসরপ্রাপ্ত বেসরকারি কর্মচারীদের ন্যূনতম পেনশন 1000 টাকা। যা বছরের পর বছর ধরে অপরিবর্তিত। যদিও এই নূন্যতম পেনশন (Pension) বৃদ্ধির দাবিতে বারবার সরব হয়েছে বিভিন্ন কর্মচারী ইউনিয়নগুলি। সম্প্রতি লেবার ইউনিয়নগুলির তরফে EPS 95 এর অধীনে ন্যূনতম পেনশন বাড়িয়ে প্রত্যেক মাসে 9,000 টাকা করার দাবি জানানো হয়েছিল। কিন্তু আদৌ কি সরকারের তরফে ন্যূনতম পেনশন এতটা বাড়বে? প্রশ্ন তুলছেন অনেকেই।
পেনশনভোগীদের দাবি কী?
বর্তমানে ভারতের পেনশনভোগীদের বক্তব্য, যত দ্রুত সম্ভব ন্যূনতম পেনশন 1000 টাকা থেকে বাড়িয়ে 9000 টাকা করা হোক। তাঁদের যুক্তি, বর্তমানে ন্যূনতম যে পেনশন মূল্য অর্থাৎ 1000 টাকায় সংসার চলে না। সময়ের সাথে সাথে খরচ বাড়ছে। তাই যত দ্রুত সম্ভব এই ন্যূনতম পেনশন 1000 টাকা থেকে বাড়িয়ে 9000 টাকা করা হোক। এখানেই শেষ নয়, ভারতের পেনশনভোগীদের একটা বড় অংশ বিনামূল্যে চিকিৎসা এবং মহার্ঘ ভাতারও দাবি জানিয়েছেন।
ন্যূনতম পেনশন কত হবে?
সম্প্রতি লোকসভায় এক প্রশ্নের ভিত্তিতে বিভিন্ন ট্রেড ইউনিয়ন সরকারকে ন্যূনতম EPS পেনশন 9000 টাকা পর্যন্ত বাড়ানোর আহ্বান জানায়। পরবর্তীতে হাউস অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট মন্ত্রী শোভা কারান্দলাজে নিশ্চিত করেছেন যে, এই মুহূর্তে 1000 টাকা থেকে ন্যূনতম পেনশন বৃদ্ধির দাবি জানিয়েছে বিভিন্ন ট্রেড ইউনিয়ন। তবে তারা এই ন্যূনতম পেনশন বাড়ানোর জন্য সরকারকে কোনও সময়সীমা বেঁধে দেয়নি। এদিন কেন্দ্রীয় মন্ত্রী একেবারে জোর দিয়ে বলেন, “EPS 95 একটি নির্ধারিত অবদান সংজ্ঞায়িত সুবিধা প্রকল্প।”
আরও পড়ুনঃ আবেদন তো করলেন, যুবসাথীর স্ট্যাটাস কীভাবে চেক করবেন? রইল পদ্ধতি
মন্ত্রীর তরফে পাওয়া তথ্য অনুযায়ী, পেনশন তহবিল মূলত 8.3 শতাংশ বেতনের কর্মচারীদের অবদান, 15000 টাকা পর্যন্ত বেতনে কেন্দ্রীয় সরকারের অবদান নিয়ে গঠিত। বলাই বাহুল্য, বর্তমানে 47,04,270 জন সক্রিয় পেনশনভোগী প্রত্যেক মাসে পেনশন পাচ্ছেন। এর অর্থ নূন্যতম পেনশন বাড়িয়ে গোটা প্রক্রিয়াটি সংশোধন করা প্রয়োজন।
বেশ কয়েকটি রিপোর্ট দাবি করছে, বিভিন্ন কর্মচারী সংগঠনের তরফে বারবার দাবি জানানো হলেও সরকার এক ধাক্কায় 1000 টাকা থেকে ন্যূনতম পেনশন একেবারে 9000 টাকা নাও করতে পারে। কয়েকটি সরকারি সূত্র দাবি করছে, এক ধাক্কায় ন্যূনতম পেনশন বাড়িয়ে দিলে, কেন্দ্রীয় সরকারের কোষাগাড়ে চাপ আসবে। তাতে আগামী দিনে অন্যান্য খাত ক্ষতিগ্রস্ত হতে পারে। তাছাড়াও সরকারের তরফে আগেই জানানো হয়েছে, ন্যূনতম পেনশন সংক্রান্ত কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে তহবিল এবং ভবিষ্যতের দায়বদ্ধতার স্থিতিশীলতার প্রতি বিশেষ নজর দেওয়া হবে।
অবশ্যই পড়ুন: “মুসলিমরা রাজত্ব করতে এসেছে, কারও দাস হতে নয়!” বিরাট মন্তব্য মহম্মদ রিজওয়ানের
যদিও কয়েকটি প্রতিবেদনে দাবি করা হচ্ছে, সামাজিক সুরক্ষা জোরদার করার লক্ষ্যে এবং কর্মচারীদের স্বার্থে আগামী দিনে বেতনসীমা 25,000 থেকে 30,000 পর্যন্ত বৃদ্ধি করতে পারে। যদি সেটা হয় সে ক্ষেত্রে EPS 95 এর অধীনে পেনশনভোগীদের মাসিক পেনশন গিয়ে দাঁড়াতে পারে 3,570 টাকা থেকে 12,500 টাকা পর্যন্ত। সেক্ষেত্রে বেতনসীমা 25,000 টাকা হলে অন্তত 10 বছর চাকরি করার পর একজন ব্যক্তিকে ন্যূনতম পেনশন হিসেবে 9,000 টাকা নয় বরং ন্যূনতম পেনশন 3,570 টাকা দেওয়া হতে পারে।












