সহেলি মিত্র, কলকাতা: আপনিও কি কোথাও বিনিয়োগ করে ভবিষ্যতে ভালো টাকা আয় করতে চান? কিন্তু বুঝতে পারছেন না কোথায় করবেন? তাহলে আপনার জন্য পোস্ট অফিসের তরফে এমন এক স্কিম আমার হয়েছে যেখানে মাসে ১৫০০ টাকা দিলে একটা সময়ে গিয়ে ৩৫ লক্ষ টাকা অবধি পেতে পারবেন। শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই সত্যি। চলুন আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।
এই স্কিমে ১৫০০ টাকা বিনিয়োগ করুন আর পেয়ে যান ৩৫ লক্ষ টাকা!
আজ আপনাদের ভারতীয় ডাক বিভাগের অন্যতম সুপারহিট স্কিম ‘গ্রাম সুরক্ষা যোজনা‘ (Post Office Gram Suraksha Yojana) নিয়ে আলোচনা করব । এই প্রকল্পের অধীনে, প্রতি মাসে ১,৫০০ টাকা জমা করলে বিনিয়োগকারী মেয়াদপূর্তির সময় শেষে ৩৫ লক্ষ টাকা পর্যন্ত লাভ করতে পারবেন। সবথেকে বড় কথা, আপনি যদি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেয়ে থাকেন তাহলে সেই টাকা আপনি এই স্কিমে বিনিয়োগ করে অনায়াসেই ৩৫ লক্ষ টাকা অবধি পেতে পারবেন।
যোগ্যতা কী?
এই স্কিমটি বিশেষ করে ১৯ বছর বয়সীদের জন্য উপকারী। ১৯ থেকে ৫৫ বছর বয়সী বিনিয়োগকারীরা এই স্কিমের জন্য যোগ্য।১৯ বছর বয়সী একজন ব্যক্তি ৫৫ বছরের জন্য এই প্রকল্পে প্রতি মাসে ১,৫১৫ টাকা প্রিমিয়াম হিসেবে টাকা দিতে পারেন। এরপর ৫৮ বছর হলে প্রতি মাসে ১,৪৬৩ টাকা এবং ৬০ বছর হলে প্রতি মাসে ১,৪১১ টাকা জমা করতে পারবেন।
আরও পড়ুনঃ ধেয়ে আসছে কালবৈশাখী, সঙ্গে বৃষ্টি! দক্ষিণবঙ্গে কেমন থাকবে আজকের আবহাওয়া?
অন্যান্য বৈশিষ্ট্য
আপনাদের জানিয়ে রাখি, এই গ্রাম সুরক্ষা যোজনা একটি জীবন বিমা পলিসি যা বিনিয়োগ এবং সুরক্ষা উভয়ই প্রদান করে। সর্বনিম্ন ১০, ০০০ টাকা এবং সর্বোচ্চ ১০ লক্ষ টাকা পর্যন্ত বিমা কভার দাবি করা যেতে পারে। বিনিয়োগকারীরা তাদের সুবিধা অনুযায়ী মাসিক, ত্রৈমাসিক, অর্ধ-বার্ষিক বা বার্ষিক প্রিমিয়াম পরিশোধ করতে পারেন। এই পরিকল্পনার একটি বিশেষ বৈশিষ্ট্য হল পলিসি কেনার চার বছর পরেও ঋণ সুবিধা পাওয়া যায়। প্রয়োজনে, তিন বছর পর পলিসিটি সমর্পণ করা যেতে পারে। তবে, পাঁচ বছরের আগে সমর্পণ করলে বোনাস সুবিধা পাওয়া যায় না।












