Skip to content
India Hood Bangla
নতুন খবর
  • অফবিট
  • চাকরি
  • জ্যোতিষ
  • টাকা পয়সা
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • রাজনীতি
  • অফবিট
  • আন্তর্জাতিক
  • আবহাওয়া
  • ক্রিকেট
  • খেলা
  • চাকরি
  • জ্যোতিষ
  • টাকা পয়সা
  • টেক
  • ধর্ম
  • পশ্চিমবঙ্গ
  • ফুটবল
  • বিনোদন
  • ব্যবসা
  • ভারত
  • রাজনীতি
  • রাশিফল
  • সেরা দশ
  • সোনার দাম
  • আপনার রাশিফল
  • বাংলা ক্যালেন্ডার
  • প্রিমিয়াম

টাকা পয়সা

সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে ভরসা পোস্ট অফিসের এই ৩ স্কিম

Bikram Banerjee

Published: January 3, 2026

subscribe
Post Office
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: নতুন বছরে নিজের সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে অর্থ সঞ্চয় করতে চাইলে ভারতীয় পোস্ট অফিসের বেশকিছু স্কিম (Post Office Schemes) আপনার জন্য সেরা বিকল্প হতে পারে। বিগত দিনগুলিতে শেয়ার মার্কেট বা SIP-র রমরমা সত্ত্বেও ভারতীয় ডাক বিভাগের বিভিন্ন প্রকল্প গ্রাহকদের বিশ্বাসযোগ্যতা ধরে রেখেছে। আসলে অল্প সময়ে মোটা রিটার্ন এবং ঝুঁকিহীন বিনিয়োগের জন্য পোস্ট অফিসকে বেছে নেন সকলে। আজকের প্রতিবেদনে রইল এমন কয়েকটি স্কিম, যা আপনার শিশুর ভবিষ্যৎ আর্থিক দিক থেকে সুরক্ষিত রাখবে।

সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে বিনিয়োগ করতে পারেন এই 3 স্কিমে

সুকন্যা সমৃদ্ধি যোজনা

মূলত শিশু কন্যাদের ভবিষ্যতের কথা চিন্তা করে সুকন্যা সমৃদ্ধি যোজনা প্রকল্পটি নিয়ে এসেছে ভারতীয় পোস্ট অফিস। ডাক বিভাগের এই স্কিমে একজন শিশু কন্যার 10 বছর বয়স পূর্ণ হওয়ার আগে থেকেই তাঁর বাবা-মা বা আইনগত অভিভাবক পোস্ট অফিসের এই স্কিমে অ্যাকাউন্ট খুলে অর্থ সঞ্চয় করতে পারবেন। বলে রাখি, এই স্কিমে সর্বনিম্ন 250 টাকা এবং সর্বোচ্চ আড়াই লাখ টাকা বিনিয়োগ করা যায়। বলে রাখি এই প্রকল্পে বর্তমানে সুদের হার 8.2 শতাংশ। এই প্রকল্পে 80C ধারার অধীনে কর ছাড়ও পাওয়া যায়।

অবশ্যই পড়ুন: শীত একটু কমলেও দক্ষিণবঙ্গের ফের কনকনে ঠান্ডা, কবে থেকে? আবহাওয়ার খবর

ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট

ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট বা NSC পোস্ট অফিসের একটি দুর্দান্ত ফিক্সড ইনকাম সঞ্চয় প্রকল্প। এই প্রকল্পে বাবা মা তার শিশু কন্যার জন্য বিনিয়োগ শুরু করে দিতে পারেন অল্প বয়স থেকেই। এই প্রকল্পে 5 বছরের লক ইন পিরিয়ড রয়েছে এবং পরবর্তীতে মেয়াদ শেষে মোটা রিটার্ন পাওয়া যায়। বলে রাখি এই প্রকল্পে এই মুহূর্তে 7.7 শতাংশ সুদ পাওয়া যায়। সেই সাথে কর ছাড়ের সুবিধাও রয়েছে।

অবশ্যই পড়ুন: ২০২৬ সালে কবে, কতবার মুখোমুখি হবে ভারত-পাকিস্তান? দেখে নিন

পাবলিক প্রভিডেন্ট ফান্ড

পাবলিক প্রভিডেন্ট ফান্ড ভারতীয় পোস্ট অফিসের একটি দুর্দান্ত দীর্ঘমেয়াদী সঞ্চয় প্রকল্প। সন্তানের বাবা মা চাইলে তারা নিজের শিশু কন্যা বা পুত্রের নামে এই প্রকল্পে অ্যাকাউন্ট খুলে অর্থ সঞ্চয় করতে পারেন। এই প্রকল্পে মূলত 15 বছরের লক ইন পিরিয়ড রয়েছে। এই মুহূর্তে এই প্রকল্পে 7.1 শতাংশ সুদ পাওয়া যায়। শুধু তাই নয়, 7 বছর পূর্ণ হওয়ার পর এই প্রকল্প থেকে আংশিক অর্থ উত্তোলন করা যায়। এছাড়াও এই প্রকল্পের সুদ এবং রিটার্নের ক্ষেত্রেও কর ছাড়ের সুবিধা রয়েছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now
আরও India Post National Savings Certificates Sukanya Samriddhi Account
Indian Railways

ট্রেনের টয়লেটে বিপ্লব! সরছে চেনে বাঁধা মগ, আসছে আধুনিক পদ্ধতি

South Bengal Weather Today

দক্ষিণবঙ্গে শীতের কাঁপুনি শেষ, নিম্নচাপ উসকাচ্ছে ঝড়-বৃষ্টির আশঙ্কা! আজকের আবহাওয়া

স্টেশনের সৌন্দর্য বাড়াতে বসানো হয়েছিল সবুজ গম্বুজ, নামাজ পড়তে শুরু করলেন সংখ্যালঘুরা!

Daily Horoscope

উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অর্থভাণ্ডার ভরে উঠবে ৪ রাশির! আজকের রাশিফল, ১৯ ফেব্রুয়ারি

আরও খবর

West Bengal

ভাঙড়ে বিস্ফোরণ, ট্রেনের ভিতরে ধর্ষণ…! আজকের সেরা ১০ খবর (১৮ ফেব্রুয়ারি)

Aadhaar Card

বদলে যাবে আধার কার্ড, থাকবে না নাম, ঠিকানা, ছবি! ভোলবদলের পথে UIDAI

Airtel Perplexity Pro Subscription

ফ্রিতে মিলত ১৭ হাজার টাকার পরিষেবা, বন্ধ করে দিল Airtel

Restriction On Social Media platforms age based limits

ভারতেও ছোটদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ হচ্ছে? ইঙ্গিত দিয়ে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী

8th Pay Commission

এই কর্মীরা পাবেন না বর্ধিত পেনশন, DA-র সুবিধা

Weather Tomorrow

দক্ষিণে বসন্তের ছোঁয়ার মাঝেই বাড়ছে পারদ, শীত বিদায় কবে? আগামীকালের আবহাওয়া

Indiahood Logo

খবর পড়ুন যেটা আপনার জন্য জরুরি !!

About Us
Career (Join Us)

Quick Links

Contact Us
Advertise With Us
Terms & condition
Editorial Team Info
Funding Information
Refund & Cancellation

Site Links

Disclaimer
Privacy Policy
Ethics Policy
Correction Policy
Fact Checking Policy

Follow Us

Copyright © Hoodgen Private Limited

IndiaHood New Logo
  • অফবিট
  • চাকরি
  • জ্যোতিষ
  • টাকা পয়সা
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • রাজনীতি
  • লোকাল খবর
  • রাশিফল
  • জয়েন
  • চাকরি
  • আবহাওয়া