রেপো রেট নিয়ে বড় ঘোষণা RBI-র! EMI বাড়বে না কমবে?

Published:

RBI Repo Rate

সহেলি মিত্র, কলকাতাঃ একদিকে যখন মুদ্রাস্ফীতির জেরে কাহিল সাধারণ মানুষ, তখন অন্যদিকে রেপো রেট নিয়ে বিরাট ঘোষণা করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI On Repo Rate)। আজ বুধবার জানানো হল, রেপো রেটে কোনওরকম বদল ঘটল না। এমনটাই জানিয়েছেন আরবিআই-এর গভর্নর সঞ্জয় মালহোত্রা। আরবিআই-এর এই সিদ্ধান্তের কী কী প্রভাব পড়বে আপনার ওপর জানেন? না জানলে চলুন জেনে নেবেন বিশদে।

রেপো রেট অপরিবর্তিত রাখল RBI

বুধবার তার মনিটারি পলিসি কমিটি (এমপিসি)-র বৈঠকের পর রেপো রেট ঘোষণা করেছে। আরবিআই পলিসি রেট ৫.২৫ শতাংশে অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে এবং তার ‘নিরপেক্ষ’ অবস্থান বজায় রেখেছে। এর ফলে সুদের হারে অবিলম্বে কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। উল্লেখ্য, আরবিআই ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে পলিসি রেপো রেট মোট ১২৫ বেসিস পয়েন্ট কমিয়েছে। বিভিন্ন মনিটারি পলিসি কমিটি (এমপিসি) বৈঠকে পর্যায়ক্রমে এই রেপো রেট হ্রাস করা হয়েছে।

আরও পড়ুনঃ ১৪২ বছরের রেকর্ড ভেঙে চুরমার, দার্জিলিংয়ে টয় ট্রেন চালিয়ে বিরাট আয় রেলের

রেপো রেট পূর্বের স্তরে থাকায় গৃহঋণ, গাড়ির ঋণ এবং অন্যান্য ঋণের ইএমআই অপরিবর্তিত থাকবে। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখাই আরবিআই-এর মূল লক্ষ্য থাকবে। আরবিআই-এর এই সিদ্ধান্তের প্রভাব শেয়ার বাজারেও দেখা যাবে। আপনাদের জানিয়ে রাখি যে, আরবিআই গত এক বছরে রেপো রেট মোট ১২৫ বেসিস পয়েন্ট (১.২৫%) কমিয়েছে। তবে, এবার ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির আশঙ্কা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি মন্থর হওয়ার প্রত্যাশার কারণে রেপো রেট অপরিবর্তিত রাখা হয়েছে।

রেপো রেট কী?

এবার জেনে নেওয়া যাক রেপো রেট কী সে সম্পর্কে। রেপো রেট হলো সেই সুদের হার, যে হারে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রয়োজনে ব্যাংকগুলোকে স্বল্পমেয়াদী ঋণ প্রদান করে। সহজ কথায়, যখন কোনো ব্যাঙ্কের ফান্ডের ক্ষেত্রে ঘাটতি দেখা দেয়, তখন সেটি আরবিআই-এর কাছ থেকে ঋণ নেয়। আরবিআই যে সুদের হারে এই অর্থ প্রদান করে, তাকেই রেপো রেট বলা হয়।

google button